Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, জুলাই 8, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » মানুষ ভাঙছে সঞ্চয়পত্র—জানুয়ারিতে অর্থের ঘাটতি
    অর্থনীতি

    মানুষ ভাঙছে সঞ্চয়পত্র—জানুয়ারিতে অর্থের ঘাটতি

    মনিরুজ্জামানমার্চ 30, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    সঞ্চয়পত্রে বিনিয়োগের চেয়ে ভাঙার প্রবণতা এখনো বেশি। প্রক্রিয়াগত জটিলতা, ট্যাক্স রিটার্ন জমার বাধ্যবাধকতা এবং সুদের হার কাঠামোর সীমাবদ্ধতায় সাধারণ মানুষের আগ্রহ কমছে। এর সঙ্গে দীর্ঘদিনের উচ্চ মূল্যস্ফীতি পরিস্থিতিকে আরও জটিল করেছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ায় অনেকেই আগের মতো সঞ্চয় ধরে রাখতে পারছেন না। বাধ্য হয়ে ভাঙতে হচ্ছে সঞ্চয়পত্র।

    জাতীয় সঞ্চয় অধিদপ্তরের হালনাগাদ প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে। চলতি বছরের জানুয়ারিতে সঞ্চয়পত্র বিক্রি হয়েছে ৭ হাজার ১৬১ কোটি টাকার। একই সময়ে গ্রাহকেরা ভেঙেছেন ৯ হাজার ১২ কোটি টাকা। ফলে সরকারকে নিট ১ হাজার ৮৫১ কোটি টাকা পরিশোধ করতে হয়েছে। অর্থাৎ নতুন বিনিয়োগ আসার বদলে এই খাত থেকে অর্থ বেরিয়ে গেছে।

    এর আগের মাস ডিসেম্বরে সামান্য ইতিবাচক প্রবণতা দেখা গেলেও জানুয়ারিতে আবার বড় ঘাটতি তৈরি হয়েছে। তবে চলতি অর্থবছরের প্রথম সাত মাসে, অর্থাৎ জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত নিট বিনিয়োগ দাঁড়িয়েছে ৬০৯ কোটি টাকা। আগের অর্থবছরের একই সময়ে যেখানে নিট বিনিয়োগ ছিল ঋণাত্মক ৭ হাজার ১৩ কোটি টাকা।

    বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা জানিয়েছেন, করোনা-পরবর্তী সময়ে অর্থনীতি এখনো পুরোপুরি স্থিতিশীল হয়নি। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, রাজনৈতিক অস্থিরতা ও উচ্চ মূল্যস্ফীতির প্রভাব মিলিয়ে অনিশ্চয়তা থেকেই গেছে। সাম্প্রতিক মধ্যপ্রাচ্য সংকট সেই চাপ আরও বাড়িয়েছে। ফলে মানুষের আস্থায় ঘাটতি তৈরি হয়েছে, যার প্রভাব পড়ছে সঞ্চয়ের প্রবণতায়।

    অন্যদিকে বিকল্প বিনিয়োগ এখন বেশি আকর্ষণীয় হয়ে উঠছে। এক বছর মেয়াদি ট্রেজারি বিলে সুদহার ১১ দশমিক ৬০ শতাংশ। দীর্ঘমেয়াদি বন্ডে তা ১২ দশমিক ১৭ শতাংশ পর্যন্ত। এসব ক্ষেত্রে করের চাপ তুলনামূলক কম। বিনিয়োগের সীমা নেই এবং প্রয়োজনে সহজে বিক্রি করা যায়। ফলে ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা সঞ্চয়পত্র থেকে সরে যাচ্ছেন।

    বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম বলেন, ব্যাংক আমানতেও এখন প্রতিযোগিতামূলক সুদ পাওয়া যাচ্ছে। অনেক ক্ষেত্রে তা সঞ্চয়পত্রের সমান বা বেশি। পাশাপাশি সঞ্চয়পত্রের দীর্ঘমেয়াদি মেয়াদ এবং তাৎক্ষণিক ভাঙানোর সীমাবদ্ধতা অনেককে নিরুৎসাহিত করছে।

    চলতি অর্থবছরে সঞ্চয়পত্র থেকে সরকারের নিট ঋণ নেওয়ার লক্ষ্য ধরা হয়েছে ১২ হাজার ৫০০ কোটি টাকা। কিন্তু বর্তমান প্রবণতায় এই লক্ষ্য অর্জন কঠিন হয়ে উঠছে। গত অর্থবছরেও পুরো বছরজুড়ে নিট বিনিয়োগ ছিল ঋণাত্মক, প্রায় ৬ হাজার কোটি টাকা। এর আগের দুই অর্থবছরেও একই ধারা বজায় ছিল।

    বর্তমানে সঞ্চয়পত্রে সর্বোচ্চ সুদহার ১১ দশমিক ৯৮ শতাংশ। পরিবার, পেনশনার, পাঁচ বছর মেয়াদি এবং তিন মাস অন্তর মুনাফাভিত্তিক এই চার ধরনের সঞ্চয়পত্র চালু রয়েছে। তবে ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতি ৯ দশমিক ১৩ শতাংশে পৌঁছানোয় প্রকৃত মুনাফার ওপর চাপ তৈরি হয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    ছয় দিনে দেশে এলো ৮ হাজার ৫৪৩ কোটি টাকার প্রবাসী আয়

    জুলাই 7, 2026
    অর্থনীতি

    ২০২৫ সালে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ মাত্র ১.৮ বিলিয়ন ডলার: আঙ্কটাড

    জুলাই 7, 2026
    অর্থনীতি

    মধ্যপ্রাচ্য সংকটে প্লাস্টিক শিল্পে ক্ষতি ১৫ হাজার কোটি টাকা

    জুলাই 7, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram
    ‘হাম ব্যবস্থাপনায় সরকারের গৃহীত পদক্ষেপ সমূহ কি পর্যাপ্ত ছিল, আপনি কি মনে করেন?

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.