Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, এপ্রিল 8, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » চট্টগ্রাম বন্দরে ভিড়বে জ্বালানির আরও চার জাহাজ
    অর্থনীতি

    চট্টগ্রাম বন্দরে ভিড়বে জ্বালানির আরও চার জাহাজ

    মনিরুজ্জামানমার্চ 17, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা চললেও দেশের জ্বালানি সরবরাহে আপাতত বড় কোনো ব্যাঘাত ঘটেনি। একের পর এক তেল ও গ্যাসবাহী জাহাজ ভিড়ছে চট্টগ্রাম বন্দরে। গত দুই সপ্তাহে দেশের প্রধান সমুদ্রবন্দরে পৌঁছেছে ২৩টি বড় জাহাজ। সামনে আরও চারটি জাহাজ বন্দরে আসার কথা রয়েছে।

    বন্দর সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বর্তমানে আরও চারটি জ্বালানিবাহী জাহাজ বাংলাদেশের জলসীমার দিকে এগিয়ে আসছে। আগামী এক সপ্তাহের মধ্যেই এসব জাহাজ চট্টগ্রাম বন্দরে নোঙর করতে পারে।

    গত ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ার পর বিশ্বের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল অনেকটাই ব্যাহত হয়। এই প্রণালি দিয়ে বিশ্বে মোট জ্বালানি পরিবহনের প্রায় ২০ শতাংশ সম্পন্ন হয়। ফলে বৈশ্বিক বাজারে সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

    তবে এই পরিস্থিতির মধ্যেও চট্টগ্রাম বন্দরে জ্বালানিবাহী জাহাজের আগমন অব্যাহত রয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, যে জাহাজগুলো বন্দরে পৌঁছেছে, তার বেশিরভাগই মধ্যপ্রাচ্যের সংঘাত তীব্র হওয়ার আগেই হরমুজ প্রণালি অতিক্রম করেছিল।
    এসব জাহাজের কিছু এসেছে সিঙ্গাপুর, ভারত ও মালয়েশিয়াসহ বিভিন্ন দেশ থেকে। বিভিন্ন ধরনের জ্বালানি পণ্য নিয়ে এগুলো বন্দরে ভিড়ছে।

    চট্টগ্রাম বন্দর সূত্রে জানা গেছে, গত ৩ মার্চ থেকে ১৭ মার্চ পর্যন্ত এলএনজি, এলপিজি ও ডিজেলসহ বিভিন্ন ধরনের জ্বালানি নিয়ে মোট ২৩টি জাহাজ বন্দরে এসেছে। এর মধ্যে বেশিরভাগ জাহাজের জ্বালানি খালাস শেষ হয়েছে। কয়েকটি জাহাজে এখনও খালাস কার্যক্রম চলছে।

    এর পাশাপাশি আগামী ২৩ মার্চের মধ্যে আরও চারটি জ্বালানিবাহী জাহাজ বন্দরে পৌঁছানোর কথা রয়েছে। এসব জাহাজ আসছে অ্যাঙ্গোলা, ওমান, মালয়েশিয়া ও থাইল্যান্ড থেকে। চারটি জাহাজের মধ্যে দুটিতে এলপিজি, একটিতে এলএনজি এবং অপরটিতে বেইজ অয়েল রয়েছে।

    বন্দর সংশ্লিষ্টদের মতে, ধারাবাহিকভাবে জ্বালানিবাহী জাহাজ আসায় দেশের জ্বালানি সরবরাহ পরিস্থিতি আপাতত স্থিতিশীল থাকছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    দেশের অর্থনীতি এখনও ক্ষুদ্র ও কুটির খাতের ওপর নির্ভরশীল

    এপ্রিল 8, 2026
    অর্থনীতি

    এক দশকের অর্থনীতি—দেশের অর্থনীতিতে শীর্ষ অবস্থানে ঢাকা, পিছিয়ে সিলেট ও বরিশাল

    এপ্রিল 8, 2026
    অর্থনীতি

    ইউরোপের অর্থনীতিতে একদিনের ছুটি কতটা ক্ষতি করে?

    এপ্রিল 8, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.