Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, সেপ্টে. 28, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • বিশেষ বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » চট্টগ্রাম বন্দরে ৮.২৫ টন সন্দেহজনক পণ্য জব্দ, তদন্তে কাস্টমস
    অপরাধ

    চট্টগ্রাম বন্দরে ৮.২৫ টন সন্দেহজনক পণ্য জব্দ, তদন্তে কাস্টমস

    নিউজ ডেস্কUpdated:সেপ্টেম্বর 28, 2026সেপ্টেম্বর 28, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    চট্টগ্রাম বন্দরে সন্দেহজনক একটি চালান আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। চালানটিতে প্রায় ৮ দশমিক ২৫ টন তামাকজাত বা তামাকসদৃশ পণ্য এবং বিভিন্ন রঙের গুঁড়াজাতীয় পদার্থ পাওয়া গেছে।

    সিআইআইডির তথ্য অনুযায়ী, ঘোষণার সঙ্গে প্রকৃত পণ্যের মিল না থাকায় শারীরিক পরীক্ষার সময় এই অসঙ্গতি ধরা পড়ে।

    হাউস বিল অব লেডিং নম্বর ISLCCU2627CGP095-এর মাধ্যমে আনা চালানে পণ্য হিসেবে ‘পান মসলা ও জর্দা’ উল্লেখ করা হয়েছিল। এতে ৪৭৩টি প্যাকেজে মোট ৮ হাজার ৯৭৪ কেজি পণ্য থাকার ঘোষণা দেওয়া হয়।

    পরীক্ষার সময় ৪৭০টি প্যাকেজে ৮ হাজার ২৫০ দশমিক ৪ কেজি তামাক বা তামাকসদৃশ উপাদান পাওয়া যায়।

    সিআইআইডি জানায়, উদ্ধার হওয়া পণ্যের মধ্যে ৪২১ প্যাকেজে ৭ হাজার ৩২৫ দশমিক ৪ কেজি গাঢ় বাদামি রঙের উপাদান, ৩১ প্যাকেজে ৫২৭ কেজি বাদামি উপাদান, ১৩ প্যাকেজে ২৭৩ কেজি ধূসর উপাদান এবং ৫ প্যাকেজে ১২৫ কেজি সাদা উপাদান ছিল।

    কিছু গুঁড়াজাতীয় পদার্থ দেখতে মাদকজাতীয় উপাদানের মতো মনে হলেও পরীক্ষাগারে রাসায়নিক বিশ্লেষণের পর এর প্রকৃত উপাদান নিশ্চিত করা হবে বলে জানিয়েছে সিআইআইডি।

    এ ছাড়া একই মাস্টার বিল অব লেডিংয়ের অধীনে আরেকটি চালানেও গরমিল পাওয়া গেছে। ওই চালানে ‘প্রিন্টেড পেপার ক্যাটালগ’ ঘোষণা দিয়ে ১ হাজার ৫৭০টি প্যাকেজে ৯ হাজার ৮৫৯ দশমিক ৬ কেজি পণ্যের তথ্য দেওয়া হয়েছিল।

    শারীরিক পরীক্ষায় সেখানে ১ হাজার ৫৭০টি প্যাকেজে ৯ হাজার ২৬৩ কেজি সন্দেহজনক কাগজের বর্জ্য পাওয়া যায়।

    দুটি চালান মিলিয়ে মোট ২ হাজার ৪০টি প্যাকেজে ১৭ হাজার ৫১৩ দশমিক ৪ কেজি পণ্য ছিল। এর মধ্যে প্রায় ৮ দশমিক ২৫ টন ছিল তামাক বা তামাকসদৃশ উপাদান এবং সন্দেহজনক গুঁড়া, আর প্রায় ৯ দশমিক ২৬ টন ছিল সন্দেহজনক কাগজের বর্জ্য।

    সিআইআইডি জানায়, কলকাতা থেকে এমভি উদ্দীপন এক্সপ্রেস জাহাজে করে চালানটি চট্টগ্রাম বন্দরে আসে। জাহাজটি ২০ সেপ্টেম্বর কলকাতা ছেড়ে ২২ সেপ্টেম্বর চট্টগ্রাম বন্দরে পৌঁছায়।

    চালানটির আমদানিকারক হিসেবে কাস্টমস নথিতে ‘অথয় এন্টারপ্রাইজ’-এর নাম পাওয়া গেছে। তবে প্রতিষ্ঠানটির মালিক লিখিতভাবে জানিয়েছেন, তিনি বা তার প্রতিষ্ঠান এই আমদানির বিষয়ে কিছু জানেন না এবং এর সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত নন।

    তিনি আশঙ্কা প্রকাশ করেছেন, কোনো অসাধু চক্র তার প্রতিষ্ঠানের নাম ও আমদানি-সংক্রান্ত তথ্য ব্যবহার করে পণ্য আনার চেষ্টা করেছে।

    সিআইআইডি এখন পণ্যের ঘোষণায় গরমিল, ব্যবসায়িক পরিচয় ব্যবহারের বিষয় এবং প্রকৃত পণ্যের ধরন নিয়ে তদন্ত করছে। পরীক্ষাগারের ফলাফল ও তদন্তের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অপরাধ

    হোটেলের বাথরুমে চিনি জ্বাল দিয়ে ভেজাল মধু তৈরি, আটক ৪

    সেপ্টেম্বর 28, 2026
    অপরাধ

    দখলদারদের ব্যানার সরিয়ে ফিরল রাড্ডার সাইনবোর্ড, ভাঙা ভবনেই চলছে টিকাদান

    সেপ্টেম্বর 28, 2026
    অপরাধ

    কারাগারে ফেরার পথে শৌচাগার থেকে পিচ্চি রাজার পলায়ন, ৫ পুলিশ সদস্য বরখাস্ত

    সেপ্টেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.