Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, এপ্রিল 8, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ইউরোপের অর্থনীতিতে একদিনের ছুটি কতটা ক্ষতি করে?
    অর্থনীতি

    ইউরোপের অর্থনীতিতে একদিনের ছুটি কতটা ক্ষতি করে?

    মনিরুজ্জামানএপ্রিল 8, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    মার্চ থেকে মে—ইউরোপে এই তিন মাস এলেই ক্যালেন্ডারে একের পর এক সরকারি ছুটির সারি। ইস্টার মানডে, লেবার ডে, হুইট মানডে—ধর্মীয় ও সামাজিক নানা উপলক্ষ ঘিরে এই ছুটিগুলো সাধারণ মানুষের জন্য স্বস্তি আর উদ্‌যাপনের সময়। তবে অর্থনীতির হিসাব-নিকাশে ছবিটা ভিন্ন। ব্যবসা-বাণিজ্যে গতি কমে, উৎপাদন ব্যাহত হয়—ফলে এসব ছুটির প্রকৃত অর্থনৈতিক প্রভাব নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক চলছে।

    ইউরোনিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই বিতর্কের মাঝেই কড়া সিদ্ধান্ত নিয়েছে ডেনমার্ক। ২০২৪ সালে দেশটি প্রায় ৩৪০ বছরের পুরোনো ধর্মীয় ছুটি ‘গ্রেট প্রেয়ার ডে’ বাতিল করে। সরকারের যুক্তি, প্রতিরক্ষা খাতে বাড়তি অর্থ জোগাড় করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

    কোপেনহেগেনের হিসাব অনুযায়ী, একটি ছুটি কমানো গেলে বছরে প্রায় ৩ বিলিয়ন ডেনিশ ক্রোনার, অর্থাৎ প্রায় ৪০ কোটি ইউরো অতিরিক্ত রাজস্ব পাওয়া সম্ভব। ডেনিশ সরকার জানিয়েছে, ন্যাটোর নির্ধারিত জিডিপির ২ শতাংশ প্রতিরক্ষা ব্যয় নিশ্চিত করাই এই সিদ্ধান্তের মূল লক্ষ্য।

    ডেনমার্কের এই উদ্যোগ একেবারে নতুন নয়। ২০১২ সালে অর্থনৈতিক সংকটে পড়ে পর্তুগালও চারটি সরকারি ছুটি বাতিল করেছিল। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে ২০১৬ সালে সেগুলো আবার চালু করা হয়।

    অর্থনীতিবিদরা বলছেন, রাষ্ট্রীয় কোষাগারে চাপ তৈরি হলে ব্যয় কমানোর সহজ উপায় হিসেবে ছুটির দিন কমানোর বিষয়টি সামনে আসে। কারণ এতে সরাসরি কর্মঘণ্টা বাড়ে এবং উৎপাদনও কিছুটা বাড়তে পারে।

    গবেষক লুকাস রোসো ও রদ্রিগো ওয়াগনারের এক বিশ্লেষণে দেখা গেছে, অতিরিক্ত প্রতিটি সরকারি ছুটি বছরে মোট উৎপাদন প্রায় ০.০৮ শতাংশ পর্যন্ত কমিয়ে দিতে পারে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) তাদের প্রতিবেদনে এই তথ্য উল্লেখ করেছে।

    তবে সব খাতে প্রভাব সমান নয়। উৎপাদনমুখী শিল্পে ছুটির প্রভাব সবচেয়ে বেশি পড়লেও কৃষি বা খনি খাতে কাজ অনেক সময় চলমান থাকে, ফলে ক্ষতি তুলনামূলক কম হয়। অন্যদিকে ছুটির দিনে মানুষের ভ্রমণ ও বিনোদন ব্যয় বাড়ায় পর্যটন ও সেবা খাতে কিছুটা ইতিবাচক প্রভাবও দেখা যায়।

    বড় অর্থনীতির দেশগুলোর ক্ষেত্রে বিষয়টি আরও স্পষ্ট। উদাহরণ হিসেবে জার্মানির কথা ধরা যায়। ২০২৪ সালে দেশটির জিডিপি ৪.৩ ট্রিলিয়ন ইউরোর বেশি। সেই হিসেবে একটি কর্মদিবস কমে গেলে প্রায় ৩৪০ কোটি ইউরো সমমূল্যের উৎপাদন হারানোর ঝুঁকি তৈরি হয়।

    সব মিলিয়ে দেখা যায়, সরকারি ছুটি একদিকে যেমন মানুষের জীবনযাত্রায় স্বস্তি আনে, অন্যদিকে অর্থনীতিতে তৈরি করে চাপ। তাই ভারসাম্য রক্ষাই এখন নীতিনির্ধারকদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    দেশের অর্থনীতি এখনও ক্ষুদ্র ও কুটির খাতের ওপর নির্ভরশীল

    এপ্রিল 8, 2026
    আন্তর্জাতিক

    যুক্তরাষ্ট্র ও ইরানকে যেভাবে যুদ্ধবিরতিতে রাজি করাল পাকিস্তান

    এপ্রিল 8, 2026
    অর্থনীতি

    এক দশকের অর্থনীতি—দেশের অর্থনীতিতে শীর্ষ অবস্থানে ঢাকা, পিছিয়ে সিলেট ও বরিশাল

    এপ্রিল 8, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.