Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, জুন 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » এক সেমিস্টারে ৫০০ কোটি টাকা পাচার!
    অপরাধ

    এক সেমিস্টারে ৫০০ কোটি টাকা পাচার!

    সিভি ডেস্কUpdated:মার্চ 11, 2025মার্চ 11, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    প্রেস সচিব শফিকুল আলম
    প্রেস সচিব শফিকুল আলম
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশ থেকে কী পরিমাণ অর্থ পাচার হচ্ছে, তার একটি উদাহরণ দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানিয়েছেন, এক ব্যক্তি তার সন্তানের এক সেমিস্টারের টিউশন ফি হিসেবে ৪০০ থেকে ৫০০ কোটি টাকা বিদেশে  পাচার করেছেন।

    সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে একটি উচ্চ পর্যায়ের সভা হয়। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে আয়োজিত এই সভার বিষয় ছিল, “পাচার হওয়া সম্পদ পুনরুদ্ধার, গৃহীত পদক্ষেপ ও চ্যালেঞ্জ”। সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শফিকুল আলম।

    তিনি বলেন- “বৈঠকে খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য উঠে এসেছে। এনবিআর চেয়ারম্যান জানিয়েছেন, বিদেশে পড়তে যাওয়া এক শিক্ষার্থীর অভিভাবক তার সন্তানের নামে ৪০০ থেকে ৫০০ কোটি টাকা পাঠিয়েছেন। এটা অবিশ্বাস্য!”

    শফিকুল আলম আরও বলেন- “বিশ্বের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ার জন্য বছরে সর্বোচ্চ এক কোটি টাকা লাগতে পারে। কিন্তু এক সেমিস্টারে ৪০০-৫০০ কোটি টাকা পাঠানো সত্যিই বিস্ময়কর। এটা কীভাবে সম্ভব?”

    তিনি বলেন- “মানি লন্ডারিং সাধারণত ব্যাংকিং চ্যানেল, হুন্ডি বা অন্য কোনো উপায়ে হয়। কিন্তু এই ঘটনায় দেখা যাচ্ছে, টিউশন ফি’র নামে বিশাল অঙ্কের টাকা পাচার হয়েছে। এটা নতুন ধরনের অর্থ পাচারের কৌশল।”

    দেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি বলেন, “যে করেই হোক, এই টাকা ফিরিয়ে আনতে হবে। এটা বাংলাদেশের মানুষের টাকা। আমাদের পকেটের টাকা লুট করে তারা লন্ডনে একটার পর একটা বাড়ি কিনছে। আমাদের গরিব করে দিচ্ছে। এটা মেনে নেওয়া যায় না।”

    এই তথ্য প্রকাশের পর সারা দেশে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। সাধারণ মানুষ জানতে চায়, অর্থ পাচার ঠেকাতে সরকার কী পদক্ষেপ নিচ্ছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অপরাধ

    ১৪০০ কোটি টাকার প্রকল্পে উন্নয়নের আড়ালে অনিয়মের ছায়া

    জুন 22, 2026
    অপরাধ

    চাঁদাবাজির অভিযোগে এমপি পুত্রকে মুচলেকায় পরিবারের কাছে হস্তান্তর

    জুন 22, 2026
    অপরাধ

    নিখোঁজ নয়, পরিকল্পিত হত্যা—রাত হলেই শুরু হতো মৃত্যুর মিশন

    জুন 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.