Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, এপ্রিল 25, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » বিটিভির আধুনিকায়ন প্রকল্পে দুর্নীতি
    অপরাধ

    বিটিভির আধুনিকায়ন প্রকল্পে দুর্নীতি

    নিউজ ডেস্কএপ্রিল 25, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ঘিরে গত প্রায় এক দশকে বাস্তবায়িত বিভিন্ন প্রকল্প ও ক্রয় কার্যক্রমে আর্থিক অনিয়মের অভিযোগ খতিয়ে দেখছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অনুসন্ধানের প্রাথমিক পর্যায়ে টেন্ডার নিয়ন্ত্রণ, ক্ষমতার অপব্যবহার এবং প্রভাব খাটিয়ে বিপুল সম্পদ অর্জনের অভিযোগে পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে তথ্য পাওয়ার কথা জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

    দুদক সূত্রে জানা গেছে, সাবেক তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে যোগসাজশে কয়েকটি প্রকল্পে অর্থ বণ্টন ও অনিয়মের অভিযোগও তদন্তের আওতায় এসেছে। অভিযোগ রয়েছে, প্রশাসনিক নিয়ম উপেক্ষা করে প্রকৌশলী মো. মনিরুল ইসলামকে সিনিয়র প্রকৌশলীর চলতি দায়িত্ব দেওয়া হয়েছিল। রাজনৈতিক পটপরিবর্তনের পরও তিনি এখনও ওই দায়িত্বে বহাল রয়েছেন।

    এ বিষয়ে তথ্য সংগ্রহের অংশ হিসেবে গত ১৬ এপ্রিল দুদকের উপসহকারী পরিচালক তাছলীমা আক্তারের সই করা চিঠি বিটিভি কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়। চিঠিতে আগামী ২৮ এপ্রিলের মধ্যে প্রয়োজনীয় নথি ও ব্যয়ের হিসাব জমা দিতে বলা হয়েছে। অনুসন্ধানকারীরা প্রকল্প ব্যয়, ক্রয় প্রক্রিয়া এবং টেন্ডার সংক্রান্ত বিভিন্ন তথ্য যাচাই করছেন।

    যাদের বিষয়ে তথ্য চাওয়া হয়েছে তারা হলেন—সিনিয়র প্রকৌশলী মো. মনিরুল ইসলাম, ইঞ্জিনিয়ারিং ম্যানেজার (চলতি দায়িত্ব) মো. মান্নাফ হোসেন, উপসহকারী প্রকৌশলী মো. সাইফুর রহমান, ইঞ্জিনিয়ারিং ম্যানেজার মো. আরিফুল হাসান এবং রক্ষণ প্রকৌশলী আবদুল্লাহ আল হাদী। তাদের গত সাত বছরের বিদেশ সফরের তালিকা, সফরের উদ্দেশ্য এবং অনুমোদনের নথিও চাওয়া হয়েছে।

    দুদকের অনুসন্ধানে প্রায় ১৭০ কোটি টাকার একটি প্রকল্প নিয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। অভিযোগ অনুযায়ী, ক্ষমতার প্রভাব ব্যবহার করে বেলজিয়ামভিত্তিক প্রতিষ্ঠান স্টুডিওওয়াচকে কাজ পাইয়ে দেওয়া হয়। প্রতিষ্ঠানটির মালিকানার সঙ্গে সাবেক তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ও তার ভাই রাসেল মাহমুদের সংশ্লিষ্টতা রয়েছে কিনা, সেটিও যাচাই করা হচ্ছে।

    এছাড়া বিটিভির টেরিস্ট্রিয়াল সম্প্রচার এনালগ থেকে ডিজিটালে রূপান্তরের জন্য প্রায় ২৫০ কোটি টাকার আরেকটি প্রকল্পও তদন্তের আওতায় এসেছে। অভিযোগ রয়েছে, প্রকৌশলী মনিরুল ইসলামের সুপারিশে প্রকল্পটি নেওয়া হয়। সংশ্লিষ্টদের দাবি, সে সময় দেশের বেশিরভাগ দর্শক এনালগ টেলিভিশনের ওপর নির্ভরশীল থাকায় প্রকল্পটির বাস্তব প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন ছিল। ‘ডিজিটাল বাংলাদেশ’ উদ্যোগের আড়ালে বিপুল রাষ্ট্রীয় অর্থ অপচয়ের অভিযোগও উঠেছে।

    বিটিভির ১৪টি উপকেন্দ্রে নতুন ২৫০ কেভিএ সাব-স্টেশন স্থাপনের কাজেও অনিয়মের অভিযোগ রয়েছে। অনুসন্ধানে জানা গেছে, দরপত্রে দুটি সচল সাব-স্টেশনের কথা থাকলেও বাস্তবে পুরোনো অবকাঠামোর সঙ্গে নতুন যন্ত্রাংশ যুক্ত করে কাজ সম্পন্ন দেখানো হয়েছে। নিম্নমানের সরঞ্জাম ব্যবহারের অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে।

