Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, জুন 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » অতর্কিত ছুরিকাঘাতে আইনজীবী নিহত
    অপরাধ

    অতর্কিত ছুরিকাঘাতে আইনজীবী নিহত

    হাসিব উজ জামানএপ্রিল 7, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    অতর্কিত ছুরিকাঘাতে আইনজীবী নিহত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    সিলেটের মৌলভীবাজারে দুর্বৃত্তের ছুরিকাঘাতে সুজন মিয়া (৩২) নামের এক আইনজীবী নিহত হয়েছেন। গতকাল রবিবার রাত সাড়ে ১১টার দিকে মৌলভীবাজার পৌরসভার মেয়র চত্বরের উত্তর পাশের ফুটপাতে এই ঘটনা ঘটে।

    আইনজীবী সুজন মৌলভীবাজার শহরতলির পূর্ব হিলালপুর গ্রামের বাসিন্দা এবং প্রায় ৭ বছর ধরে জেলা জজ আদালতে আইন ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তবে কী কারণে তাঁকে হত্যা করা হয়েছে, বিষয়টি তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

    তাঁর পরিবার, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে সুজন ঘটনাস্থলে একটি ফুচকার দোকানের সামনে অবস্থান করছিলেন। এই সময় কয়েকজন দুর্বৃত্ত তাঁর ওপর অতর্কিত হামলা চালিয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয় কয়েকজন সুজনকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

    হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আহমেদ ফয়সল জামান বলেন, “তাঁকে (সুজন) আমরা মৃত অবস্থায় পেয়েছি। তাঁর গলার দিকে স্ট্যাবের (ছুরিকাঘাত) দাগ ছিল। ময়নাতদন্তের পর বিস্তারিত বলা যাবে”।

    নিহত সুজনের বাবা জহিরুল ইসলাম আজ সোমবার জানান, কেন কে বা কারা তাঁকে হামলা চালিয়েছে এই সম্পর্কে কিছুই জানেন না। পাঁচ–ছয় মাস আগে সুজন মিয়ার বিয়ে ঠিক হয়েছিল। তবে বউকে আনুষ্ঠানিকভাবে ঘরে তোলা হয়নি।

    এদিকে ঘটনাস্থলের কিছু ভিডিও ফুটেজ পাওয়ার দাবি করেছেন মৌলভীবাজারের পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন। তিনি বলেন, “আমরা বিষয়টি জানার চেষ্টা করছি, কিছু ভিডিও ফুটেজ পেয়েছি। প্রত্যক্ষদর্শী যাঁরা ছিলেন, তাঁদের সঙ্গেও কথা বলেছি। কেউই ওদের (হামলাকারীদের) চিনতে পারেননি। তবে সবাই বলছেন, তাদের বয়স অল্প। বিভিন্ন দিক বিবেচনা করে আমরা তদন্তে অগ্রসর হচ্ছি। এই বিষয়ে মামলা প্রক্রিয়াধীন
    রয়েছে বলে পুলিশ সুপার জানান।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অপরাধ

    চাঁদাবাজির অভিযোগে এমপি পুত্রকে মুচলেকায় পরিবারের কাছে হস্তান্তর

    জুন 22, 2026
    বাংলাদেশ

    আদ্-দ্বীন হাসপাতাল সংকটে ঝুঁকিতে ২৯৫ বিদেশি শিক্ষার্থীর ভবিষ্যৎ

    জুন 22, 2026
    বাংলাদেশ

    সরকারি ক্রয়ে প্রতারণা, ঠিকাদার কালো তালিকাভুক্ত করলেন অ্যাটর্নি জেনারেল

    জুন 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.