Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, আগস্ট 3, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » চাকরি হারানোর শঙ্কায় নাসা গ্রুপের ২১ হাজার কর্মী
    অর্থনীতি

    চাকরি হারানোর শঙ্কায় নাসা গ্রুপের ২১ হাজার কর্মী

    মনিরুজ্জামানএপ্রিল 9, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশের অন্যতম বৃহৎ শিল্প প্রতিষ্ঠান নাসা গ্রুপের ২১ হাজারের বেশি শ্রমিক দীর্ঘদিন ধরে বেতন ও ভাতা না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন। বর্তমানে তারা চাকরি হারানোর ভয় নিয়ে দিন কাটাচ্ছেন।

    গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার একাধিক ব্যাংক থেকে বিপুল অঙ্কের অর্থ আত্মসাৎ করেছেন। এই ঘটনায় তিনি বিগত অন্তর্বর্তী সরকারের সময়ে দায়ের করা মামলায় কারাবন্দি আছেন।

    ২০২৪ সালের ৫ আগস্ট দেশের ছাত্র-জনতার আন্দোলনের প্রভাবে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান। এরপর থেকে তাঁর ঘনিষ্ঠদের বিরুদ্ধে একের পর এক গ্রেপ্তার শুরু হয়। নজরুল ইসলাম মজুমদারও ছিলেন সাবেক প্রধানমন্ত্রীর আস্থাভাজন।

    গ্রেপ্তারের পর নজরুলের পরিচালিত প্রতিষ্ঠানগুলো ধীরে ধীরে বন্ধ হতে থাকে। এতে হাজার হাজার শ্রমিক কর্মহীন হয়ে পড়েন। পরিবারের সদস্যদের সঙ্গে তারা অর্ধাহারে-অনাহারে মানবেতর জীবন কাটাচ্ছেন। বেতন ও ভাতা বকেয়া পড়ে শ্রমিকদের মধ্যে অসন্তোষ ও অস্থিরতা ছড়িয়ে পড়ে।

    গত বছরের সেপ্টেম্বরে কলকারখানা প্রতিষ্ঠান ও পরিদর্শন অধিদপ্তরের প্রধান কার্যালয়ে শ্রমিক নেতাদের উপস্থিতিতে ত্রিপক্ষীয় সভায় নাসা গ্রুপের ৩৪টির মধ্যে ১৬টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়। ত্রিপক্ষীয় সভায় জানানো হয়, বিদ্যুৎ–গ্যাস সংকট এবং ক্রয়াদেশ না থাকার কারণে ২৫ সেপ্টেম্বর থেকে এসব কারখানার কার্যক্রম স্থগিত থাকবে। এসব কারখানা রয়েছে ইটখোলা, ঘোষবাগ, আশুলিয়া, সাভারসহ দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে। আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় ১০টি, গাজীপুরে দুটি, চট্টগ্রাম ইপিজেডে দুটি ও কুমিল্লা ইপিজেডে দুটি কারখানা অবস্থিত।

    নাসা গ্রুপের সম্পত্তি বিক্রি করে শ্রমিকদের বকেয়া বেতন ও ‘সার্ভিস বেনিফিট’ পরিশোধের কথা আদালতের নির্দেশে ভোটের আগে অন্তর্বর্তী সরকার জানিয়েছিল। তবে সেই কোনো অগ্রগতি হয়নি। একাধিকবার কারখানা খোলার আশ্বাস দিলেও আজ পর্যন্ত তা কার্যকর হয়নি।

    ২০২৬ সালের ৫ এপ্রিল রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় বেতন-ভাতার দাবিতে শ্রমিকরা সড়ক অবরোধ করেন। পরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী আশ্বাস দিলে শ্রমিকরা বিকালে অবরোধ প্রত্যাহার করেন। গত সোমবার শ্রম মন্ত্রণালয়ে শ্রমিক ও কর্মকর্তাদের সঙ্গে সভা শেষে মন্ত্রী জানান, পোশাক খাতের নাসা মেইনল্যান্ড গার্মেন্টসের ‘স্বাভাবিক কার্যক্রম’ ধীরে ধীরে পুনরায় শুরু হবে।

    জানা গেছে, কোংপানির ফিন্যান্স ডিরেক্টর স্বপন কুমার নজরুলের স্বাক্ষর নকল করে বড় অঙ্কের টাকা তোলেন। তিনি বাংলাদেশ ব্যাংকের নজর এড়াতে তোলা ঋণ ব্যাংকের অ্যাকাউন্টে না দিয়ে নগদ লেনদেন করতেন। এমনকি বিপুল পরিমাণ অর্থ ভারতে পাচার করার অভিযোগও রয়েছে। স্বপন কুমার প্রতিবেদকের ফোনে বারবার রিসিভ না করায় এ বিষয়ে বিস্তারিত জানা সম্ভব হয়নি।

    বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান সভাপতিত্বে ১০ মার্চ অনুষ্ঠিত সভায় ক্ষতিগ্রস্ত ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকরা উপস্থিত ছিলেন। সভায় জানানো হয়, বাংলাদেশ সমান্তরাল আইনি প্রক্রিয়ার মাধ্যমে পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করছে। একীভূত পাঁচ ব্যাংকসহ জনতা ব্যাংক, রূপালী ব্যাংক, ইউসিবি, সাউথইস্ট ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, কমার্স ব্যাংকও ক্ষতিগ্রস্ত হয়েছে।

    নাসা গ্রুপের ঋণের পরিমাণ ৯ হাজার ২১৪ কোটি টাকা, যা প্রায় পুরোপুরি খেলাপি। ২০২৫ সালের ১৬ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশন (দুদক) নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে ৭৮১ কোটি ৩১ লাখ ২২ হাজার ৪৫৪ টাকার অবৈধ সঞ্চয়ের অভিযোগে মামলা দায়ের করে। তিনি বর্তমানে কারাগারে রয়েছেন।

    এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, সাবেক চেয়ারম্যানের অপকর্মের কারণে এক্সিম ব্যাংক ও নাসা গ্রুপ সমালোচনার মুখে পড়েছে। প্রতিষ্ঠানের ভুলের কারণে ব্যাংক ও শিল্পগ্রুপের অনেক কর্মচারী এবং গ্রাহক ক্ষতিগ্রস্ত হয়েছেন। নাসা গ্রুপের আশুলিয়া কারখানার এক কর্মকর্তা জানান, ফ্যাক্টরিগুলো এখনও বন্ধ রয়েছে এবং কখন পুনরায় খোলা হবে তা নিশ্চিত নয়।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    প্লাস্টিক বর্জ্য থেকেই আসতে পারে বিলিয়ন ডলারের রপ্তানি সুযোগ

    আগস্ট 3, 2026
    অর্থনীতি

    চট্টগ্রাম বন্দরে পণ্যের জট, কমেছে ৪০ শতাংশ সক্ষমতা

    আগস্ট 3, 2026
    অর্থনীতি

    গ্যাস-বিদ্যুৎ সংকটে কারখানা বন্ধ করছে ডিবিএল গ্রুপ

    আগস্ট 3, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.