Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, জুন 14, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ঢাকা-১৬ আসনের ব্যালট ও রেজাল্ট শিট সংরক্ষণের নির্দেশ
    আইন আদালত

    ঢাকা-১৬ আসনের ব্যালট ও রেজাল্ট শিট সংরক্ষণের নির্দেশ

    কাজি হেলালUpdated:মার্চ 8, 2026মার্চ 8, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগ ওঠায় ঢাকা–১৬ আসনের সব নির্বাচনী নথি সংরক্ষণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আদালত নির্বাচন কমিশনকে (ইসি) ব্যালট পেপার, ফলাফল শিটসহ সংশ্লিষ্ট সব উপকরণ নিজেদের হেফাজতে রাখতে বলেছেন। একই সঙ্গে ওই আসনে বিজয়ী প্রার্থীকে নোটিশও জারি করা হয়েছে।

    আজ রবিবার (৮ মার্চ) বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বাধীন একক হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশনা দেন। ঢাকা–১৬ আসনে বিএনপির প্রার্থী আমিনুল হকের করা মামলার প্রাথমিক শুনানি শেষে আদালত এই আদেশ দেন। মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৮ জুন।

    আদালতে আমিনুল হকের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। আবেদনে তিনি দাবি করেন, নির্বাচনে কারচুপির ঘটনা ঘটেছে এবং এ কারণে ওই আসনের ভোট পুনর্গণনা করা প্রয়োজন।

    এর আগে ২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কয়েকটি আসনের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে পৃথক আবেদন করেন বিএনপির চার প্রার্থী। এসব আসন হলো—রাজশাহী–১, কুড়িগ্রাম–২, রংপুর–৬ এবং রংপুর–৪। আবেদনকারী প্রার্থীরা হলেন কুড়িগ্রাম–২ আসনের সোহেল হোসনাইন কায়কোবাদ, রংপুর–৬ আসনের মো. সাইফুল ইসলাম, রংপুর–৪ আসনের মোহাম্মদ এমদাদুল হক ভরসা এবং রাজশাহী–১ আসনের মেজর জেনারেল (অব.) মো. শরীফ উদ্দিন।

    গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারার আওতায় নির্বাচনী অনিয়ম সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তির জন্য হাইকোর্টে নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন করা হয়। বিচারপতি মো. জাকির হোসেনের একক বেঞ্চ বর্তমানে এসব আবেদনের শুনানি পরিচালনা করছেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    আত্মসমর্পণের পর জামিন পেলেন এমপি আমির হামজা

    জুন 14, 2026
    আইন আদালত

    মানহানির মামলায় আত্মসমর্পণে যাচ্ছেন আমির হামজা

    জুন 14, 2026
    আইন আদালত

    রামিসা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্তদের হাইকোর্টে আপিল

    জুন 14, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.