Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, জুলাই 8, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » প্রতি ১০ লিটারে ৮৭০ মিলি জ্বালানি কম দেয়ায় রমনা ফিলিং স্টেশনের দুই ইউনিট সিলগালা
    অপরাধ

    প্রতি ১০ লিটারে ৮৭০ মিলি জ্বালানি কম দেয়ায় রমনা ফিলিং স্টেশনের দুই ইউনিট সিলগালা

    নিউজ ডেস্কজুলাই 8, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    পরিমাপে অনিয়মের অভিযোগে রাজধানীর রমনা ফিলিং স্টেশনের বিরুদ্ধে অভিযান চালিয়ে দুই লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। একই সঙ্গে কম জ্বালানি সরবরাহের প্রমাণ পাওয়ায় স্টেশনটির দুটি ডিজেল ডিসপেন্সিং ইউনিট সিলগালা করে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

    বুধবার বিএসটিআই পরিচালিত ভ্রাম্যমাণ আদালত রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে অবস্থিত রমনা ফিলিং স্টেশনে এ অভিযান চালায়।

    অভিযানকালে স্টেশনটির তিনটি জ্বালানি সরবরাহ ইউনিট পরীক্ষা করা হয়। এর মধ্যে দুটি ডিজেল ডিসপেন্সিং ইউনিটে নির্ধারিত পরিমাণের তুলনায় কম জ্বালানি সরবরাহের প্রমাণ পাওয়া যায়। পরীক্ষায় দেখা যায়, একটি ইউনিট প্রতি ১০ লিটারে ৮৭০ মিলিলিটার এবং অন্যটি প্রতি ১০ লিটারে ১০০ মিলিলিটার কম ডিজেল দিচ্ছিল।

    এ অনিয়মের কারণে ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’-এর আওতায় প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভোক্তাদের স্বার্থ রক্ষায় ত্রুটিপূর্ণ দুটি ডিসপেন্সিং ইউনিট সিলগালা করে তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেয় ভ্রাম্যমাণ আদালত।

    বিএসটিআই জানিয়েছে, জ্বালানি বিক্রিতে পরিমাপে কারচুপি ভোক্তা অধিকার লঙ্ঘনের শামিল। এ ধরনের অনিয়ম রোধে নিয়মিত নজরদারি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

    অভিযানে বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন্নেসা খানম নেতৃত্ব দেন। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিদর্শক (মেট্রোলজি) দাঈয়ান এসহাক শরীফ এবং ফিল্ড অফিসার (সিএম) মো. শহিদুল আলম।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    মতামত

    খেলার উচ্ছ্বাস কেন কখনো সহিংসতার জন্ম দেয়?

    জুলাই 8, 2026
    অপরাধ

    পাচার হওয়া অর্থ ফেরাতে কেন কঠিন লড়াই বাংলাদেশের?

    জুলাই 7, 2026
    অপরাধ

    স্কুল ফিডিং: যে খাবার পুষ্টি দেওয়ার কথা—সেটিই এখন বিপদের কারণ

    জুলাই 5, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    ফোর্সড লোনে বাড়ছে খেলাপি ঋণ, ঝুঁকিতে ব্যাংক খাত

    ব্যাংক জুলাই 8, 2026

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram
    ‘হাম ব্যবস্থাপনায় সরকারের গৃহীত পদক্ষেপ সমূহ কি পর্যাপ্ত ছিল, আপনি কি মনে করেন?

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.