Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, নভে. 28, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » সিঙ্গেল থেকে ডাবল-ডেকার রূপান্তর, ৪১ বাসের রেজিস্ট্রেশন স্থগিত
    অপরাধ

    সিঙ্গেল থেকে ডাবল-ডেকার রূপান্তর, ৪১ বাসের রেজিস্ট্রেশন স্থগিত

    নিউজ ডেস্কসেপ্টেম্বর 10, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশে ডাবল-ডেকার স্লিপার বাসের অনুমোদন বা রেজিস্ট্রেশন না থাকলেও সিঙ্গেল-ডেকার হিসেবে নিবন্ধিত বাসের বডি পরিবর্তন করে সেগুলো ডাবল-ডেকার স্লিপার বাস হিসেবে সড়কে চালানোর ঘটনা ঘটছে। এমন ৪১টি বাসের রেজিস্ট্রেশন স্থগিত করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

    অননুমোদিত স্লিপার বাস চলাচলের বৈধতা নিয়ে করা একটি রিটের পর হাইকোর্টের নির্দেশনায় গঠিত বিআরটিএর তিন সদস্যের কারিগরি কমিটির প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। বুধবার কমিটি প্রতিবেদনটি জমা দেয়।

    প্রতিবেদনে বলা হয়েছে, বিআরটিএ এখন পর্যন্ত কোনো ডাবল-ডেকার স্লিপার বাসের অনুমোদন বা রেজিস্ট্রেশন দেয়নি। তবে বিআরটিএর তথ্যভান্ডার পর্যালোচনা করে ডাবল-ডেকার, অর্থাৎ স্লিপার নয়—এমন ৮২৯টি বাসের রেজিস্ট্রেশনের তথ্য পাওয়া গেছে।

    রিটের পর কারিগরি কমিটি

    অননুমোদিত স্লিপার এসি বাসের চলাচলের বৈধতা নিয়ে ২০২৫ সালে সুপ্রিম কোর্টের আইনজীবী মুহাম্মদ হুজ্জাতুল ইসলাম খান হাইকোর্টে রিট করেন। ওই রিটের শুনানি নিয়ে একই বছরের ৪ ফেব্রুয়ারি আদালত রুল জারি করেন।

    পরবর্তী সময়ে রিটকারী একটি আবেদন করলে আদালত ডাবল-ডেকার স্লিপার বাসের বিষয়ে স্বাধীন একটি কারিগরি কমিটি গঠনের নির্দেশ দেন। আদালতের আদেশ পাওয়ার পর বিআরটিএ তিন সদস্যের কমিটি গঠন করে।

    বিআরটিএর পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মোহাম্মদ শহীদুল্লার নেতৃত্বাধীন কমিটিতে ছিলেন উপপরিচালক (ইঞ্জিনিয়ারিং) এ এস এম কামরুল হাসান এবং সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. মঈনুল ইসলাম।

    কমিটিকে ডাবল-ডেকার স্লিপার বাসের অনুমোদন ও রেজিস্ট্রেশনের বর্তমান অবস্থা পর্যালোচনা, অননুমোদিত বাসের বিরুদ্ধে নেওয়া ব্যবস্থা যাচাই এবং এ ধরনের বাসের জন্য নিরাপত্তাব্যবস্থা নির্ধারণে সুপারিশ করতে বলা হয়।

    বডি পরিবর্তন করেই সড়কে

    কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, কিছু বাস প্রথমে সিঙ্গেল-ডেকার হিসেবে বিআরটিএ থেকে রেজিস্ট্রেশন নেয়। পরে মালিকেরা এসব বাসের বডির ধরন পরিবর্তন করে ডাবল-ডেকার স্লিপার বাসে রূপান্তর করেন।

    এ ধরনের বাসের বিরুদ্ধে ব্যবস্থা হিসেবে ইতোমধ্যে ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত করা হয়েছে। পাশাপাশি সড়কে চলাচলরত তিনটি স্লিপার বাসের বিরুদ্ধে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। অননুমোদিত বাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।

    বিআরটিএ জানিয়েছে, এ ধরনের বাসের রুট পারমিটও দেওয়া হয় না। কোনো বাসের বডি পরিবর্তন করে ডাবল-ডেকার স্লিপার বাসে রূপান্তরের পর ফিটনেস নবায়নের জন্য বিআরটিএতে আনা হলে ফিটনেস নবায়ন না করে রেজিস্ট্রেশন স্থগিত করার ব্যবস্থাও নেওয়া হচ্ছে।

    অনুমোদন না থাকায় নিরাপত্তা নীতিমালাও নেই

    কমিটির পর্যবেক্ষণে উঠে এসেছে, ডাবল-ডেকার স্লিপার বাসের জন্য বর্তমানে কোনো নির্দিষ্ট গাইডলাইন বা নীতিমালা নেই। ফলে বিআরটিএ এ ধরনের বাসের অনুমোদন বা রেজিস্ট্রেশনও দেয় না।

    সড়ক পরিবহন আইন, ২০১৮ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ অনুযায়ী বর্তমানে সিঙ্গেল-ডেকার বাসের অনুমোদন ও রেজিস্ট্রেশন দেওয়া হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

    ফলে ডাবল-ডেকার স্লিপার বাসের অনুমোদিত কোনো যান না থাকায় এসব বাসের যাত্রীনিরাপত্তা মূল্যায়নের আনুষ্ঠানিক কাঠামোও তৈরি হয়নি।

    জাতীয় নীতিমালা তৈরির উদ্যোগ

    কমিটি উন্নত দেশগুলোর অভিজ্ঞতা পর্যালোচনা করে ডাবল-ডেকার স্লিপার বাসের অনুমোদন, নির্মাণ, নিরাপত্তা ও নিয়ন্ত্রণের জন্য একটি জাতীয় গাইডলাইন বা নীতিমালা তৈরির প্রয়োজনীয়তার কথা জানিয়েছে।

    এ ধরনের নীতিমালা হলে ভবিষ্যতে ডাবল-ডেকার স্লিপার বাস আদৌ অনুমোদনযোগ্য হবে কি না, হলে কী ধরনের কাঠামো, অগ্নিনিরাপত্তা, জরুরি বহির্গমন ব্যবস্থা, যাত্রী ধারণক্ষমতা ও কারিগরি মানদণ্ড পূরণ করতে হবে—এসব বিষয়ে একটি নির্দিষ্ট কাঠামো তৈরি করা সম্ভব হবে।

    তবে বর্তমান অবস্থায় সিঙ্গেল-ডেকার হিসেবে নিবন্ধিত কোনো বাসের কাঠামো পরিবর্তন করে ডাবল-ডেকার স্লিপার বাস হিসেবে সড়কে চালানোর সুযোগ নেই। কমিটির প্রতিবেদনে এমন পরিবর্তনকে অননুমোদিত হিসেবে বিবেচনা করে সংশ্লিষ্ট বাসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়টি স্পষ্ট করা হয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    ১৫ বছরে পাচার ২৮ লাখ কোটি টাকা, অর্থ ফেরাতে তৎপর সরকার: রাষ্ট্রপতি

    নভেম্বর 28, 2026
    অপরাধ

    মোরগ পোলাওয়ের ফাঁদে অচেতন প্রহরী, ধানমন্ডিতে সোনার দোকান সাফ

    নভেম্বর 28, 2026
    অপরাধ

    চট্টগ্রাম বিমানবন্দরে বৈদ্যুতিক তার চুরির দায়ে অভিযুক্তকে ৬ মাসের কারাদণ্ড

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.