    আরও অভিযোগ রয়েছে, বিটিভির অধিকাংশ টেন্ডার কার্যত একটি নির্দিষ্ট চক্রের নিয়ন্ত্রণে ছিল। কম দরদাতা প্রতিষ্ঠানকে বাদ দিয়ে বেশি দরদাতা প্রতিষ্ঠানের কাছে কাজ দেওয়া, কমিশন বাণিজ্য এবং নির্দিষ্ট কয়েকটি প্রতিষ্ঠানের মধ্যে কাজ ভাগ করে দেওয়ার মতো অভিযোগও অনুসন্ধানে এসেছে।

    দীর্ঘদিন ধরে বিটিভিতে স্থায়ী প্রধান প্রকৌশলী না থাকায় বেতার থেকে প্রেষণে কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হলেও তারা কার্যকর সিদ্ধান্ত নিতে পারতেন না বলে অভিযোগ রয়েছে। সংশ্লিষ্ট সূত্রের দাবি, যোগদানের পর থেকেই মনিরুল ইসলামের নেতৃত্বে একটি সিন্ডিকেট বিভিন্ন প্রকল্পে প্রভাব বিস্তার করত। নির্ধারিত ঠিকাদারকে কাজ না দিলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ বা মন্ত্রীর মাধ্যমে চাপ প্রয়োগের ঘটনাও ঘটেছে বলে অভিযোগ উঠেছে।

    বাংলাদেশ টেলিভিশনের কেন্দ্রীয় সম্প্রচার ব্যবস্থার আধুনিকায়ন, ডিজিটালাইজেশন ও অটোমেশন প্রকল্পের প্রথম ধাপে একনেকে ১১৮ কোটি ৫০ লাখ টাকা অনুমোদন দেওয়া হয়েছিল। প্রকল্পের আওতায় এমসিআর, সিএআর, ইনগেস্ট রুম, এমএএম সিস্টেম, অটোমেটেড ভিডিও সার্ভার এবং নিউজ স্টুডিও আধুনিকায়নের কথা থাকলেও মানসম্মত যন্ত্রপাতি কেনা হয়নি বলে সন্দেহ করছে দুদক। নিম্নমানের সরঞ্জাম এবং ত্রুটিপূর্ণ স্থাপনার কারণে অল্প সময়েই যন্ত্রপাতিতে বড় ধরনের সমস্যা দেখা দেয় বলেও অভিযোগ রয়েছে।

    এদিকে ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বিটিভিতে ভাঙচুরের ঘটনাকেও তদন্তের অংশ হিসেবে দেখা হচ্ছে। তদন্তকারীরা খতিয়ে দেখছেন, ওই ঘটনার আড়ালে আগের অনিয়ম বা যন্ত্রপাতির ত্রুটি ঢাকার চেষ্টা করা হয়েছে কিনা।

    দুদকের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম অনুসন্ধানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, অভিযোগ যাচাইয়ের জন্য প্রয়োজনীয় নথি ও আর্থিক দলিল সংগ্রহ করা হচ্ছে। নথি যাচাই শেষে প্রয়োজন হলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হবে। তদন্তে অনিয়ম বা দুর্নীতির প্রমাণ মিললে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

    দুদকের পাঠানো চিঠিতে ২০২৩-২৪ ও ২০২৪-২৫ অর্থবছরে বিটিভি ঢাকা কেন্দ্রের রাজস্ব খাতে ক্রয় করা মালপত্রের পূর্ণাঙ্গ তথ্যও চাওয়া হয়েছে। এর মধ্যে বিল-ভাউচারের সত্যায়িত অনুলিপি, স্টক রেজিস্টার, বিতরণ রেজিস্টারের অংশ এবং ক্রয় অনুমোদনের নথি অন্তর্ভুক্ত রয়েছে। অনুসন্ধানকারীরা বিশেষভাবে খতিয়ে দেখছেন, রাজস্ব খাতের কেনাকাটা প্রকল্প ব্যয়ের হিসাব হিসেবে দেখানো হয়েছে কিনা।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অপরাধ

    জুলাই হত্যাকাণ্ডের মামলায় পিবিআই রিপোর্ট—অপ্রমাণিত’ ৪৬, ‘মিথ্যা’ মামলা ১৪

    এপ্রিল 25, 2026
    অপরাধ

    ২০২৫-এ ৩০ হাজার ৩৫১ কোটি টাকার সম্পদ জব্দে  দুদকের রেকর্ড

    এপ্রিল 25, 2026
    অপরাধ

    কলেজে ঢুকে শিক্ষিকাকে জুতাপেটা করলেন বিএনপি নেতা

    এপ্রিল 24, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.