Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, আগস্ট 27, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » বরিশালের বানারীপাড়ায় মাদকের বিরুদ্ধে মানববন্ধন, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
    অপরাধ

    বরিশালের বানারীপাড়ায় মাদকের বিরুদ্ধে মানববন্ধন, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

    নিউজ ডেস্কআগস্ট 27, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    রাহাদ সুমন, বরিশাল প্রতিবেদক-

    বরিশালের বানারীপাড়ায় মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বাইশারী ইউনিয়নের কচুয়া-বালিপাড়া-উত্তরকুল (কেবিইউ) সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে বানারীপাড়া কেন্দ্রীয় শহীদ মিনার ও ভূমি অফিসের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

    ‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত মানববন্ধনে উপজেলার বাইশারী ইউনিয়নের সচেতন মহলসহ সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। মানববন্ধনে কেবিইউ সমাজ কল্যাণ পরিষদের আহ্বায়ক মাওলানা মোঃ আবু সাইদ, সদস্য সচিব সাইদুল ইসলামসহ সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় সচেতন নাগরিকরা বক্তৃতা করেন।

    এসময় বক্তারা বলেন, মাদকের ভয়াবহ বিস্তার একটি এলাকার সামাজিক ও পারিবারিক শান্তি নষ্ট করার পাশাপাশি নতুন প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। সম্প্রতি বাইশারীর চিহৃিত মাদক কারবারি সোলাইমানকে গ্রেফতারের পর এলাকায় স্বস্তি ও শান্তি ফিরে এসেছে বলেও দাবি করেন তারা।

    তারা বলেন, শুধু একজন-দুজন নয়, প্রতিটি এলাকার মাদক ব্যবসায়ী ও মাদক সরবরাহের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে। মাদকের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান আরও জোরদার করার পাশাপাশি মাদক ব্যবসায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

    বক্তারা আরও বলেন, মাদকের চালান বন্ধে সীমান্ত ও দেশের অভ্যন্তরে কঠোর নজরদারি প্রয়োজন। মাদক কারবারি ও এর সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িতদের সর্বোচ্চ শাস্তির আওতায় এনে একটি মাদকমুক্ত সমাজ ও নিরাপদ ভবিষ্যৎ গড়ে তুলতে সরকারের প্রতি আহ্বান জানান তারা। মানববন্ধন থেকে নতুন প্রজন্মকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষা করতে সামাজিকভাবে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    গ্ল্যামারের ঝলকে ব্যাংক লুটের ছায়া: প্রক্সির হাতে অবৈধ টাকার খেলা!

    আগস্ট 27, 2026
    অপরাধ

    সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৯ বার পিছিয়ে নতুন তারিখ

    আগস্ট 27, 2026
    আইন আদালত

    জুলাই হত্যাযজ্ঞ: সাবেক এমপি-মন্ত্রীসহ ১০ জন ট্রাইব্যুনালে

    আগস্ট 27, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.