Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, আগস্ট 3, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » উদ্যোক্তাদের জন্য সবচেয়ে বড় সমস্যা হচ্ছে পর্যাপ্ত অর্থের ঘাটতি
    অর্থনীতি

    উদ্যোক্তাদের জন্য সবচেয়ে বড় সমস্যা হচ্ছে পর্যাপ্ত অর্থের ঘাটতি

    মনিরুজ্জামানএপ্রিল 7, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশে গত দশ বছরে অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনাকারী ইউনিটের সংখ্যা আশ্চর্যজনক হারে বৃদ্ধি পেয়েছে। বর্তমানে এক কোটি ১৭ লাখের বেশি ইউনিট রয়েছে, যা ২০১৩ সালের তুলনায় প্রায় ৫০ শতাংশ বেশি। উদ্যোক্তাদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন মূলধনের অভাব।

    আজ মঙ্গলবার (৭ এপ্রিল) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত অর্থনৈতিক শুমারি ২০২৪–এর ফলাফলে এই তথ্য উঠে এসেছে। আগারগাঁওয়ের পরিসংখ্যান ভবনে আয়োজিত অনুষ্ঠানে শুমারির ফলাফল তুলে ধরেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

    শুমারিতে অংশ নেওয়া উদ্যোক্তা ও প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রায় ৮৬ শতাংশ জানিয়েছে, ব্যবসা পরিচালনায় তাদের প্রধান সমস্যা হলো পর্যাপ্ত মূলধনের অভাব। এছাড়া ঋণপ্রাপ্তির জটিলতা, দক্ষ শ্রমশক্তির ঘাটতি, কাঁচামালের অপ্রতুলতা এবং উৎপাদন খরচ বৃদ্ধিও ব্যবসার পথে বড় বাধা হিসেবে চিহ্নিত হয়েছে।

    ব্যবসায়িক সমস্যার আটটি প্রধান ক্ষেত্র: শুমারিতে উদ্যোক্তাদের মতামতের ভিত্তিতে ব্যবসা পরিচালনায় মোট আট ধরনের বড় সমস্যা চিহ্নিত করা হয়েছে:

    ১. মূলধনের অভাব
    ২. সহজে ঋণ প্রাপ্তির জটিলতা
    ৩. দক্ষ শ্রমশক্তির ঘাটতি
    ৪. কাঁচামালের অপ্রতুলতা
    ৫. উৎপাদন খরচ বৃদ্ধি
    ৬. পণ্য বিপণনের সমস্যা
    ৭. পর্যাপ্ত অবকাঠামোর অভাব
    ৮. বিদ্যুৎ ও জ্বালানির সংকট

    বিবিএস জানিয়েছে, অর্থনৈতিক ইউনিট বলতে এমন কোনও স্থান, প্রতিষ্ঠান বা পরিবারভিত্তিক কার্যক্রমকে বোঝানো হয়, যেখানে স্থায়ী বা অস্থায়ীভাবে ব্যবসা বা অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয়।

    এক দশকে প্রায় ৫০ শতাংশ বৃদ্ধি:

    শুমারির তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে অর্থনৈতিক ইউনিটের সংখ্যা দাঁড়িয়েছে ১,১৭,০২,৭৯২টি, যা ২০১৩ সালে ছিল ৭৮,১৮,৫৬৫টি। গত এক দশকে এটি ৪৯.৬৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই ইউনিটগুলোর মাধ্যমে বর্তমানে দেশে তিন কোটিরও বেশি মানুষ কর্মসংস্থানের সঙ্গে যুক্ত।

    খাতভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, দেশের মোট অর্থনৈতিক ইউনিটের মধ্যে সবচেয়ে বেশি রয়েছে খুচরা ও পাইকারি বাণিজ্য খাতে, যেখানে প্রায় ৪৯ লাখ ইউনিট আছে। এরপরই রয়েছে পরিবহন খাত ও বিভিন্ন ধরনের সেবা খাত।

    শুমারির ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আবদুর রহিম সাকি। তিনি বলেন, একটি দায়িত্বশীল ও গণতান্ত্রিক সরকারের মূল অঙ্গীকার হলো নীতিনির্ধারণে স্বচ্ছতা, জবাবদিহি এবং প্রমাণভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ। বর্তমান সরকারের উন্নয়নদর্শনের কেন্দ্রে রয়েছে তথ্য-উপাত্ত নির্ভর পরিকল্পনা।”

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    প্লাস্টিক বর্জ্য থেকেই আসতে পারে বিলিয়ন ডলারের রপ্তানি সুযোগ

    আগস্ট 3, 2026
    অর্থনীতি

    চট্টগ্রাম বন্দরে পণ্যের জট, কমেছে ৪০ শতাংশ সক্ষমতা

    আগস্ট 3, 2026
    অর্থনীতি

    গ্যাস-বিদ্যুৎ সংকটে কারখানা বন্ধ করছে ডিবিএল গ্রুপ

    আগস্ট 3, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.