Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, এপ্রিল 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ইকবাল পরিবারের ক্রেডিট কার্ড লেনদেনে অনিয়মের অভিযোগ
    অপরাধ

    ইকবাল পরিবারের ক্রেডিট কার্ড লেনদেনে অনিয়মের অভিযোগ

    মনিরুজ্জামানঅক্টোবর 22, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    প্রিমিয়ার ব্যাংকের সাবেক চেয়ারম্যান এইচ বি এম ইকবাল ও তাঁর পরিবারের চার সদস্য মিলে ব্যাংকটির ক্রেডিট কার্ড ব্যবহার করে বিদেশে সীমার বেশি অর্থ খরচ করেছেন। তিন বছরে পাঁচ সদস্য মিলে প্রিমিয়ার ব্যাংকের ২২টি ক্রেডিট কার্ডে খরচ করেছেন প্রায় সাড়ে ৩২ লাখ মার্কিন ডলার। গড়ে প্রত্যেকে বছরে খরচ করেছেন প্রায় ২ লাখ ১৬ হাজার ডলার।

    আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) তাদের তদন্তে জানিয়েছে, এসব লেনদেনের উদ্দেশ্য ছিল অর্থপাচার। সংস্থাটি ইতিমধ্যে প্রিমিয়ার ব্যাংককে বিষয়টি জানিয়ে লিখিত নির্দেশ দিয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে।

    বিএফআইইউর প্রতিবেদনে বলা হয়েছে, ইকবালের পরিবারের চার সদস্য—মোহাম্মদ ইমরান ইকবাল, মইন ইকবাল, নওরীন ইকবাল ও মইনের স্ত্রী ইয়াসনা পূজা ইকবাল—ব্যাংকটির কার্ডে অনিয়ম করেছেন। তাঁদের নামে রয়েছে ১৮টি আন্তর্জাতিক ক্রেডিট কার্ড ও ৪টি প্রিপেইড কার্ড। ২০২২ থেকে ২০২৪ সালের মধ্যে এসব কার্ডের মাধ্যমে বিদেশে খরচ হয়েছে মোট ৩২ লাখ ৫০ হাজার ৩১১ ডলার, যা বৈদেশিক মুদ্রা লেনদেনের সীমার অনেক বেশি।

    বিএফআইইউ ব্যাংকটির কাছে এই অনিয়মের বিষয়ে ব্যাখ্যা চেয়েছে। এ বিষয়ে জানতে প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবু জাফরের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। জানা গেছে, প্রিমিয়ার ব্যাংক প্রতিষ্ঠার পর প্রায় ৩০ বছর চেয়ারম্যান ছিলেন এইচ বি এম ইকবাল। গত বছরের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি দেশের বাইরে রয়েছেন। এরপর বাংলাদেশ ব্যাংক ব্যাংকটির পর্ষদ পুনর্গঠন করে। সেই সময় থেকেই একের পর এক অনিয়মের তথ্য বেরিয়ে আসছে।

    সংশ্লিষ্ট সূত্র জানায়, ইকবাল বর্তমানে পরিবারসহ দুবাইয়ে আছেন। তাঁর পরিবারের দুজন সদস্য অবস্থান করছেন মালয়েশিয়ায়। দুবাইয়ের পাম জুমেইরাহ এলাকায় তাঁদের অর্ধশতাধিক সম্পদের সঙ্গে সংশ্লিষ্টতা পাওয়া গেছে। বিএফআইইউর অনুসন্ধানে দেখা গেছে, বিদেশে কার্ড ব্যবহার করে খরচ করা অর্থের বড় অংশ ব্যয় হয়েছে দুবাইয়ে।

    বিএফআইইউ আরও জানিয়েছে, রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট (আরএফসিডি) ও ট্রাভেল কোটার আওতায় ক্রেডিট কার্ড ইস্যু করা হলেও এসব হিসাবের অনুমোদন ও কাগজপত্র ব্যাংকে পাওয়া যায়নি। ইকবাল ও তাঁর পরিবারের সদস্যরা ঘোষণা ছাড়া বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা তাঁদের হিসাবে নগদে জমা দিয়েছেন। শুধু ইকবালের আরএফসিডি হিসাবেই ১১ লাখ ২১ হাজার ডলার নগদ জমা দিয়ে পাঁচটি ক্রেডিট কার্ডের বিল পরিশোধ করা হয়। বিদেশে খরচের দায় বাংলাদেশ থেকেই ডলারে পরিশোধ করা হয়েছে।

    এ ছাড়া ব্যাংকের সাবেক ভাইস চেয়ারম্যান মইন ইকবালের আরএফসিডি হিসাবে ঋণগ্রহীতা প্রতিষ্ঠান ‘সাবলাইম গ্রীনটেক্স লিমিটেড’-এর ইআরকিউ হিসাব থেকে ৫০ হাজার ডলার স্থানান্তর করা হয়েছে, যা তাঁর ক্রেডিট কার্ডের বিল পরিশোধে ব্যবহৃত হয়।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    শাহ্জালাল ইসলামী ব্যাংকের এএমডি আব্দুল্লাহ আল-মামুন

    এপ্রিল 29, 2026
    ব্যাংক

    গণভোটের প্রচারে ব্যাংক তহবিল নিয়ে বিতর্ক

    এপ্রিল 29, 2026
    ব্যাংক

    ব্যাংক ঋণে সরকারের চাপ, বেসরকারি খাতে ঋণপ্রাপ্তিতে সংকটের শঙ্কা

    এপ্রিল 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.