Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » বিচারহীনতায় বাড়ছে ‘মব সন্ত্রাস’, ১০ দিনেই নিহত ৯
    অপরাধ

    বিচারহীনতায় বাড়ছে ‘মব সন্ত্রাস’, ১০ দিনেই নিহত ৯

    এফ. আর. ইমরানআগস্ট 12, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    মবের প্রতীকি ছবি
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশে একের পর এক গণপিটুনির ঘটনা ঘটে চলেছে। চলতি আগস্ট মাসের প্রথম ১০ দিনে অন্তত ১৩টি গণপিটুনির ঘটনা ঘটে, যার ফলে ৯ জন নিহত এবং ১৩ জন আহত হয়েছেন। মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএফএস) তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই মাস পর্যন্ত গণপিটুনিতে নিহতের সংখ্যা ৭৮।

    আগস্টের প্রথম ১০ দিনের ঘটনা যুক্ত করলে মোট নিহত ৮৭ এবং আহত ২৬৬ জন। আইন ও সালিশ কেন্দ্রের (আসক) পরিসংখ্যান মতে, ২০২৩ সালের শুরু থেকে ১০ আগস্ট পর্যন্ত কমপক্ষে ১১১ জন ‘মব’ সন্ত্রাসের শিকার হয়েছেন।

    সর্বশেষ ৯ আগস্ট রংপুরের তারাগঞ্জ উপজেলায় চোর সন্দেহে রূপলাল দাস ও প্রদীপ দাস নামে দুজনকে পিটিয়ে হত্যা করা হয়। একই দিনে মাদারীপুরে চোর সন্দেহে তিনজনকে গণপিটুনির পর একজনের চোখ তুলে ফেলার চেষ্টা হয়। নিহত রূপলাল দাসের মা জানিয়েছেন, তার ছেলে চোর নয়, জুতা সেলাই করে জীবিকা নির্বাহ করতেন।

    জুলাই গণ-অভ্যুত্থানের পর পুলিশের কার্যক্রম দুর্বল হওয়ায় চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা বেড়ে যাওয়ায় জনজীবনে উদ্বেগ তৈরি হয়েছে। অপরাধের বিচার না হওয়ায় সহিংসতা বাড়ছে বলে বিশেষজ্ঞরা মনে করেন।

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাজ্জাদ সিদ্দিকী বলেন, বিচারহীনতার সংস্কৃতি বেড়ে গেলে মানুষও সহিংস হয়ে ওঠে। তিনি বললেন, সাম্প্রতিক সময়ে মব সহিংসতা ও সংঘবদ্ধ মবের ঘটনা বৃদ্ধি পেয়েছে, যাদের মাঝে রাজনৈতিক উদ্দেশ্যও থাকে।

    অগাস্টের প্রথম ১০ দিনে সংঘটিত ১৩টি গণপিটুনির মধ্যে ৮টিতে চোর সন্দেহে মারধর করা হয়েছে, বাকি ঘটনা চাঁদাবাজি, পূর্বশত্রুতা বা বিরোধের কারণে।

    মানবাধিকারকর্মীরা মনে করেন, সরকার কার্যকর উদ্যোগ না নেয়ার কারণেই মব সহিংসতা বন্ধ হচ্ছে না। ব্র্যাক ইনস্টিটিউটের ‘পালস সার্ভে ৩’ অনুসারে, ৮০ শতাংশ মানুষ মব সহিংসতা নিয়ে উদ্বিগ্ন, নারীর নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ৫৬ শতাংশ, রাতে চলাচলের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ৬১ শতাংশ এবং পোশাকের কারণে হয়রানি নিয়ে উদ্বিগ্ন ৬৭ শতাংশ মানুষ।

    আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছিলেন, ‘মব সন্ত্রাস দমনে পুলিশের নৈতিক অবস্থা দুর্বল ছিল।’ অভ্যুত্থানের দাবিদারদের প্রতি পুলিশ দমন কার্যক্রমে সক্ষম হয়নি।

    গুম তদন্ত কমিশনের সদস্য ও মানবাধিকারকর্মী নূর খান লিটন বলেন, সরকারের পদক্ষেপ দুর্বল এবং বিভ্রান্তিকর। মব তৈরিতে রাজনৈতিক দুর্বৃত্তায়নের ভূমিকা রয়েছে। তিনি বলেন, “আইনশৃঙ্খলা বাহিনী ও আদালতেও মব ভীতি বিরাজ করছে, পুলিশ যথাযথ ভূমিকা নিতে পারছে না।” তাই পরিস্থিতি উত্তরণের জন্য দৃঢ় ও দৃশ্যমান পদক্ষেপ জরুরি।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    ৬ মাসে এলএনজিতে ভর্তুকি ৩৪ হাজার কোটি টাকা, সমাধান খুঁজছে নবায়নযোগ্য জ্বালানিতে

    নভেম্বর 29, 2026
    ব্যাংক

    ঋণ পুনঃতফসিলে ফাঁক: শাহজালাল ইসলামী ব্যাংকে ৩ হাজার কোটি টাকার অনিয়ম

    নভেম্বর 29, 2026
    বাংলাদেশ

    ঢাকা গোপালগঞ্জসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.