Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, আগস্ট 25, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » গরুর খাদ্যবাহী ট্রাকে মিলল ৪ কোটি টাকার হেরোইন, গ্রেপ্তার ২
    অপরাধ

    গরুর খাদ্যবাহী ট্রাকে মিলল ৪ কোটি টাকার হেরোইন, গ্রেপ্তার ২

    নিউজ ডেস্কআগস্ট 24, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    সিরাজগঞ্জে গরুর খাদ্যবাহী একটি ট্রাকে তল্লাশি চালিয়ে প্রায় ৪ কোটি টাকা মূল্যের হেরোইন ও নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ট্রাকের চালক ও তাঁর সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়েছে।

    সোমবার (২৪ আগস্ট) বিকেলে সিরাজগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু।

    গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রামভদ্রপুর গ্রামের মো. আবু বক্কর (৪৪) ও রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সুলতানগঞ্জ বাজার এলাকার মো. সোহাগ আলী (১৯)। আবু বক্কর ট্রাকটির চালক এবং সোহাগ তাঁর সহযোগী।

    পুলিশ জানায়, সোমবার রাত ১২টা ৫৫ মিনিটের দিকে যমুনা সেতু পশ্চিম টোল প্লাজার সামনে ঢাকাগামী লেনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালানো হচ্ছিল। এ সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী গরুর খাদ্য বা ভূষিবাহী একটি ট্রাক থামানো হয়।

    তল্লাশির একপর্যায়ে ট্রাকের চালক ও তাঁর সহযোগীর কাছ থেকে ৪ কেজি ৩৩০ গ্রাম হেরোইন এবং ৫৮টি নেশাজাতীয় ইনজেকশন (অ্যাম্পুল) উদ্ধার করা হয়। পুলিশের হিসাবে উদ্ধার হওয়া হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ কোটি টাকা।

    পুলিশ সুপার জানান, গ্রেপ্তার আবু বক্করের বিরুদ্ধে এর আগেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। ২০২০ সালের ২৩ ডিসেম্বর ঢাকার দারুস সালাম থানায় তাঁর বিরুদ্ধে ওই মামলা করা হয়েছিল।

    এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে যমুনা সেতু পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশের ভাষ্য, গরুর খাদ্য পরিবহনের আড়ালে বিপুল পরিমাণ মাদক বহনের ঘটনাটি তদন্ত করে এর সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    অনলাইন ঋণের ফাঁদে সর্বস্বান্ত হচ্ছেন মানুষ

    আগস্ট 24, 2026
    অপরাধ

    অনলাইনে ঋণের প্রলোভন, তথ্য চুরি ও ব্ল্যাকমেইল: প্রতারণার নতুন ফাঁদ

    আগস্ট 24, 2026
    আইন আদালত

    ২০ লাখ টাকা চাঁদা দাবি, সাবেক পিএসের বিরুদ্ধে আদালতে মামলা

    আগস্ট 24, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.