Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, সেপ্টে. 10, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • বিশেষ বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » উল্টো পথে সচিবালয়ে যাচ্ছিলেন মন্ত্রী, মামলায় ৬ হাজার টাকা জরিমানা করল পুলিশ
    অপরাধ

    উল্টো পথে সচিবালয়ে যাচ্ছিলেন মন্ত্রী, মামলায় ৬ হাজার টাকা জরিমানা করল পুলিশ

    নিউজ ডেস্কUpdated:সেপ্টেম্বর 3, 2026সেপ্টেম্বর 3, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    রাজধানীতে উল্টো পথে বেপরোয়া গতিতে গাড়ি চালানোর অভিযোগে এক মন্ত্রীর ব্যবহৃত গাড়ির বিরুদ্ধে মামলা করেছে ট্রাফিক পুলিশ। বৃহস্পতিবার সকালে সার্কিট হাউস রোডে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন ট্রাফিক বিভাগের একজন শীর্ষ কর্মকর্তা।

    তাঁর ভাষ্যে, সকাল ৯টা ৮ মিনিটের দিকে পতাকাবাহী গাড়িটি সার্কিট হাউস সড়কের উল্টো পথ দিয়ে সচিবালয়ের দিকে যাচ্ছিল। এ সময় ট্রাফিক পুলিশ গাড়িটি থামিয়ে চালককে জানায়, এভাবে উল্টো পথে চলা ঢাকা মেট্রোপলিটন পুলিশ আইনের সরাসরি লঙ্ঘন। ফলে দুটি পৃথক মামলায় মোট ছয় হাজার টাকা জরিমানা করা হয়।

    ট্রাফিক পুলিশের তথ্য অনুযায়ী, রেঞ্জ রোভার মডেলের ওই গাড়ির চালকের বিরুদ্ধে বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, গাড়িটি ছিল বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের, এবং ঘটনার সময় তিনি নিজেও গাড়িতে ছিলেন।

    উল্লেখযোগ্য বিষয় হলো, গাড়িটি যখন উল্টো পথে যাচ্ছিল, ঠিক তখনই পাশের সড়ক দিয়ে প্রধানমন্ত্রীর গাড়িবহর নিয়ম মেনে সচিবালয়ের দিকে যাচ্ছিল।

    ট্রাফিক কর্মকর্তারা জানান, বাংলাদেশে এর আগে কোনো মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে উল্টো পথে চলার অভিযোগে সরাসরি মামলা হওয়ার নজির নেই। অতীতে যানজট এড়াতে বা দ্রুত গন্তব্যে পৌঁছাতে মন্ত্রীদের গাড়ি উল্টো পথ ব্যবহারের খবর গণমাধ্যমে এসেছে, তবে এবারই প্রথম এমন ঘটনায় আনুষ্ঠানিক মামলা হলো।

    সরকারের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা মন্তব্য করেন, প্রধানমন্ত্রী নিজে যেখানে ট্রাফিক আইন মেনে যাতায়াত করছেন এবং যানজটের মধ্যেও তাঁর গাড়িবহর সিগন্যাল মেনে চলছে, সেখানে কোনো মন্ত্রী বা সচিবের গাড়ি উল্টো পথে চলার এই ঘটনা ও তার পরিণতি দেশের শীর্ষ কর্মকর্তাদের জন্য একটি স্পষ্ট বার্তা বহন করবে।

    সূত্র: স্টার নিউজ

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অপরাধ

    ‘আপ্যায়ন ব্যয়’-এর নামে ৪ কোটি টাকা লোপাট, শাস্তির মুখে ১৩ কর্মকর্তা

    সেপ্টেম্বর 10, 2026
    অপরাধ

    পাটগ্রামে বিজিবি ক্যাম্পে হামলা, ড্রেজার ছিনতাই চেষ্টায় বিএনপি নেতাসহ ৬ জন কারাগারে

    সেপ্টেম্বর 10, 2026
    অপরাধ

    কক্সবাজারের রিসোর্টে আন্তর্জাতিক ৩০০ ডিজিটাল প্রতারকের ফাঁদ

    সেপ্টেম্বর 10, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.