Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, জুলাই 5, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » পদোন্নতি ছাড়াই বিচারিক ক্ষমতা বেড়েছে ১০৮ বিচারকের
    আইন আদালত

    পদোন্নতি ছাড়াই বিচারিক ক্ষমতা বেড়েছে ১০৮ বিচারকের

    মনিরুজ্জামানমার্চ 11, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    সরকার বাংলাদেশ সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের সহকারী জজদের সিনিয়র সিভিল জজের ক্ষমতা প্রদান করেছে। একই সঙ্গে নির্দিষ্ট জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটদের অপরাধ আমলে নেওয়া এবং সংক্ষিপ্ত বিচার পরিচালনার অধিকারও দেওয়া হয়েছে।

    গত সোমবার (৯ মার্চ) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের বিচার শাখা-১ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন আইন ও বিচার বিভাগের উপসচিব (প্রশাসন-১) এ. এফ. এম. গোলজার রহমান। প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, সিভিল জজ ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পদমর্যাদার ১০৮ জন বিচারিক কর্মকর্তার ক্ষমতা সম্প্রসারিত হয়েছে।

    সহকারী জজদের সিনিয়র সিভিল জজের ক্ষমতা

    প্রজ্ঞাপনে বলা হয়েছে, নির্ধারিত সহকারী জজদের The Civil Courts Act, 1887-এর Section 36 অনুযায়ী সিনিয়র সিভিল জজের ক্ষমতা দেওয়া হয়েছে। পাশাপাশি The Small Cause Courts Act, 1887 অনুযায়ী ক্ষুদ্র দেওয়ানি আদালতের ক্ষমতাও তারা প্রাপ্ত হয়েছেন। প্রজ্ঞাপন অনুযায়ী, ভবিষ্যতে যেসব জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটকে সিভিল জজ হিসেবে বদলি করা হবে, তাদের ক্ষেত্রেও এই ক্ষমতা প্রযোজ্য হবে।

    জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটদের অপরাধ আমলে নেওয়ার ক্ষমতা

    নির্দিষ্ট জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটদের The Code of Criminal Procedure, 1898-এর Section 190 (2) ও Section 190 (3) অনুযায়ী Section 190 (1)-এর (a), (b) ও (c) ধারা অনুযায়ী অপরাধ আমলে নেওয়ার ক্ষমতা প্রদান করা হয়েছে। এছাড়া Section 164 ও Section 167-এর অধীন ক্ষমতা এবং প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেটের ক্ষমতাও তারা পেয়েছেন। পাশাপাশি Schedule IV অনুযায়ী Section 260-এর অধীনে সংক্ষিপ্ত বিচার পরিচালনার অধিকারও দেওয়া হয়েছে। ভবিষ্যতে কোনো সিভিল জজকে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি করা হলে, তাকে এই ক্ষমতাও প্রদান করা হবে বলে গণ্য হবে।

    পদোন্নতি বা আর্থিক সুবিধা প্রযোজ্য নয়

    প্রজ্ঞাপনে স্পষ্টভাবে বলা হয়েছে, ক্ষমতা প্রদানের মাধ্যমে সংশ্লিষ্ট কর্মকর্তা কোনো পদোন্নতি বা আর্থিক সুবিধা পাবেন না। এছাড়া তারা শুধুমাত্র বিচারিক কাজে এই ক্ষমতা ব্যবহার করতে পারবেন; প্রশাসনিক বা দাপ্তরিক কাজে সিনিয়র পদবি ব্যবহার করা যাবে না। প্রজ্ঞাপন অনুযায়ী, জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    মতামত

    গাজা গণহত্যা: জাতিসংঘের কতগুলো অনুসন্ধান পশ্চিমারা উপেক্ষা করবে?

    জুলাই 4, 2026
    মতামত

    ফলাফল পূর্বনির্ধারিত হওয়া সত্ত্বেও আলজেরিয়া কেন এখনও নির্বাচন করে?

    জুলাই 4, 2026
    অর্থনীতি

    রফতানি খাত কীভাবে হারানো গতি ফিরে পাবে

    জুলাই 4, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram
    ‘হাম ব্যবস্থাপনায় সরকারের গৃহীত পদক্ষেপ সমূহ কি পর্যাপ্ত ছিল, আপনি কি মনে করেন?

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.