Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, এপ্রিল 10, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » একদিনেই ধনীদের সম্পদে যোগ হলো ২৬৫ বিলিয়ন ডলার!
    অর্থনীতি

    একদিনেই ধনীদের সম্পদে যোগ হলো ২৬৫ বিলিয়ন ডলার!

    মনিরুজ্জামানUpdated:এপ্রিল 10, 2026এপ্রিল 10, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বিশ্বের শীর্ষ ৫০০ ধনকুবেরের মোট সম্পদ একদিনেই বেড়েছে ২৬৫ বিলিয়ন বা ২৬ হাজার ৫০০ কোটি ডলার। এই তথ্য উঠে এসেছে ব্লুমবার্গ বিলিয়নেয়ার ইনডেক্সে, গত বুধবারের হিসাবে। বিষয়টি প্রকাশ করেছে আনাদোলু।

    বাজার বিশ্লেষণে দেখা যায়, এই একদিনের সম্পদ বৃদ্ধিকে ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ উল্লম্ফন হিসেবে ধরা হচ্ছে। এর আগে প্রায় এক বছর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুল্ক আরোপ স্থগিতের ঘোষণা দেওয়ার পর একদিনে ধনকুবেরদের সম্পদ বেড়ে ৩০ হাজার ৪০০ কোটি ডলার হয়েছিল, যা এখন পর্যন্ত রেকর্ড।

    বিশ্লেষকদের মতে, বিনিয়োগকারীদের আস্থা বাড়ার পেছনে বড় কারণ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান ‘ভঙ্গুর’ যুদ্ধবিরতি। এতে বৈশ্বিক জ্বালানি তেলের বাজারে চাপ কিছুটা কমতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে বিশ্বের জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্য স্বাভাবিক হওয়ার সম্ভাবনা বিনিয়োগকারীদের মধ্যে ইতিবাচক মনোভাব তৈরি করেছে।

    এশিয়া ও আমেরিকার শেয়ারবাজারেও এর প্রভাব দেখা যায়। স্থানীয় সময় বুধবার দিনের শুরুতে লেনদেন শেষে মার্কিন শেয়ারবাজারে এসঅ্যান্ডপি ৫০০ সূচক ২ দশমিক ৫ শতাংশ, ডাও জোন্স ২ দশমিক ৮৫ শতাংশ এবং নাসডাক ২ দশমিক ৮ শতাংশ বৃদ্ধি পায়।

    ব্যক্তিগত সম্পদ বৃদ্ধির তালিকায় শীর্ষে ছিলেন মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। মেটার শেয়ারদর ৬ দশমিক ৫ শতাংশ বাড়ার পর তাঁর সম্পদে একদিনেই যুক্ত হয় ১ হাজার ২৮০ কোটি ডলার। একই সময়ে ফরাসি বিলাসপণ্য প্রতিষ্ঠান এলভিএমএইচ প্রধান বার্নার্ড আরনল্ট এবং গুগলের সহপ্রতিষ্ঠাতা ল্যারি পেজ ও সের্গেই ব্রিন—প্রত্যেকের সম্পদে ৮০০ কোটি ডলারের বেশি যোগ হয়।

    ইনডেক্স অনুযায়ী, তালিকাভুক্ত ৬১ জন ব্যক্তির প্রত্যেকের নিট সম্পদ একদিনে ১০০ কোটি ডলারের বেশি করে বৃদ্ধি পেয়েছে।
    তবে এই বড় উল্লম্ফনের পরও চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত শীর্ষ ৫০০ ধনকুবেরের সম্মিলিত সম্পদ গত বছরের তুলনায় ৩ হাজার ৮৮০ কোটি ডলার কম রয়েছে। বর্তমানে তাদের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১১ দশমিক ৭ ট্রিলিয়ন ডলার।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    জ্বালানি সংকটে মূল্যস্ফীতি ৪% পর্যন্ত বাড়ার শঙ্কা

    এপ্রিল 10, 2026
    অর্থনীতি

    রপ্তানিকারকদের জন্য ৫ হাজার কোটি টাকার ঋণ তহবিল

    এপ্রিল 10, 2026
    অর্থনীতি

    বছরে আয়কর ছাড় ১,০৭,১৩২ লাখ কোটি টাকা

    এপ্রিল 10, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.