Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, এপ্রিল 10, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » রপ্তানিকারকদের জন্য ৫ হাজার কোটি টাকার ঋণ তহবিল
    অর্থনীতি

    রপ্তানিকারকদের জন্য ৫ হাজার কোটি টাকার ঋণ তহবিল

    মনিরুজ্জামানএপ্রিল 10, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশের রপ্তানি খাতকে স্বল্পসুদে অর্থায়নের মাধ্যমে নতুন করে গতি দিতে উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এ লক্ষ্যে রপ্তানিকারকদের জন্য পুনরায় চালু করা হয়েছে প্রি-শিপমেন্ট ঋণ সুবিধা, যেখানে বরাদ্দ রাখা হয়েছে ৫ হাজার কোটি টাকা।

    বাংলাদেশ ব্যাংকের বিদ্যমান ১০ হাজার কোটি টাকার রপ্তানি সহায়ক প্রাক-অর্থায়ন তহবিল থেকে এই অর্থ বরাদ্দ করা হয়েছে। ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংক থেকে ২ শতাংশ সুদে এ তহবিল গ্রহণ করে গ্রাহকদের মধ্যে সর্বোচ্চ ৫ শতাংশ সুদে বিতরণ করতে পারবে।

    মূলত পণ্য জাহাজীকরণের আগে উৎপাদন ও প্রস্তুতিমূলক ব্যয় মেটাতে রপ্তানিকারকেরা এই ঋণ সুবিধা ব্যবহার করতে পারবেন। এ সংক্রান্ত নির্দেশনা বৃহস্পতিবার দেশের সব ব্যাংকে পাঠানো হয়েছে।

    এর আগে করোনাভাইরাস পরিস্থিতির শুরুতে, ২০২০ সালের এপ্রিলে প্রথমবারের মতো ৫ হাজার কোটি টাকার একটি পুনঃঅর্থায়ন তহবিল গঠন করা হয়েছিল। পাঁচ বছর মেয়াদি সেই তহবিলের মেয়াদ শেষ হয় ২০২৫ সালের এপ্রিলে। মেয়াদ শেষ হওয়ার পর তা আর বাড়ানো হয়নি, ফলে কিছু সময় এই সুবিধা বন্ধ ছিল।

    নতুন সার্কুলার অনুযায়ী, দেশের সব ব্যাংক এই তহবিল থেকে পুনঃঅর্থায়ন নিতে পারবে। স্কিমটির মেয়াদ নির্ধারণ করা হয়েছে ২০৩০ সালের ডিসেম্বর পর্যন্ত। কোনো একক প্রতিষ্ঠান একসঙ্গে সর্বোচ্চ ২০০ কোটি টাকা পর্যন্ত ঋণ নিতে পারবে, যার মধ্যে সুদ অন্তর্ভুক্ত থাকবে।

    কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, বিশেষ করে মধ্যপ্রাচ্য ও ইউরোপে চলমান সংঘাতের প্রভাবে রপ্তানিমুখী খাত চাপের মুখে পড়েছে। তৈরি পোশাকসহ বিভিন্ন রপ্তানি খাতে উৎপাদন বজায় রাখা, প্রবৃদ্ধি ধরে রাখা এবং বৈদেশিক মুদ্রার প্রবাহ বাড়ানোর প্রয়োজন থেকেই এই তহবিল পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    উল্লেখ্য, ২০২৩ সালে বাংলাদেশ ব্যাংকের নিজস্ব অর্থায়নে ১০ হাজার কোটি টাকার রপ্তানি সহায়ক প্রাক-অর্থায়ন তহবিল গঠন করা হয়। সেখান থেকেই সর্বোচ্চ ৫ হাজার কোটি টাকা এই প্রি-শিপমেন্ট ঋণ খাতে পুনঃঅর্থায়ন করা হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    একদিনেই ধনীদের সম্পদে যোগ হলো ২৬৫ বিলিয়ন ডলার!

    এপ্রিল 10, 2026
    অর্থনীতি

    জ্বালানি সংকটে মূল্যস্ফীতি ৪% পর্যন্ত বাড়ার শঙ্কা

    এপ্রিল 10, 2026
    অর্থনীতি

    বছরে আয়কর ছাড় ১,০৭,১৩২ লাখ কোটি টাকা

    এপ্রিল 10, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.