Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » বগুড়ার শজিমেক-এ ‘ফ্রি সেবার’ নামে চলছে অর্থ বাণিজ্য
    অপরাধ

    বগুড়ার শজিমেক-এ ‘ফ্রি সেবার’ নামে চলছে অর্থ বাণিজ্য

    এফ. আর. ইমরানUpdated:এপ্রিল 25, 2025এপ্রিল 25, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    বগুড়ার শজিমেক হাসপাতাল
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে “বিনা মূল্যে সেবা”র প্রতিশ্রুতি থাকলেও বাস্তবে রোগীদের গুনতে হচ্ছে মোটা অঙ্কের অর্থ। হাসপাতালের জরুরি বিভাগ থেকে শুরু করে ওয়ার্ড, অপারেশন থিয়েটার এমনকি মর্গ পর্যন্ত সেবা পেতে ঘুষ ও চাঁদার দাপট স্পষ্ট। রোগী ও তাদের স্বজনদের অভিযোগ, ট্রলিবয়, ওয়ার্ডবয়, নার্স এমনকি কিছু চিকিৎসাকর্মীও এই অনিয়মের অংশ।

    গত মঙ্গলবার সকালে সোনাতলার রফিকুল ইসলাম তার অসুস্থ মেয়ে সুমি আক্তারকে নিয়ে হাসপাতালে এলেও শুরুতেই পড়ে যান অনিয়মের ফাঁদে। টিকিটে ১৫ টাকা ও ট্রলি ফিতে ৩০ টাকা লেখা থাকলেও তার কাছে চাওয়া হয় ৭৫ টাকা। এরপর ট্রলিবয়ের দাবি, ‘ট্রলিতে রোগী তুলতে ১০০ টাকা লাগবে।’ পাশে পুলিশ ও আনসার সদস্য উপস্থিত থাকলেও তারা ছিলেন নির্বিকার।

    ওয়ার্ডে গিয়েও দুর্নীতির চিত্র ভিন্ন নয়। বগুড়ার বিভিন্ন উপজেলার রোগীর স্বজনদের অভিযোগ, ওয়ার্ডে একটি খালি বিছানা পেতে দিতে হয় ১০০ টাকা, বালিশ ও চাদরের জন্য দিতে হয় আরও ৫০ টাকা। ড্রেসিং বা পট্টি বাঁধানোর জন্য প্রতি বার লাগে ২০০ টাকা। অপারেশনের আগে প্রয়োজনীয় ওষুধ, গজ, ইনজেকশন বাইরে থেকে কিনতে হয়—যার কোনও ভাউচার বা সিলমোহর থাকে না।

    ট্রলি নেওয়ার টাকা নেই, সড়ক দুর্ঘটনায় আহত এক ব্যক্তিকে এভাবে কাপড়ে জড়িয়ে হাসপাতালে এক স্থান থেকে অন্য স্থানে নি‌চ্ছেন স্বজনরা। গত মঙ্গলবার দুপু‌রে বগুড়ার শজিমেক হাসপাতালে – ছবি: সমকাল

    একাধিক রোগীর স্বজন জানান, হাসপাতালে প্রবেশের পর থেকেই দালালদের তৎপরতা শুরু হয়। তারা রোগীকে নির্দিষ্ট ফার্মেসি বা ক্লিনিকে নিয়ে যেতে তৎপর থাকে। হাসপাতালের ভেতরে স্থাপিত পুলিশ ফাঁড়ি থাকলেও এসব অনিয়ম রোধে কার্যত কোনও পদক্ষেপ দেখা যায় না।

    শজিমেক হাসপাতালে প্রতিদিন প্রায় ২ হাজার রোগী ভর্তি থাকলেও চিকিৎসকসহ ১৮২টি পদ ফাঁকা। এর ফলে কম জনবল নিয়ে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। এই সুযোগেই সক্রিয় হয়ে উঠেছে ট্রলিবয়-ওয়ার্ডবয়দের একটি চক্র।

    চণ্ডীহারার রবিউল বলেন, ‘চিকিৎসা তো দূরের কথা, ঠিকমতো কেউ উত্তরও দেয় না। ডাক্তার, নার্স সবার আচরণ খারাপ।’ আর নন্দীগ্রামের আমিনুল জানান, সড়ক দুর্ঘটনায় আহত ভাইকে অপারেশন করাতে ৫,৩৫০ টাকার ওষুধ কিনতে হয়েছে নিজের পয়সায়। অথচ এই ওষুধ সরকারিভাবে দেওয়ার কথা।

    এমনকি মৃত রোগীর লাশ নামানোর ক্ষেত্রেও নেওয়া হয় টাকা। সিরাজগঞ্জের মনসুর আলী বলেন, ‘ভাই মারা যাওয়ার পর লাশ নামাতে ট্রলিবয় ২০০ টাকা, অ্যাম্বুলেন্সে তুলতে ১০০ টাকা নেয়। তারপর বলে, লাশ নিতে হলে ৪,৫০০ টাকার অ্যাম্বুলেন্স ভাড়া লাগবে।’

    এ বিষয়ে শজিমেক হাসপাতালের উপপরিচালক ডা. আব্দুল ওয়াদুদ বলেন, ‘অতিরিক্ত টাকা নেওয়া এবং ওষুধ বিক্রি অনৈতিক। আমাদের কাছে মৌখিক অভিযোগ আসে, লিখিত কিছু পাই না।’ তিনি জানান, সরকারি ফার্মেসি থেকে ওষুধ সরবরাহ নিশ্চিত করতে নজরদারি বাড়ানো হচ্ছে।

    ভুক্তভোগীরা বলছেন, ‘নির্যাতনের শিকার হলেও লিখিত অভিযোগ করলে চিকিৎসার আশায় থাকা রোগীর ওপর রোষ নেমে আসে, তাই চুপ থাকি।’

    বিনা মূল্যে চিকিৎসা সেবা দেওয়ার কথা থাকলেও শজিমেক হাসপাতালের চিত্র যেন উল্টো বাস্তবতার প্রতিচ্ছবি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি ও জবাবদিহিতার অভাবেই দিন দিন আরও দুর্বিষহ হয়ে উঠছে সাধারণ মানুষের চিকিৎসা অভিজ্ঞতা।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    মতামত

    হাতির লেজে আগুন, মানুষের বিবেকে কি একটুও আগুন জ্বলেনি?

    নভেম্বর 29, 2026
    মতামত

    ১৩৬ দেশে রোটা টিকা, বাংলাদেশে এখনো বেসরকারি বাজারনির্ভরতা: শিশুদের সুরক্ষায় পিছিয়ে কেন রাষ্ট্র?

    নভেম্বর 29, 2026
    বাংলাদেশ

    প্রধানমন্ত্রীর কার্যালয়ে ১৫০ টাকার খাবারের বাধ্যবাধকতা বাতিলে আইনি নোটিশ

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.