Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, এপ্রিল 7, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » রবি আজিয়াটার আর্থিক কার্যক্রমে অনিয়মের অভিযোগ, তদন্তে নামছে বিএসইসি
    অর্থনীতি

    রবি আজিয়াটার আর্থিক কার্যক্রমে অনিয়মের অভিযোগ, তদন্তে নামছে বিএসইসি

    কাজি হেলালএপ্রিল 7, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    বিএসইসির
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    শেয়ারবাজারে তালিকাভুক্ত মোবাইল অপারেটর রবি আজিয়াটা পিএলসি-এর আর্থিক কার্যক্রমসহ নানা অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত শুরু করতে যাচ্ছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

    সম্প্রতি বিএসইসির মার্কেট ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগ থেকে জারি করা এক বিশেষ আদেশে তদন্তের পরিধি নির্ধারণ করা হয়েছে। এতে কোম্পানিটির সাম্প্রতিক আর্থিক লেনদেন, তথ্য প্রকাশের স্বচ্ছতা এবং বিদ্যমান আইন-কানুন মানা হয়েছে কি না—এসব বিষয় যাচাই করা হবে।

    তদন্তের কেন্দ্রে রয়েছে ২০২০-২১ ও ২০২১-২২ অর্থবছরের কিছু আর্থিক লেনদেন। অভিযোগ উঠেছে, ওই সময় পরিচালন ব্যয়কে মূলধনি ব্যয় হিসেবে দেখানো হয়েছে, যার মাধ্যমে প্রকৃত আর্থিক চিত্র আড়াল করা হতে পারে। এ ধরনের লেনদেন থেকে কারা সুবিধা পেয়েছেন, সেটিও খতিয়ে দেখবে কমিশন। এছাড়া কোম্পানির শীর্ষ কর্মকর্তাদের ভূমিকা—বিশেষ করে প্রধান নির্বাহী, প্রধান অর্থ কর্মকর্তা এবং অডিট কমিটির কার্যক্রম—পর্যালোচনার আওতায় থাকবে।

    কোম্পানির চেয়ারম্যান থায়াপারান এস সাংগারাপিল্লাই-এর অন্য প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্টতা এবং সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে লেনদেনের স্বচ্ছতাও তদন্তে গুরুত্ব পাবে। একই সঙ্গে স্বতন্ত্র পরিচালক আখতার সানজিদা কাশেম ও কামরান বকরের পদত্যাগের পেছনে কোনো ধরনের প্রভাব বা হস্তক্ষেপ ছিল কি না, সেটিও অনুসন্ধান করা হবে।

    বিএসইসি আরও জানায়, কোম্পানির বার্ষিক প্রতিবেদনে কোনো গুরুত্বপূর্ণ তথ্য গোপন করা হয়েছে কি না এবং শেয়ারহোল্ডারদের প্রশ্নের যথাযথ জবাব দেওয়া হয়েছে কি না—এসব বিষয়ও তদন্তের অন্তর্ভুক্ত থাকবে।

    সংস্থাটির মুখপাত্র আবুল কালাম বলেন, আর্থিক অনিয়ম ও আইন লঙ্ঘনের অভিযোগের ভিত্তিতেই এই তদন্ত শুরু হচ্ছে। তদন্তে কোনো অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বিএসইসি বলছে, প্রয়োজন হলে তদন্তের পরিধি আরও বাড়ানো হতে পারে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    রেলের কার্যক্ষমতা উন্নয়নে ৪৫ কোটি টাকা দেবে দক্ষিণ কোরিয়া

    এপ্রিল 7, 2026
    অর্থনীতি

    আদালতে শিরীন শারমিনের ২০ মিনিট, পা বেঁকে পড়ে গেলেন সিঁড়িতে

    এপ্রিল 7, 2026
    অর্থনীতি

    এডিপি বাস্তবায়ন মাত্র ৩০ শতাংশ

    এপ্রিল 7, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.