Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, মে 5, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান মাসুদের দুর্নীতির অনুসন্ধান শুরু
    অপরাধ

    ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান মাসুদের দুর্নীতির অনুসন্ধান শুরু

    মনিরুজ্জামানঅক্টোবর 10, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দুর্নীতি ও জালিয়াতির অভিযোগে ইসলামী ব্যাংক বাংলাদেশের সাবেক চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদের বিরুদ্ধে পৃথক অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

    এর আগে ২৫ সেপ্টেম্বর দুদক অগ্রণী ব্যাংকের তৎকালীন জিএম মাসুদ (ওবায়েদ উল্লাহ আল মাসুদ) এবং ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আব্দুল হামিদসহ মোট ১১ জনের বিরুদ্ধে ১৮৯ কোটি ৮০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করেছিল। এছাড়া রূপালী ব্যাংকে দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের একটি পৃথক অনুসন্ধানও চলমান রয়েছে।

    অনুসন্ধানের মূল অভিযোগ হলো—রূপালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক থাকাকালীন তিনি বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও জালিয়াতির মাধ্যমে ব্যাংক ও আমানতকারীদের অর্থ তছরুপ করেছেন। পাশাপাশি তার নিজ ও পরিবারের সদস্যদের ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেনও অনুসন্ধানের আওতায় এসেছে। ওবায়েদ উল্লাহ আল মাসুদ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার ১১ মাসের মাথায় গত জুলাইয়ে পদত্যাগ করেন। এর আগে তিনি রাষ্ট্রীয় মালিকানাধীন সোনালী ব্যাংক এবং রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

    দুদকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, সংস্থাটির দুই কর্মকর্তার সমন্বয়ে গঠিত একটি টিম এই অনুসন্ধানের দায়িত্বে নিযুক্ত করা হয়েছে। দুদক সূত্রে জানা গেছে, সম্প্রতি বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) ওবায়েদ উল্লাহ আল মাসুদের কর্মকালে সংঘটিত একাধিক অনিয়ম ও আর্থিক অসঙ্গতি নিয়ে একটি বিশদ প্রতিবেদন দুদকে পাঠায় এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে। এই প্রতিবেদনের ভিত্তিতেই দুদক অনুসন্ধান শুরু করেছে।

    গত ১৫ জুলাই বিএফআইইউ ওবায়েদ উল্লাহ আল মাসুদ, তার স্ত্রী মর্জিনা বেগম, দুই ছেলে জুন্নুন সাফওয়ান ও জুনায়েদ জুলাকারনায়েন টিয়ান এবং মেয়ে তাসমিয়া তারান্নুম নওমির ব্যাংক হিসাব তলব করেছিল।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    পাঁচ লাখ নারীর পাশে ব্র্যাক ব্যাংকের উইমেন ব্যাংকিং প্ল্যাটফর্ম ‘তারা’

    মে 5, 2026
    অপরাধ

    ফের প্রকাশ শীর্ষ সন্ত্রাসীদের তালিকা

    মে 5, 2026
    ব্যাংক

    অনলাইন প্রতারণা ঠেকাতে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

    মে 5, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.