Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, এপ্রিল 1, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » টাকা ছাপিয়ে নয়, বিনিয়োগ ও কর্মসংস্থানে জোর দেওয়া হবে: অর্থমন্ত্রী
    অর্থনীতি

    টাকা ছাপিয়ে নয়, বিনিয়োগ ও কর্মসংস্থানে জোর দেওয়া হবে: অর্থমন্ত্রী

    মনিরুজ্জামানএপ্রিল 1, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    সরকার ঋণনির্ভরতা কমিয়ে বিনিয়োগকেন্দ্রিক অর্থনীতি গড়ে তুলতে নতুন কৌশল নিয়েছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, টাকা ছাপানো বা ঋণের ওপর নির্ভর না করে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করেই দুর্বল অর্থনীতিকে ঘুরে দাঁড় করাতে চায় সরকার।

    আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কার্যালয়ে বাজেট ও বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। সেখানে সরকারের নতুন অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি তুলে ধরেন অর্থমন্ত্রী।

    তিনি জানান, অর্থনীতির গতি সচল রাখতে অতীতে যে সহজ সমাধান হিসেবে টাকা ছাপানোর প্রবণতা ছিল, সেখান থেকে সরে আসতে চায় সরকার। এর বদলে দেশি-বিদেশি বিনিয়োগ বাড়িয়ে অর্থনীতির ভিত শক্ত করার ওপর জোর দেওয়া হচ্ছে। কর-জিডিপি অনুপাত বাড়ানোর ক্ষেত্রেও এই শক্তিশালী অর্থনীতিকেই প্রধান ভিত্তি হিসেবে দেখা হচ্ছে।

    অর্থমন্ত্রী আরও বলেন, আগের সরকারের কাছ থেকে পাওয়া অর্থনৈতিক পরিস্থিতি ছিল অত্যন্ত নাজুক। এই প্রেক্ষাপটে বর্তমান সরকারের সামনে তিনটি বড় চ্যালেঞ্জ রয়েছে। ভেঙে পড়া অর্থনীতি পুনরুদ্ধার, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে জ্বালানি তেলের উচ্চমূল্যজনিত বাড়তি ব্যয়ের চাপ মোকাবিলা। এসব চ্যালেঞ্জ সামাল দিতে ‘রিসোর্স মোবিলাইজেশন’ বা সম্পদ আহরণকে প্রধান হাতিয়ার হিসেবে দেখছে সরকার।

    বিনিয়োগকারীদের আস্থা ফেরানোকে অগ্রাধিকার দিয়ে তিনি বলেন, ঘনঘন নীতিমালা পরিবর্তনের কারণে বিনিয়োগকারীরা দীর্ঘমেয়াদি পরিকল্পনায় বাধার মুখে পড়েন। তাই নির্দিষ্ট সময় পর্যন্ত নীতির স্থিতিশীলতা বজায় রাখা হবে। পাশাপাশি আইনি ও প্রশাসনিক জটিলতা কমাতে বড় ধরনের ডিরেগুলেশন উদ্যোগ নেওয়া হচ্ছে। আর্থিক খাত ও পুঁজিবাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনাও সরকারের অন্যতম লক্ষ্য।

    আসন্ন বাজেট প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, উন্নয়নের সুফল থেকে সাধারণ মানুষকে বিচ্ছিন্ন রাখা হবে না। সমাজের প্রান্তিক জনগোষ্ঠীকে মূলধারায় আনতে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মতো সামাজিক সুরক্ষা কর্মসূচি অব্যাহত থাকবে। জনগণের প্রাপ্য নিশ্চিত করেই বাজেট প্রণয়ন করা হচ্ছে।

    রপ্তানি খাত বৈচিত্র্যময় করার দিকেও নজর দিচ্ছে সরকার। তৈরি পোশাক খাতের বাইরে অন্যান্য খাতকেও বন্ডেড ওয়্যারহাউস ও ব্যাক-টু-ব্যাক এলসির সুবিধা দেওয়ার পরিকল্পনা রয়েছে। অর্থনৈতিক সংকট মোকাবিলায় জাপান ও জার্মানিসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে আলোচনা চলছে। একই সঙ্গে এলডিসি উত্তরণের সময়সীমা তিন বছর বাড়ানোর প্রক্রিয়াও এগিয়ে নেওয়া হচ্ছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    হিট প্রকল্পের অগ্রগতি মাঝারি মানের সন্তোষজনক: বিশ্বব্যাংক

    এপ্রিল 1, 2026
    অর্থনীতি

    শেষ তিন মাসে করছাড় পেতে কোথায় কীভাবে বিনিয়োগ করবেন?

    এপ্রিল 1, 2026
    অর্থনীতি

    জ্বালানি বাজারে দাম অপরিবর্তিত, তেল মজুত বাড়াতে অনুমোদন

    এপ্রিল 1, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.