Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, জুলাই 23, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » বিচারকের সিল-স্বাক্ষর জাল, ভুয়া হলফনামায় মামলা
    অপরাধ

    বিচারকের সিল-স্বাক্ষর জাল, ভুয়া হলফনামায় মামলা

    নিউজ ডেস্কজুলাই 20, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    জামিন নাকচ করায় বিচারককে ‘দালাল’ বললেন বিএনপিপন্থি আইনজীবী
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের এক বিচারকের স্বাক্ষর ও সরকারি সিল জাল করে ভুয়া হলফনামা তৈরির অভিযোগে রাজধানীর কোতোয়ালি থানায় মামলা হয়েছে। আদালতের নথি যাচাইয়ের সময় জালিয়াতির বিষয়টি ধরা পড়ে। পরে আদালতের নির্দেশনা অনুসারে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

    রোববার সন্ধ্যায় ঢাকার সিএমএম আদালতের নেজারত বিভাগের অফিস সহকারী ও কম্পিউটার অপারেটর মো. খালিদ হোসেন বাদী হয়ে মামলাটি করেন। মামলায় মো. নয়ন, মোসা. রিমা এবং আইনজীবী মো. তরিকুল ইসলাম (তরু) ছাড়াও অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।

    কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রবিউল মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সন্ধ্যায় মামলাটি নথিভুক্ত করা হয়েছে। তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে থানার উপপরিদর্শক শহিদুল ইসলামকে।

    মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৮ জুলাই ঢাকার ১১ নম্বর আদালতের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের মৌখিক নির্দেশে মো. নয়ন ও ফাহিমা ইসলাম রিয়া নামে এক দম্পতির বিয়ের হলফনামা আদালতের সংরক্ষিত রেজিস্টারের সঙ্গে মিলিয়ে দেখা হয়। যাচাই-বাছাইয়ে দেখা যায়, উপস্থাপিত হলফনামাটি আদালতের প্রকৃত নথির সঙ্গে মিলছে না।

    তদন্তে আরও জানা যায়, হলফনামায় উল্লেখ করা ২০২৬ সালের ২৪ ফেব্রুয়ারির ৩০ নম্বর স্মারকে আদালতের রেজিস্টারে প্রকৃতপক্ষে মো. জাফরুল ইসলাম নামে অন্য এক ব্যক্তির হলফনামা নিবন্ধিত রয়েছে। অর্থাৎ একই স্মারক নম্বর ব্যবহার করে ভিন্ন তথ্য সংবলিত একটি জাল নথি তৈরি করা হয়েছিল।

    এজাহারে অভিযোগ করা হয়েছে, আসামিরা ঢাকার ১১ নম্বর আদালতের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের স্বাক্ষর ও সরকারি সিল জাল করে ভুয়া হলফনামা প্রস্তুত করেন। পরে সেই জাল নথি ব্যবহার করে বরগুনার বামনা আমলি আদালতে একটি সিআর (নালিশি) মামলা দায়েরের চেষ্টা করা হয়। তবে নথি যাচাইয়ের পর সংশ্লিষ্ট আদালত ফৌজদারি কার্যবিধির ২০৩ ধারায় অভিযোগটি খারিজ করে দেন।

    মামলার অভিযোগে আরও বলা হয়েছে, অভিযুক্তরা সংঘবদ্ধভাবে আদালতের নাম, বিচারকের স্বাক্ষর এবং সরকারি সিল জাল করে প্রতারণামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন। জাল নথি তৈরি ও তা ব্যবহার করে প্রতারণার চেষ্টা করায় তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪৬৫, ৪৬৬, ৪৬৮, ৪৭১ ও ১০৯ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

    মামলার বাদী মো. খালিদ হোসেন বলেন, আদালতের সংরক্ষিত রেকর্ড যাচাইয়ের সময় দেখা যায়, উপস্থাপিত হলফনামাটি আসল নয়। বিচারকের সিল ও স্বাক্ষর জাল করে এটি তৈরি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত হওয়ার পর আদালতের নির্দেশে অভিযুক্তদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করা হয়েছে।

    এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে। তদন্তে জাল নথি তৈরির সঙ্গে আর কারা জড়িত এবং কী উদ্দেশ্যে আদালতের নথি ব্যবহার করা হয়েছিল, তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অপরাধ

    ১ কোটি টাকার যন্ত্রাংশ ৮ কোটি টাকায় কেনার অভিযোগ ভিত্তিহীন: রেলওয়ে

    জুলাই 23, 2026
    অপরাধ

    গৌরনদীতে শিক্ষার্থীদের ‘মিড ডে’ মিলের রুটিতে ধারালো ব্লেড !

    জুলাই 23, 2026
    অপরাধ

    জ্বালানি খাতে সামিটের দুর্নীতি, বিপিসি ও বিউবোর নথি চেয়েছে দুদক

    জুলাই 23, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.