Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, এপ্রিল 7, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ৬ লাখ কোটি টাকার রাজস্ব দরকার: এনবিআর চেয়ারম্যান
    অর্থনীতি

    ৬ লাখ কোটি টাকার রাজস্ব দরকার: এনবিআর চেয়ারম্যান

    মনিরুজ্জামানএপ্রিল 7, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান জানিয়েছেন, আগামী বাজেটে ভ্যাট ও আমদানি শুল্কে কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই। তবে তিনি বলেন, সামনে বিভিন্ন খাতে কর অব্যাহতির সুবিধা ধাপে ধাপে দেওয়া হবে।

    আজ মঙ্গলবার (৭ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ের রাজস্ব ভবনের সম্মেলন কক্ষে ২০২৬–২০২৭ অর্থবছরের জাতীয় রাজস্ব বাজেট প্রণয়নের প্রাক-বাজেট আলোচনায় তিনি এসব তথ্য জানান। আলোচনায় পরিবহন খাতের বিভিন্ন সংগঠনের নেতারা অংশগ্রহণ করেন।

    চেয়ারম্যান বলেন, “গতবার থেকে রাজস্ব আয়ের লক্ষ্য ৫০ শতাংশ বৃদ্ধি করতে হবে। ৪ থেকে ৬ লাখ কোটি টাকার রাজস্ব সংগ্রহ করা দরকার। বিশাল রাজস্ব আদায়ের স্বার্থে কঠোর পদক্ষেপ গ্রহণ ছাড়া বিকল্প নেই।”

    তিনি আরও জানান, সরকার পাবলিক ট্রান্সপোর্টে সর্বোচ্চ ছাড় দেওয়ার বিষয়টি বিবেচনা করছে। টার্নওভার ট্যাক্স কমানো নিয়ে ইতিমধ্যেই উদ্যোগ নেওয়া হয়েছে। কর ফাঁকির কারণে নানাখাতে জটিলতা তৈরি হচ্ছে, এবং ভ্যাট রিফান্ড দেওয়ার ক্ষেত্রে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে। গত দেড় বছর ধরে রিফান্ড হয়নি, যা অনিয়ম সৃষ্টি করছে। এই প্রক্রিয়া চলবে যতদিন পর্যন্ত সার্বিক কর্মকাণ্ড পুরোপুরি অনলাইনে রূপান্তরিত না হয়।

    আলোচনায় উপস্থিত ছিলেন বাংলাদেশ অটোমোবাইলস অ্যাসেম্বলার্স অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বিএএএমএ), বাংলাদেশ ইনল্যান্ড ওয়াটারওয়ে (প্যাসেঞ্জার ক্যারিয়ার) অ্যাসোসিয়েশন (বিআইডব্লিউপিসিএ), বাংলাদেশ মোটরসাইকেল অ্যাসেম্বলার্স অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশন (বিএমএএমএ), বাংলাদেশ শিপ বিল্ডার্স অ্যাসোসিয়েশন (বিএসবিএ), এভিয়েশন অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এওএবি), বাংলাদেশ ইনল্যান্ড কনটেইনার ডিপো অ্যাসোসিয়েশন (বিআইসিডিএ), বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটরস অ্যান্ড এজেন্টস অ্যাসোসিয়েশন (বিপিডিডিএএ), বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিকলস ইমপোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন (বারভিডা), লঞ্চ ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এলওএবি) এবং বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশন (বিসিভিওএ) এর নেতারা।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    তালিকাভুক্ত কোম্পানির আয় চার বছরের সর্বনিম্নে

    এপ্রিল 7, 2026
    অর্থনীতি

    বাড়তি ব্যয় সামলাতে সংকোচনমূলক বাজেটের প্রস্তুতি

    এপ্রিল 7, 2026
    অর্থনীতি

    উদ্যোক্তাদের জন্য সবচেয়ে বড় সমস্যা হচ্ছে পর্যাপ্ত অর্থের ঘাটতি

    এপ্রিল 7, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.