Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, আগস্ট 7, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » জুলাই অভ্যুত্থানে ‘র’-এর ডেল্টা সেভেন স্কোয়াড: তদন্তে ভয়াবহ প্রমাণ
    অপরাধ

    জুলাই অভ্যুত্থানে ‘র’-এর ডেল্টা সেভেন স্কোয়াড: তদন্তে ভয়াবহ প্রমাণ

    সিভি ডেস্কনভেম্বর 23, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    শেখ হাসিনার বিরুদ্ধে ‘জুলাই গণহত্যা’ তদন্ত প্রতিবেদন দাখিল সোমবার
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশে ছাত্র-জনতার জুলাই অভ্যুত্থান শুরু হতেই এর ব্যাপকতা টের পায় ভারতের বৈদেশিক গোয়েন্দা সংস্থা ‘র’। আন্দোলনের প্রথম দিক থেকেই তারা বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে। তখনই শেখ হাসিনাকে রক্ষার পরিকল্পনা নেয় সংস্থাটি। সেই লক্ষ্যেই গঠিত হয় একটি বিশেষ গুপ্ত স্কোয়াড—‘অপারেশন ডেল্টা সেভেন’।

    আন্দোলন চলাকালে ঢাকা মহানগরজুড়ে স্নাইপার মোতায়েন, নাশকতা ও বিভিন্ন সহিংস ঘটনায় এ স্কোয়াডের সদস্যদের সংশ্লিষ্টতার তথ্য। তদন্তে পাওয়া নথি ও ডিজিটাল প্রমাণেও একই ইঙ্গিত মিলেছে।

    তথ্যপ্রমাণে দেখা যায়, ডেল্টা সেভেন স্কোয়াড সরাসরি যোগাযোগ করত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। তারা নিয়মিত তাকে আপডেট পাঠাত এবং নির্দেশনা নিত।

    এক সদস্য শেখ হাসিনাকে পাঠানো এক বার্তায় লিখেছিল—
    “আপা আসসালামুআলাইকুম। ক্যাম্পাসে কোটা আন্দোলন আবার শুরু হয়েছে। আজ প্রাথমিক মিছিল করেছে। কাল থেকে ওরা বড় করে আন্দোলনে নামবে। আমরা ওদের পর্যবেক্ষণে রেখেছি। আমরা প্রস্তুত আছি। আপনার নির্দেশনা প্রয়োজন।”

    স্কোয়াডের সদস্যদের মোবাইলে শেখ হাসিনার ব্যক্তিগত নম্বর ‘আপা পিএম’ নামে সংরক্ষিত ছিল। প্রয়োজন হলেই তারা সরাসরি যোগাযোগ করত এবং আন্দোলনের অবস্থা তাকে জানাত।

    তদন্তে দেখা গেছে, কোটা আন্দোলন শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই স্কোয়াডটি সক্রিয় হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন পয়েন্টের ছবি, লেখা তথ্য ও স্থান-সংক্রান্ত ডেটা তারা নিজেদের মধ্যে আদান-প্রদান করত। র-এর নির্দেশনা অনুযায়ী বিভিন্ন পদক্ষেপও নিত।

    স্কোয়াডের সদস্যরা নিয়মিত ইন্টারনেট শাটডাউন, যোগাযোগ বন্ধ এবং আন্দোলন ব্যবস্থাপনা নিয়ে বার্তা আদান-প্রদান করেছে—এমন অসংখ্য মেসেজ উদ্ধার করেছে নিরাপত্তা সংস্থাগুলো।

    গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ত্যাগের পর ১৪ আগস্ট রাতে আটক হন সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত। তাদের মোবাইলের ফরেনসিক পরীক্ষায় ডেল্টা সেভেন–সংশ্লিষ্ট বহু তথ্য পাওয়া যায়।

    আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিশেষ তদন্ত কর্মকর্তা ও প্রযুক্তি বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা বলেন,
    “বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর। আগে আমাদের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের গোয়েন্দা সংস্থার সম্পৃক্ততার কথা শোনা যেত। এবার তা সন্দেহাতীতভাবে প্রমাণ হলো। এটি দেখায়, বাংলাদেশে বিদেশি গোয়েন্দা সংস্থার সরাসরি হস্তক্ষেপ ছিল।”

    তিনি আরও জানান, জুলাই আন্দোলনের সময় সীমান্তবর্তী অঞ্চলের যোগাযোগ তথ্য, কল লগ এবং ডিজিটাল ট্রাফিক বিশ্লেষণে বিদেশি সার্ভার ব্যবহারের নিশ্চিত প্রমাণ পাওয়া গেছে, যা র-এর এজেন্টদের কার্যক্রমের সঙ্গে মিলে গেছে।

    জোহা বলেন,
    “এ অনুসন্ধান অত্যন্ত সংবেদনশীল। প্রতিটি ডেটা পয়েন্ট আদালতে উপস্থাপনযোগ্য প্রমাণ হিসেবে প্রস্তুত করা হচ্ছে। বিশেষ করে শেখ হাসিনাকে কেন্দ্র করে ভারতের সঙ্গে যোগাযোগের ডেটা মামলার গুরুত্বপূর্ণ অংশ হবে।”

    তিনি জানান, আন্তর্জাতিক সাইবার ইন্টেলিজেন্স ইউনিট ও স্থানীয় সংস্থাগুলো একসঙ্গে কাজ করছে যাতে সব প্রমাণ আইনি কাঠামোয় উপস্থাপন করা যায়।
    “এ তদন্ত শুধু দায় নির্ধারণ নয়; এটি রাষ্ট্রীয় নিরাপত্তার প্রশ্ন।”

    বিশিষ্ট নিরাপত্তা বিশ্লেষক ইরফান হায়দার বলেন,
    “এটি ভয়াবহ তথ্য। বাংলাদেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও নিরাপত্তা ঘটনার পেছনে র-এর সংশ্লিষ্টতার কথা আগেও শোনা গেছে, কিন্তু তা প্রমাণ কঠিন ছিল। এবার যে প্রমাণ মিলেছে, তা সরাসরি হস্তক্ষেপের চিত্র তুলে ধরে। শেখ হাসিনাকে ভারতে নিরাপদে রাখা এ হস্তক্ষেপকেই আরও স্পষ্ট করে।”

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    মতামত

    কেন ইলন মাস্ককে ‘জাতিগত যুদ্ধ উদ্যোক্তা’ বলা হচ্ছে?

    আগস্ট 7, 2026
    আন্তর্জাতিক

    চীনা ক্ষেপণাস্ত্রের ভরসায় যেভাবে টিকে আছে ইরান

    আগস্ট 6, 2026
    অপরাধ

    অফিস চলাকালে বেসরকারি ক্লিনিকে রোগী দেখার দায়ে সরকারি চিকিৎসককে  বরখাস্তের নির্দেশ

    আগস্ট 6, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.