Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » গাজীপুরে সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা
    অপরাধ

    গাজীপুরে সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

    এফ. আর. ইমরানআগস্ট 8, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    গাজীপুর মহানগরের ব্যস্ত চান্দনা চৌরাস্তা এলাকায় প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিনকে (৩৮)। বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে পাঁচ-ছয়জন দুর্বৃত্ত তাকে ধারালো অস্ত্র নিয়ে ধাওয়া করে চায়ের দোকানে ঢুকে নির্মমভাবে হত্যা করে। নিহত তুহিন ছিলেন দৈনিক প্রতিদিনের কাগজ-এর গাজীপুর প্রতিনিধি।

    তুহিনের বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভাটিপাড়া গ্রামে হলেও তিনি থাকতেন গাজীপুর শহরের চৌরাস্তা এলাকায়। হত্যার একটি ভিডিও ইতোমধ্যে ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্বশত্রুতার জেরে দুর্বৃত্তরা তুহিনকে ধাওয়া করে। দৌড়ে তিনি ঈদগাঁ মার্কেট এলাকার এক চায়ের দোকানে আশ্রয় নেন। সেখানে ঢুকে তিনজন দুর্বৃত্ত তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। দোকানের বাইরে আরো দুজন রামদা হাতে দাঁড়িয়ে ছিল। স্থানীয় ব্যবসায়ী খায়রুল ইসলাম বলেন, “তিনজন দোকানে ঢুকে তাকে কুপিয়ে মেরে ফেলে। বাইরে দাঁড়িয়ে থাকা দুজন আমাকে হুমকি দেয়, বাধা দিলে আমাকেও মেরে ফেলবে।” তাঁর অভিযোগ, ঘটনার সময় অনেক মানুষ তাকিয়ে থাকলেও কেউ এগিয়ে আসেনি।

    হত্যার মাত্র আধা ঘণ্টা আগে রাত আটটার দিকে তুহিন তাঁর ফেসবুক প্রোফাইলে একটি ভিডিও পোস্ট করেন। এতে তিনি গাজীপুর চৌরাস্তার ট্রাফিক বিশৃঙ্খলা নিয়ে মন্তব্য করেন: “যেমন খুশি তেমন রাস্তা পার হওয়ার দৃশ্য, গাজীপুর চৌরাস্তা।” এর আগে জয়দেবপুর রেলগেট এলাকায় ড্রেন সংস্কার না হওয়ায় রাস্তা ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়েও তিনি ক্ষোভ প্রকাশ করেন।

    সাংবাদিককে কুপিয়ে হত্যার পর ঘটনাস্থলে মানুষের ভিড়।গতকাল বৃহস্পতিবার রাতে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায়। ছবি: প্রথম আলো

    ঘটনার পর গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার মো. রবিউল হাসান বলেন, “কিছু ভিডিও ফুটেজ ও ক্লু আমাদের হাতে এসেছে। জড়িতদের ধরতে অভিযান চলছে। একজন সাংবাদিককে এভাবে হত্যা খুবই দুঃখজনক।”

    বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং নিহতের মরদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

    প্রথমদিকে স্থানীয় সূত্রের বরাতে ধারণা করা হয়েছিল, তুহিন ওই দিন বিকেলে ফুটপাত ও দোকান থেকে চাঁদাবাজি নিয়ে একটি ফেসবুক লাইভ করেছিলেন। তবে পরবর্তী সময়ে তাঁর প্রোফাইল ঘেঁটে এমন কোনো লাইভের অস্তিত্ব পাওয়া যায়নি। এই কারণে রাত ১১টা ৩৮ মিনিটে তথ্যটি সংশোধন করা হয়। মূলত কি কারনে তাকে এমন নৃশংসভাবে হত্যা করা হয় সে বিষয়ে তদন্ত করা হচ্ছে।

    ঘটনার নৃশংসতা এবং প্রকাশ্য হামলার পরিপ্রেক্ষিতে সাংবাদিক সমাজ, স্থানীয় বাসিন্দা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    ৬ মাসে এলএনজিতে ভর্তুকি ৩৪ হাজার কোটি টাকা, সমাধান খুঁজছে নবায়নযোগ্য জ্বালানিতে

    নভেম্বর 29, 2026
    ব্যাংক

    ঋণ পুনঃতফসিলে ফাঁক: শাহজালাল ইসলামী ব্যাংকে ৩ হাজার কোটি টাকার অনিয়ম

    নভেম্বর 29, 2026
    বাংলাদেশ

    ঢাকা গোপালগঞ্জসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.