Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, জুলাই 21, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » অপারেশনের পর কলেজছাত্রীর মৃত্যু, আত্মগোপনে চিকিৎসক
    অপরাধ

    অপারেশনের পর কলেজছাত্রীর মৃত্যু, আত্মগোপনে চিকিৎসক

    নিউজ ডেস্কজুলাই 21, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ফরিদপুরে অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচারের পর ভুল চিকিৎসায় আয়েশা আফরিন (১৭) নামে এক কলেজছাত্রীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অভিযোগের পর সংশ্লিষ্ট চিকিৎসক আত্মগোপনে রয়েছেন বলেও জানিয়েছে পরিবার।

    নিহত আয়েশা আফরিন ফরিদপুর সরকারি ইয়াসিন কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী এবং সদরপুর উপজেলার কৈলাশের ডাঙ্গী গ্রামের প্রবাসী লিটন মাতুব্বরের মেয়ে।

    পরিবার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বিকেলে তীব্র পেটের ব্যথা শুরু হলে আয়েশাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অবস্থিত আল জারা প্রাইভেট হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা তার অ্যাপেন্ডিসাইটিস হয়েছে বলে জানান এবং ওই দিন রাত সাড়ে ১০টার দিকে অস্ত্রোপচার করা হয়।

    স্বজনদের অভিযোগ, অস্ত্রোপচারের পরপরই আয়েশার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। পরে রাত ৩টার দিকে তাকে শহরের টেপাখোলা এলাকার রেজোয়ান মোল্লা হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।

    নিহতের মা আলেয়া বেগম অভিযোগ করে বলেন, “আমার সুস্থ মেয়েটাকে ভুল চিকিৎসা দিয়ে মেরে ফেলা হয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।” পরিবারের অভিযোগ, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের এক চিকিৎসক আয়েশার অস্ত্রোপচার করেন। তবে মৃত্যুর পর থেকে ওই চিকিৎসক আত্মগোপনে রয়েছেন এবং তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে।

    এ বিষয়ে ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। বিষয়টি তদন্তে তিন সদস্যের একটি কমিটি কাজ শুরু করেছে। তদন্তে কোনো ধরনের অবহেলা বা গাফিলতির প্রমাণ পাওয়া গেলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অপরাধ

    দেড় মাসেই ধসে গেল ৫২৭ কোটি টাকার বাঁধ, কাজের মান নিয়ে প্রশ্ন

    জুলাই 21, 2026
    অপরাধ

    নিয়োগে অনিয়ম, অর্থ ব্যয়ে অসঙ্গতি—অডিটে প্রশ্নবিদ্ধ ঢাকা সিটি কলেজের ১০৫ শিক্ষক

    জুলাই 21, 2026
    অপরাধ

    ইউনিফর্ম পরে মনোনয়ন জমা দেওয়ায় বাধ্যতামূলক অবসর অতিরিক্ত ডিআইজির

    জুলাই 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.