Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, আগস্ট 12, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ধান গুদামে না নিয়ে মিলে পাঠানোর অভিযোগ কর্মকর্তার বিরুদ্ধে
    অপরাধ

    ধান গুদামে না নিয়ে মিলে পাঠানোর অভিযোগ কর্মকর্তার বিরুদ্ধে

    নিউজ ডেস্কআগস্ট 12, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    কুড়িগ্রামের রাজারহাটে সরকারি খাদ্যগুদামে বোরো ধান সংগ্রহ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ উঠেছে। কৃষকদের অভিযোগ, বস্তা সংকটের অজুহাত দেখিয়ে গুদামে ধান না নিয়ে তাদের একটি বেসরকারি অটো রাইস মিলে ধান সরবরাহের নির্দেশনা দিয়েছেন খাদ্যগুদামের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা।

    দুই ভুক্তভোগী কৃষকের দাবি, রাইস মিলে ধান দেওয়ার সময় কোনো সরকারি প্রতিনিধি উপস্থিত ছিলেন না, এমনকি একজন কৃষকের কাছ থেকে অতিরিক্ত তিন বস্তা ধান কেটে নেওয়ারও অভিযোগ রয়েছে। এ ঘটনায় মঙ্গলবার সংশ্লিষ্ট খাদ্যগুদাম কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দাখিল করেছেন তারা।

    অভিযোগসূত্রে জানা যায়, বোরো মৌসুমে সরকারি নিয়ম অনুযায়ী কৃষকদের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহের কথা থাকলেও বাস্তবে গিয়ে ভোগান্তির শিকার হন তারা। গত জুন মাসে গুদামে বস্তার সংকট দেখিয়ে একটি নোটিশ জারি করা হয়, এরপর একাধিকবার ধান নিয়ে গেলেও একই অজুহাতে তা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ করেন এক কৃষক।

    পরবর্তীতে তিনি জানতে পারেন, গুদামের পরিবর্তে স্থানীয় একটি অটো রাইস মিলে ধান সরবরাহের ব্যবস্থা করা হচ্ছে। এ বিষয়ে গুদাম কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করলে তাকে একটি টোকেন দিয়ে ওই মিলেই ধান জমা দিতে বলা হয়। তিনি জানান, টোকেন অনুযায়ী মিলে ধান দেওয়ার সময় সেখানে কোনো সরকারি প্রতিনিধি ছাড়াই ধানের আর্দ্রতা মেপে তা গ্রহণ করা হয়। পরে গুদামে টোকেন জমা দেওয়ার পরই তার বিল পাস হয়, তবে সেই প্রক্রিয়ায় তার কাছ থেকে তিন বস্তা ধান কেটে রাখা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

    দ্বিতীয় অভিযোগকারী কৃষকও একই ধরনের অভিজ্ঞতার কথা জানিয়ে বলেন, তাকেও গুদামের বদলে ওই একই রাইস মিলে ধান দেওয়ার টোকেন দেওয়া হয়েছিল এবং এই প্রক্রিয়ায় আরও অনেক কৃষক একইভাবে ভোগান্তির শিকার হয়েছেন বলে তার দাবি।

    এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত খাদ্যগুদাম কর্মকর্তা কোনো বক্তব্য দিতে রাজি হননি। জেলা খাদ্য নিয়ন্ত্রক জানান, তিনি বর্তমানে প্রশিক্ষণে থাকায় বিস্তারিত জানেন না, তবে ঘটনার পরিপ্রেক্ষিতে উপজেলা পর্যায়ে একটি তদন্ত কমিটি গঠনের বিষয়ে অবগত হয়েছেন বলে জানান তিনি।

    রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তথা ধান-চাল সংগ্রহ কমিটির সভাপতি অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি)-কে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। প্রতিবেদন হাতে পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    শিশু-কিশোরদের আসক্তির অভিযোগে মেটার বিরুদ্ধে ১.৪ ট্রিলিয়ন ডলারের মামলা

    আগস্ট 12, 2026
    অপরাধ

    ভুয়া নিবন্ধনে বছরের পর বছর কীটনাশক বিক্রির অভিযোগ

    আগস্ট 12, 2026
    অপরাধ

    হাইকোর্ট বিভাগের ৫ কর্মচারী বরখাস্ত, এক বেঞ্চ কর্মকর্তার বেতন বন্ধ

    আগস্ট 12, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.