বার কাউন্সিলের এনরোলমেন্ট পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে দুই পরীক্ষার্থীকে আজীবনের জন্য সব ধরনের পরীক্ষায় অংশগ্রহণ থেকে নিষিদ্ধ করা হয়েছে।
বার কাউন্সিলের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৮ জুন অনুষ্ঠিত এনরোলমেন্ট লিখিত পরীক্ষায় ওই দুই পরীক্ষার্থীর বিরুদ্ধে অসদুপায় অবলম্বনের অভিযোগ ওঠে। অভিযোগ তদন্ত ও পরীক্ষার্থীদের জবাব পর্যালোচনার পর এনরোলমেন্ট কমিটির সভায় তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়।
ফলে ভবিষ্যতে বাংলাদেশ বার কাউন্সিলের অধীনে অনুষ্ঠিত কোনো পরীক্ষায় তারা অংশ নিতে পারবেন না। বাংলাদেশ বার কাউন্সিলের সচিব মোহাম্মদ কামাল হোসেন সিকদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

