Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, আগস্ট 4, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » শেষ তিন মাসে করছাড় পেতে কোথায় কীভাবে বিনিয়োগ করবেন?
    অর্থনীতি

    শেষ তিন মাসে করছাড় পেতে কোথায় কীভাবে বিনিয়োগ করবেন?

    মনিরুজ্জামানএপ্রিল 1, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    চলতি অর্থবছরের আয়করের হিসাব এখন শেষ পর্যায়ে। জুলাই থেকে জুন পর্যন্ত যে সময়টি আয়কর রিটার্নের জন্য নির্ধারিত, সেই চক্রে এখন আর মাত্র তিন মাস বাকি। গতকাল মঙ্গলবারই চলতি বছরের রিটার্ন জমা দেওয়ার শেষ সময় শেষ হয়েছে। এখন থেকে করদাতারা নিজের আয়–ব্যয়, করছাড় ও বিনিয়োগ পরিকল্পনা নিয়ে চিন্তা করতে পারবেন।

    বিনিয়োগের মাধ্যমে করছাড় পাওয়া সম্ভব। আয়ের একটি অংশ সরকার নির্ধারিত খাতে সঞ্চয় বা বিনিয়োগ করলে বছরের শেষে কর দায় কমানো যায়। আগামীবার রিটার্নের সময় বিনিয়োগের বিপরীতে করছাড় পেতে হলে সময় আছে এপ্রিল থেকে জুন—এই তিন মাস। তবে সমস্যাটা হলো, অনেকেই জানে না বিনিয়োগ কোথায় করলে করছাড় পাওয়া যায় এবং কীভাবে হিসাব করতে হবে।

    করছাড়ের জন্য বিনিয়োগের খাতগুলো: জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিনিয়োগের ৯টি অনুমোদিত খাত নির্ধারণ করেছে। সবচেয়ে জনপ্রিয় ও ঝুঁকিমুক্ত খাত হলো সঞ্চয়পত্র। অন্য খাতগুলো হলো:

    • শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির শেয়ার, মিউচুয়াল ফান্ড বা ডিবেঞ্চার
    • জীবনবিমার প্রিমিয়াম
    • সরকারি কর্মকর্তাদের প্রভিডেন্ট ফান্ডে চাঁদা
    • স্বীকৃত ভবিষ্য তহবিলে নিয়োগকর্তা ও কর্মকর্তার চাঁদা
    • কল্যাণ তহবিল ও গোষ্ঠীবিমার তহবিলে চাঁদা
    • সুপার অ্যানুয়েশন ফান্ডে চাঁদা
    • পাঁচ লাখ টাকা পর্যন্ত যেকোনো সিকিউরিটিজ কেনা

    এছাড়া ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে মাসে সর্বোচ্চ ১০ হাজার টাকা সঞ্চয় করলেও করছাড় সুবিধা পাওয়া যায়। ডিপিএসের ক্ষেত্রে বার্ষিক সর্বোচ্চ ১ লাখ ২০ হাজার টাকার ওপর করছাড় দেওয়া হয়।

    নিয়ম কী: বিনিয়োগজনিত করছাড়ের হিসাবের নিয়ম খুব স্পষ্ট:

    • মোট আয়ের ০.০৩ শতাংশ
    • অনুমোদিত বিনিয়োগের ১৫ শতাংশ
    • সর্বোচ্চ ১০ লাখ টাকা

    এই তিনটির মধ্যে যেটি কম, সেটিই রেয়াতের পরিমাণ। একজন করদাতার আয়ের ওপর প্রযোজ্য করের চেয়ে যদি আইনানুগ রেয়াত বেশি হয়, তা হলে অতিরিক্ত করছাড় দেওয়া হয় না। করছাড়ের পরিমাণ কখনো কর দায়ের চেয়ে বেশি হতে পারে না।

    ন্যূনতম করের শর্ত:

    • ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, চট্টগ্রাম সিটি করপোরেশন: ন্যূনতম ৫ হাজার টাকা
    • অন্যান্য সিটি করপোরেশন: ন্যূনতম ৪ হাজার টাকা
    • সিটি করপোরেশন ব্যতীত অন্যান্য এলাকা: ন্যূনতম ৩ হাজার টাকা

    একটি উদাহরণ: সরকারি কর্মকর্তা জাহিদ কবির এক বছরে বেতন, উৎসব বোনাসসহ ৩ লাখ ৬৪ হাজার টাকা আয় করেছেন। তিনি ভবিষ্য তহবিল, কল্যাণ তহবিল ও গোষ্ঠীবিমায় ৪১,৪০০ টাকা বিনিয়োগ করেছেন।

    • কর দায়ের হিসাব অনুযায়ী প্রথম ৩ লাখ ৫০ হাজার টাকার ওপর কর শূন্য।
    • বাকি ১৪,০০০ টাকার ৫ শতাংশ হিসাব অনুযায়ী ৭০০ টাকা কর।
    • বিনিয়োগজনিত করছাড়ের হিসাব:
      • মোট আয়ের ০.০৩% → ১০,৯২০ টাকা
      • অনুমোদিত বিনিয়োগের ১৫% → ৬,২১০ টাকা
      • সর্বোচ্চ সীমা → ১০ লাখ টাকা

    এই তিনটির মধ্যে সবচেয়ে কম হলো ৬,২১০ টাকা। তাই জাহিদ কবিরের বিনিয়োগজনিত করছাড়ের পরিমাণ ৬,২১০ টাকা। ন্যূনতম কর হিসেবে তাকে ঢাকা সিটি করপোরেশনের নিয়ম অনুযায়ী কমপক্ষে ৫,০০০ টাকা দিতে হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

    আগস্ট 4, 2026
    অর্থনীতি

    কারখানা বন্ধ নাকি সাময়িক সংকট?

    আগস্ট 4, 2026
    বাণিজ্য

    চাপের মধ্যেও জুলাইয়ে ৩ দশমিক ৮৯ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি

    আগস্ট 4, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.