Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, জুন 14, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » গুম ও বিচারবহির্ভূত হত্যার সংস্কৃতি বন্ধে কাজ করছে সরকার: আইনমন্ত্রী
    আইন আদালত

    গুম ও বিচারবহির্ভূত হত্যার সংস্কৃতি বন্ধে কাজ করছে সরকার: আইনমন্ত্রী

    মনিরুজ্জামানUpdated:মার্চ 11, 2026মার্চ 11, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজধানীর বিজয় সরণীতে সামরিক জাদুঘর মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোঃ আসাদুজ্জামান সরকারের মানবাধিকার রক্ষার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।

    ‘সকল নারী ও বালিকার জন্য অধিকার, বিচার ও বাস্তবায়ন’ শীর্ষক এ সেমিনার মানুষের জন্য ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত হয়। মন্ত্রী বলেন, সরকার বেআইনি গ্রেপ্তার এবং মিথ্যা মামলার প্রবণতা নিয়ন্ত্রণে ইতোমধ্যেই কার্যকর পদক্ষেপ নিয়েছে। পাশাপাশি গুম ও বিচারবহির্ভূত হত্যার সংস্কৃতি বন্ধে সরকার উদ্যোগ গ্রহণ করেছে।

    আইনমন্ত্রী জানান, বর্তমান সরকারের প্রথম ২১ দিনে জাতীয় পর্যায়ে চালু করা ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির মাধ্যমে নারী প্রধান পরিবারের সদস্যদের স্বীকৃতি দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ৩৭,৫৬৭টি ফ্যামিলি কার্ড ইস্যু করা হয়েছে। তিনি বলেন, “নারীর প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও দায়িত্ববোধ থেকে তাদের অধিকার নিশ্চিত করা এ উদ্যোগের মূল লক্ষ্য।”

    মন্ত্রী আরও বলেন, গত জাতীয় সংসদ নির্বাচনে ১১৭টি জনসভায় নারীদের অংশগ্রহণ ও সচেতনতা বৃদ্ধি করা হয়েছে। তিনি নীতিগতভাবে নারী কমিশন গঠনের পক্ষে থাকলেও উল্লেখ করেন, দেশে একাধিক কমিশনের সংযোগে দায়িত্বের সংঘাত সৃষ্টি হতে পারে। উদাহরণ হিসেবে তিনি জাতীয় মানবাধিকার কমিশনের অন্তর্ভুক্ত গুম কমিশনের কাজ তুলে ধরেন।

    আইনমন্ত্রী আশা প্রকাশ করেন, নাগরিক সমাজ ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় মিথ্যা মামলা ও বেআইনি গ্রেপ্তারের প্রবণতা আরও কমানো সম্ভব। তিনি বলেন, “সরকারের মন্ত্রীরা যাতে ‘বেগম পাড়া’ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে পারেন, নাগরিক সমাজকে ওয়াচডগ হিসেবে ভূমিকা রাখতে হবে।”

    সেমিনারটি মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনামের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেঙ্গলি, এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক মোঃ দাউদ মিয়া, জাতিসংঘের নারী প্রতিনিধি গীতাঞ্জলি সিং, জাতিসংঘের বিশেষ প্রতিবেদক আইরিন খান এবং মানবাধিকার সংস্থা ব্লাস্ট-এর নির্বাহী পরিচালক ব্যারিস্টার সারা হোসেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    আত্মসমর্পণের পর জামিন পেলেন এমপি আমির হামজা

    জুন 14, 2026
    আইন আদালত

    মানহানির মামলায় আত্মসমর্পণে যাচ্ছেন আমির হামজা

    জুন 14, 2026
    আইন আদালত

    রামিসা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্তদের হাইকোর্টে আপিল

    জুন 14, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.