Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, জুন 16, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » রোজ গার্ডেন কেনায় ৩৩২ কোটি টাকার দুর্নীতি
    অপরাধ

    রোজ গার্ডেন কেনায় ৩৩২ কোটি টাকার দুর্নীতি

    সিভি ডেস্কUpdated:নভেম্বর 20, 2025নভেম্বর 20, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘জন্মস্থান’ হিসেবে পরিচিত ঐতিহাসিক রোজ গার্ডেন কেনার নামে রাষ্ট্রের ৩৩২ কোটি টাকার ক্ষতির অভিযোগে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে এ ক্ষতি হয়েছে বলে অভিযোগ পাওয়া যায়।

    অভিযোগ পাওয়ার পর দুদক প্রথমে তথ্য যাচাই-বাছাই করে। প্রাথমিক পর্যায়ের সেই অভিযানে সংগৃহীত তথ্য ও নথির ভিত্তিতেই এখন আনুষ্ঠানিক অনুসন্ধান শুরু করেছে কমিশন।

    দুদকের উপপরিচালক (জনসংযোগ) মো. আক্তারুল ইসলাম বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর সেগুনবাগিচার প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, অনুসন্ধানে যাদের বিরুদ্ধে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যাবে, তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে।

    ঐতিহাসিক গুরুত্বের এই বাড়িটি নির্মাণ করেন হৃষিকেশ দাস। তিনি ১৯৩১ সালে প্রায় ২২ বিঘা জমির ওপর এখানকার বাগানবাড়িটি তৈরি করেন। পাঁচ বছর পর ১৯৩৬ সালে তিনি বাড়িটি বিক্রি করেন ঢাকার বই ব্যবসায়ী খান বাহাদুর মৌলভী কাজী আবদুর রশীদের কাছে। কাজী আবদুর রশীদ পরবর্তীতে সেখানে প্রভিন্সিয়াল লাইব্রেরি স্থাপন করেন।

    ১৯৪৯ সালের ২৩ জুন এই রোজ গার্ডেনেই প্রতিষ্ঠিত হয় পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ। পরে ১৯৫৫ সালে নাম থেকে ‘মুসলিম’ শব্দটি বাদ দিয়ে দলের নতুন নাম হয় ‘পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ’।

    পুরাকীর্তি হিসেবে সংরক্ষিত এই বাড়িটি ২০১৮ সালে কিনে নেয় তৎকালীন আওয়ামী লীগ সরকার। সরকারের হিসাব অনুযায়ী, ক্রয়মূল্য ছিল ৩৩১ কোটি ৭০ লাখ দুই হাজার ৯০০ টাকা। তবে এ প্রক্রিয়ায় বড় অঙ্কের অর্থ দুর্নীতির মাধ্যমে সরানো হয়েছে বলে দুদক অভিযোগ পায়।

    ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর রোজ গার্ডেন কেনাকাটায় দুর্নীতি প্রসঙ্গ আবার সামনে আসে এবং দুদক আনুষ্ঠানিকভাবে অনুসন্ধানে নামে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অপরাধ

    নারীবিদ্বেষের বিস্তার: কেন থামছে না নির্যাতন?

    জুন 16, 2026
    অপরাধ

    দুবাইয়ের প্রত্যর্পণ অভিজ্ঞতায় বেনজীর ফেরার সম্ভাবনা কতটা?

    জুন 16, 2026
    আন্তর্জাতিক

    মার্কিন আইন কীভাবে ইসরায়েলের গুণগত সামরিক শ্রেষ্ঠত্বকে রক্ষা করে?

    জুন 16, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.