Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, সেপ্টে. 6, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • বিশেষ বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » গাজীপুরের কারখানা চেয়ারম্যানের গাড়ি থেকে কোটি টাকা চুরি, আটক ৩
    অপরাধ

    গাজীপুরের কারখানা চেয়ারম্যানের গাড়ি থেকে কোটি টাকা চুরি, আটক ৩

    নিউজ ডেস্কসেপ্টেম্বর 5, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    গাজীপুরের একটি পোশাক কারখানার চীনা চেয়ারম্যানের গাড়ি থেকে শ্রমিকদের বেতন ও কারখানার অন্যান্য খরচের জন্য রাখা প্রায় এক কোটি টাকা চুরির ঘটনায় তিনজনকে আটক করেছে শিল্প পুলিশ। ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যে চুরি যাওয়া টাকার মধ্যে ৯৭ লাখ ৩ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

    শনিবার গাজীপুরে শিল্প পুলিশ-২-এর সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসেন এ তথ্য জানান।

    পুলিশ জানায়, গত ১ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে রাজেন্দ্রপুরের ল্যাভেন্ডার ফ্যাশন নামের পোশাক কারখানার চীনা চেয়ারম্যান কারখানা থেকে ঢাকায় ফেরার পথে নারায়ণগঞ্জের পূর্বাচল ক্যাডেট ক্লাবের সামনে গাড়ি থামিয়ে কিছু সময়ের জন্য বিরতি নেন। এ সময় গাড়িতে থাকা এক কোটি টাকা নিয়ে ব্যক্তিগত চালক জাহিদ হাসান পালিয়ে যান। পরে তিনি কারখানার মালিককে দুঃখ প্রকাশ করে একটি বার্তা পাঠিয়ে আত্মগোপনে চলে যান।

    এ ঘটনায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় মামলা হওয়ার পর শিল্প পুলিশ-২ ঘটনাটির তদন্ত শুরু করে। ঢাকা, গাজীপুর ও ঝিনাইদহের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ঝিনাইদহ সদর থেকে জাহিদ হাসানকে আটক করা হয়। তাঁর বাড়ি ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার কুলবাড়িয়া গ্রামে। তাঁর কাছ থেকে ৮৬ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।

    পুলিশের দাবি, জাহিদের সহযোগী হিসেবে ঝিনাইদহ সদর উপজেলার কাঞ্চননগর গ্রামের ৫১ বছর বয়সী মো. আক্তারুজ্জামানকেও আটক করা হয়েছে। তাঁর কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১ লাখ ৩ হাজার টাকা। এছাড়া আক্তারুজ্জামানের স্ত্রী, রংপুরের তারাগঞ্জ উপজেলার পালাশবাড়ী গ্রামের ২৪ বছর বয়সী নাসিমা আক্তারকে টঙ্গীর বাসা থেকে আটক করা হয়। তাঁর কাছ থেকে আরও ১০ লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ।

    পুলিশ জানায়, চুরি করা টাকার মধ্যে প্রায় ১ লাখ ২০ হাজার টাকা জাহিদ নতুন বাসা ভাড়া, আসবাবপত্র কেনা এবং ৩৩ হাজার টাকা দিয়ে নতুন মুঠোফোন কেনার কাজে ব্যয় করেছিলেন। অভিযানে এসব আসবাবপত্র ও মুঠোফোনও উদ্ধার করা হয়েছে।

    শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসেন বলেন, শিল্প ও বিনিয়োগের পরিবেশ সুরক্ষার পাশাপাশি শিল্প খাতের অপরাধ প্রতিরোধে তারা সতর্ক রয়েছে। দ্রুত অভিযান পরিচালনা করে ৪৮ ঘণ্টার মধ্যে মূল অভিযুক্তকে আটক এবং চুরি যাওয়া টাকার বড় একটি অংশ উদ্ধার করা সম্ভব হয়েছে।

    অভিযানে শিল্প পুলিশ-২-কে ঝিনাইদহ জেলা পুলিশের গোয়েন্দা শাখা সহায়তা করেছে। পরে আটক ব্যক্তিদের, উদ্ধার করা টাকা ও অন্যান্য সামগ্রী নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অপরাধ

    বগুড়া পুলিশে কোটি টাকার জালিয়াতির অভিযোগ, জড়িত ৮

    সেপ্টেম্বর 5, 2026
    অপরাধ

    সংযোগ-মিটার কিছুই নেই, তবু এলো বিদ্যুৎ বিল!

    সেপ্টেম্বর 5, 2026
    অপরাধ

    মাদরাসাছাত্র হত্যা: এক আসামির জামিন, ক্ষুব্ধ শিশুটির পরিবার

    সেপ্টেম্বর 5, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.