Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, আগস্ট 2, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » বছরে আয়কর ছাড় ১,০৭,১৩২ লাখ কোটি টাকা
    অর্থনীতি

    বছরে আয়কর ছাড় ১,০৭,১৩২ লাখ কোটি টাকা

    মনিরুজ্জামানUpdated:এপ্রিল 10, 2026এপ্রিল 10, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাম্প্রতিক এক প্রতিবেদনে দেশের আয়কর কাঠামোর একটি গুরুত্বপূর্ণ চিত্র উঠে এসেছে।

    প্রতিবেদনে বলা হয়েছে, এক বছরে করছাড়ের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৭ হাজার ১৩২ কোটি টাকা। যা দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ২ দশমিক ৩৯ শতাংশ। এই অঙ্কটি বর্তমানে আদায়কৃত প্রত্যক্ষ করের প্রায় সমান, অর্থাৎ সরকার যতটা সরাসরি কর আদায় করছে, প্রায় একই পরিমাণ করছাড়ও দিচ্ছে।

    গতকাল বৃহস্পতিবার প্রকাশিত এই প্রতিবেদনটি ২০২২–২৩ অর্থবছরের করছাড়ের হিসাব তুলে ধরে। এতে দেখা যায়, মোট করছাড়ের বড় অংশই গেছে উদ্যোক্তা ও প্রতিষ্ঠান পর্যায়ে। হিসাব অনুযায়ী, মোট করছাড়ের প্রায় দুই-তৃতীয়াংশই করপোরেট খাতে দেওয়া হয়েছে।

    করপোরেট পর্যায়ে করছাড়ের পরিমাণ ৭৩ হাজার ৯৮৯ কোটি টাকা, যা মোট ছাড়ের ৬৯ শতাংশ। এই সুবিধার বড় অংশ পেয়েছে ক্ষুদ্রঋণ ও সামাজিক কল্যাণ খাত, বিদ্যুৎ ও জ্বালানি, তৈরি পোশাক এবং বস্ত্র খাত। অন্যদিকে ব্যক্তি পর্যায়ে করছাড় দেওয়া হয়েছে ৩৩ হাজার ১৪৩ কোটি টাকা, যা মোটের ৩১ শতাংশ। এর মধ্যে বেতনভিত্তিক আয়ের ওপর ছাড়ের পরিমাণই বেশি।

    প্রতিবছরই বিভিন্ন খাতে কর অব্যাহতি দেওয়া হলেও এ নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক রয়েছে। অভিযোগ রয়েছে, প্রভাবশালী গোষ্ঠী এসব সুবিধা বেশি পেয়ে থাকে, ফলে সরকার সম্ভাব্য রাজস্ব থেকে বঞ্চিত হয়। আবার তৈরি পোশাকের মতো কিছু খাত দীর্ঘদিন করছাড় পেয়ে এগিয়ে গেলেও এখনো সেই সুবিধা অব্যাহত রাখা কতটা যৌক্তিক—এ নিয়েও প্রশ্ন উঠছে।

    মূলত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ কর্মসূচির শর্তের অংশ হিসেবে করছাড় কমানোর উদ্যোগ নিয়েছে এনবিআর। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই কোন খাতে কত ছাড় দেওয়া হচ্ছে, তা বিশ্লেষণ করে এই প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

    এনবিআরের কর্মকর্তারা বলছেন, অর্থনীতির বিভিন্ন খাতকে উৎসাহিত করতে কর অব্যাহতি দেওয়া হয়। এতে কর্মসংস্থান তৈরি হয় এবং বিনিয়োগ বাড়ে। যদিও এতে স্বল্পমেয়াদে রাজস্ব ঘাটতি তৈরি হয়, তবে দীর্ঘমেয়াদে এটি অর্থনীতির জন্য ইতিবাচক বলে মনে করা হয়। তবুও ধাপে ধাপে করছাড় কমিয়ে আনার প্রয়োজনীয়তার কথাও তারা স্বীকার করেছেন।

    খাতভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, করপোরেট করছাড়ের মধ্যে সবচেয়ে বেশি সুবিধা পেয়েছে ক্ষুদ্রঋণ ও সামাজিক খাত, যেখানে ছাড়ের পরিমাণ ১২ হাজার ৫৮৯ কোটি টাকা। এরপর বিদ্যুৎ ও জ্বালানি খাতে ৭ হাজার ৯৮৭ কোটি টাকা এবং মূলধনি আয় খাতে ৭ হাজার ৭১ কোটি টাকা করছাড় দেওয়া হয়েছে। তৈরি পোশাক খাত পেয়েছে ৫ হাজার ৮২৯ কোটি টাকার সুবিধা।

    ব্যক্তি পর্যায়ে বেতন আয়ের ওপর করছাড়ের পরিমাণ সবচেয়ে বেশি, যা ৫ হাজার ৩২৫ কোটি টাকা। এছাড়া পোলট্রি ও মাছ চাষ খাতে ২ হাজার ৬৭১ কোটি টাকা এবং শেয়ারবাজারে বিনিয়োগে ৮১৭ কোটি টাকার করছাড় দেওয়া হয়েছে।

    প্রতিবেদনে কর ব্যবস্থার সংস্কারের জন্য একটি কর্মপরিকল্পনাও প্রস্তাব করা হয়েছে। এতে অপ্রয়োজনীয় কর অব্যাহতি ধাপে ধাপে প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। পাশাপাশি রপ্তানি বহুমুখীকরণ, সবুজ অর্থনীতি, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা (এসএমই) উন্নয়ন, লিঙ্গসমতা এবং আঞ্চলিক ভারসাম্যের মতো জাতীয় অগ্রাধিকারের সঙ্গে কর প্রণোদনা সমন্বয়ের ওপর জোর দেওয়া হয়েছে। এর মাধ্যমে করহার না বাড়িয়েই রাজস্ব আদায় বাড়ানোর সম্ভাবনা তৈরি হতে পারে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ কর ছাড়

    আগস্ট 2, 2026
    অর্থনীতি

    বাংলাদেশের অর্থনীতিতে চীনের প্রভাব বাড়ছে

    আগস্ট 2, 2026
    বাণিজ্য

    আমদানি-রপ্তানির ভারসাম্যহীনতায় বাড়ছে কনটেইনার সংকট

    আগস্ট 2, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.