Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, আগস্ট 17, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » যৌতুকের দাবিতে গরম পানি ঢেলে স্ত্রীকে হত্যা, ২০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড
    অপরাধ

    যৌতুকের দাবিতে গরম পানি ঢেলে স্ত্রীকে হত্যা, ২০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড

    নিউজ ডেস্কআগস্ট 17, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    রাজধানীর কামরাঙ্গীচরে যৌতুকের দাবিতে স্ত্রী রুবিনা আক্তার পিংকিকে গরম পানি ঢেলে হত্যার দায়ে মো. সানাউল্লাহকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। ঘটনার প্রায় ২০ বছর পর এই মামলার রায় হলো।

    সোমবার (১৭ আগস্ট) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪-এর বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় ঘোষণা করেন। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর ৯ আসামিকে খালাস দেওয়া হয়েছে।

    রায় ঘোষণার সময় সানাউল্লাহ আদালতে উপস্থিত ছিলেন। তিনি কারাগারে আটক ছিলেন। রায় শেষে তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

    মামলার নথি অনুযায়ী, ২০০৫ সালের ২৮ নভেম্বর সানাউল্লাহর সঙ্গে রুবিনা আক্তার পিংকির বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য পিংকিকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করার অভিযোগ ওঠে সানাউল্লাহর বিরুদ্ধে। একপর্যায়ে যৌতুক না পেয়ে ২০০৬ সালের ২ মে পিংকের শরীরে গরম পানি ঢেলে দেন তিনি।

    গরম পানিতে দগ্ধ হয়ে পিংকি চিৎকার শুরু করলে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

    ঘটনার পর পিংকির বাবা কামরাঙ্গীরচর থানায় মামলা করেন। তদন্ত শেষে ২০০৬ সালের ২০ অক্টোবর কামরাঙ্গীরচর থানার উপপরিদর্শক মো. গোলাম মোস্তফা সানাউল্লাহকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন। একই সঙ্গে অপর আসামিদের অব্যাহতির সুপারিশ করা হয়।

    তবে তদন্তের ওই সুপারিশে সন্তুষ্ট না হয়ে মামলার বাদী নারাজি আবেদন করেন। পরে আদালত সব আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে বিচার শুরু করেন।

    দীর্ঘ বিচারপ্রক্রিয়ায় আদালত মামলার ৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। শেষ পর্যন্ত সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে সানাউল্লাহকে দোষী সাব্যস্ত করেন আদালত। অপর ৯ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেওয়া হয়।

    সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি এরশাদ আলম জর্জ রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    কৃষিঋণের লক্ষ্যমাত্রা বাড়ল ৫৪% এত বড় লাফ কেন

    আগস্ট 17, 2026
    বাংলাদেশ

    জাতিসংঘের আল-কায়েদা নিয়ে সতর্কতা অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী

    আগস্ট 17, 2026
    আইন আদালত

    শেখ হাসিনাকে ফেরাতে ভারতের কাছে সরকারের আবেদন

    আগস্ট 17, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.