Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, জুন 16, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » চাঁদা না পেয়ে কারখানায় সন্ত্রাসীদের ফাঁকা গুলি ও ককটেল হামলা
    অপরাধ

    চাঁদা না পেয়ে কারখানায় সন্ত্রাসীদের ফাঁকা গুলি ও ককটেল হামলা

    এফ. আর. ইমরাননভেম্বর 25, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    জামালপুরের মেলান্দহ উপজেলায় গ্রিন বায়োটেকনোলজি কারখানায় চাঁদা না পেয়ে একদল দুষ্কৃতিকারীর ফাঁকা গুলি ও ককটেল বিস্ফোরণ করে। ছবি: সিসিটিভি ফুটেজ থেকে সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    জামালপুরের মেলান্দহ উপজেলায় গ্রিন বায়োটেকনোলজি নামের একটি কারখানায় চাঁদা না দেয়ায় হামলা চালিয়েছে একদল দুষ্কৃতকারী। মঙ্গলবার ভোরে উপজেলার নাংলা ইউনিয়নের মুন্সী নাংলা এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের সহায়তায় পুলিশ ঘটনাস্থল থেকে পাঁচজনকে গ্রেপ্তার করেছে।

    গ্রেপ্তার ব্যক্তিরা হলেন: মুন্সী নাংলা গ্রামের জান্নাতুল হুমায়রা (২২), বরগুনার মরখালী গ্রামের মো. মাসুম (২৭), বাসুদেবপুর গ্রামের মোহাম্মদ সানি মিয়া (২২), বয়রাডাঙ্গা গ্রামের লিখন আহমেদ (১৯) এবং মোশারফ মিয়া (২৭)।

    পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভোরে দুষ্কৃতকারীরা কারখানার সামনে ককটেল বিস্ফোরণ এবং দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে। এরপর তারা কারখানার প্রধান ফটকে হামলা চালিয়ে ভাঙচুর শুরু করে। ককটেল বিস্ফোরণের শব্দে স্থানীয়রা এগিয়ে আসলে তিনজনকে আটক করে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই তিনজনসহ পাঁচজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

    গ্রিন বায়োটেকনোলজি কারখানার ব্যবস্থাপক নজরুল ইসলাম জানিয়েছেন, পাঁচ লাখ টাকা চাঁদার দাবিতে দুষ্কৃতকারীরা রড, হকিস্টিক, পেট্রলবোমা, ককটেল এবং আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায়।

    তিনি বলেন, ‘আমাদের প্রতিষ্ঠানটি শুধু মেলান্দহ নয়, বরং জামালপুর জেলার গ্রামীণ অর্থনীতি এবং দেশের কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ অবদান রাখে। শত শত পরিবার কারখানার আয়ের ওপর নির্ভরশীল। কিন্তু কিছু দুষ্কৃতকারীর অব্যাহত সন্ত্রাসী কার্যক্রমে প্রতিষ্ঠানটি হুমকির মুখে পড়েছে। এই ধরনের কার্যক্রম চলতে থাকলে উদ্যোক্তারা উপজেলা শহরে ব্যবসা করতে নিরুৎসাহিত হবেন।’

    মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, অস্ত্রধারী দুষ্কৃতকারীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে হামলার চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করেছে। তারা পুলিশের কাজেও বাধা দেয়। ঘটনার বিষয়ে থানায় মামলা করা হয়েছে এবং অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    হামের উপসর্গে আরও ১ মৃত্যুসহ মোট ৬৫৭, নতুন শনাক্ত ১ হাজারের বেশি

    জুন 16, 2026
    বাংলাদেশ

    সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল জুলাইযোদ্ধা জোবায়েরের

    জুন 16, 2026
    বাংলাদেশ

    সুপ্রিম কোর্টে নথি ব্যবস্থাপনার স্বচ্ছতা চেয়ে রিট

    জুন 16, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.