Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, অক্টো. 4, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • বিশেষ বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » শাহজালালে মালয়েশীয় যাত্রীর শরীরে মিলল ৮ কোটি টাকার সোনা
    অপরাধ

    শাহজালালে মালয়েশীয় যাত্রীর শরীরে মিলল ৮ কোটি টাকার সোনা

    নিউজ ডেস্কঅক্টোবর 4, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে সাড়ে চার কেজি সোনা উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউস। উদ্ধার হওয়া সোনার বাজারমূল্য প্রায় ৮ কোটি টাকা। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ এ তথ্য জানিয়েছেন।

    এনবিআর সূত্র জানায়, শনিবার (৩ অক্টোবর) দিবাগত রাত পৌনে ২টার দিকে কুয়ালালামপুর থেকে ঢাকায় আসা মালয়েশিয়ান এয়ারলাইন্সের এমএইচ-০১৯৬ ফ্লাইটের যাত্রী ইয়াং ডন সিউর (৪৩) কাছ থেকে এসব সোনা উদ্ধার করা হয়। তিনি মালয়েশিয়ার নাগরিক।

    ফ্লাইটটি ঢাকায় অবতরণের পর থেকেই তাঁকে নজরদারিতে রাখা হয়। বেল্ট থেকে ব্যাগেজ সংগ্রহ করে গ্রিন চ্যানেল-১ দিয়ে বেরিয়ে যাওয়ার সময় কাস্টমস কর্মকর্তারা তাঁকে আলাদা করে তল্লাশি করেন। তল্লাশিতে তাঁর শরীরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা সোনার সন্ধান মেলে।

    কাস্টমস সূত্র জানায়, তাঁর শরীর থেকে এক কেজি ওজনের চারটি এবং ১০০ গ্রাম ওজনের পাঁচটি সোনার বার উদ্ধার করা হয়। বারগুলো ২৪ ক্যারেট বিশুদ্ধতার। সেগুলো একটি কালো কাপড়ের বেল্টে মোড়ানো অবস্থায় শার্টের নিচে লুকানো ছিল।

    এনবিআর জানায়, ওই যাত্রী কোনো ব্যাগেজ ঘোষণা দেননি। কাস্টমস আইন, ২০২৩ এবং ফরেন এক্সচেঞ্জ কন্ট্রোল অ্যাক্ট, ১৯৪৭ অনুযায়ী সোনার বিষয়ে কোনো নথি বা দলিলও তিনি দেখাতে পারেননি।

    আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে কাস্টমস আইন, ২০২৩-এর ১৯১ ধারা অনুযায়ী সোনাগুলো সাময়িকভাবে আটক করা হয়েছে। একই সঙ্গে ওই যাত্রীর বিরুদ্ধে বিমানবন্দর থানায় সংশ্লিষ্ট আইনে ফৌজদারি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ‘জায়নবাদ বর্ণবাদ’ প্রস্তাব ঘিরে গ্রিন পার্টির সদস্যদের হেনস্থা করছে ইসরায়েলপন্থীরা

    অক্টোবর 4, 2026
    আন্তর্জাতিক

    ইরান ইস্যুতে বড় পদক্ষেপ নিতে যাচ্ছেন ট্রাম্প

    অক্টোবর 4, 2026
    বিশ্ব অর্থনীতি

    এক ডলারে ২৭ লাখ ইরানি রিয়াল, মুদ্রা সংকটে গভীর হচ্ছে ইরানের অর্থনৈতিক চাপ

    অক্টোবর 4, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.