Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, জুন 27, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » বিনিয়োগের পরিবেশ উন্নয়নে বিএমসিসিআই ও বিডার যৌথ উদ্যোগ
    অর্থনীতি

    বিনিয়োগের পরিবেশ উন্নয়নে বিএমসিসিআই ও বিডার যৌথ উদ্যোগ

    সিভি ডেস্কঅক্টোবর 30, 2024
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশের বিনিয়োগের পরিবেশকে আরও সহায়ক করতে বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিএমসিসিআই) এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) একযোগে কাজ করার ব্যাপারে একমত হয়েছে।

    বিএমসিসিআই-এর সভাপতি শাব্বির আহমেদ খানের নেতৃত্বে পরিচালনা পর্ষদের একটি প্রতিনিধি দল আজ বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর সঙ্গে এক বৈঠকে মিলিত হয়।

    এতে বাংলাদেশে মালয়েশিয়ার বিনিয়োগ আকর্ষণে সহায়ক পদক্ষেপ গ্রহণের ব্যাপারে বিস্তৃত আলোচনা হয়।

    বৈঠক শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে দুই দেশের মধ্যে বিনিয়োগ সম্প্রসারণের সম্ভাবনা ও প্রয়োজনীয় নীতিমালার দিকে দৃষ্টি দেওয়া হয়।

    বিএমসিসিআই-এর সভাপতি বলেন , “বাংলাদেশে বিনিয়োগকারীদের জন্য একটি আরও সহজ ও সহায়ক পরিবেশ গড়ে তুলতে আমরা বিডার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চাই।”

    তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশে বিনিয়োগ-বান্ধব পরিবেশ গড়ে তুললে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

    বিএমসিসিআই মহাসচিব মোতাহের হোসেন খান এফডিআই আকর্ষণে সহায়ক নীতিমালা ও বাণিজ্য সম্প্রসারণে প্রয়োজনীয় পদক্ষেপের ওপর জোর দেন।

    তিনি বলেন, “বাংলাদেশে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির মাধ্যমে আমরা বিদেশি বিনিয়োগকারীদের আরও উৎসাহিত করতে পারি, যা উভয় দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

    বিডা নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী মালয়েশিয়ার বিনিয়োগ আকর্ষণের উদ্যোগে বিএমসিসিআই প্রতিনিধি দলের প্রয়াসকে সাধুবাদ জানিয়ে বলেন, “বিডা এই প্রস্তাবগুলোর উপর কাজ করবে এবং বাংলাদেশের বৈশ্বিক বিনিয়োগক্ষেত্রে মর্যাদা সমুন্নত রাখতে সচেষ্ট থাকবে।”

    বৈঠকে বিএমসিসিআই-এর কোষাধ্যক্ষ শাহরিয়ার তাহা, পরিচালক সুনীল ইসাকসহ সংগঠনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিডার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    টেকসই বিনিয়োগে আরও সহায়ক পরিবেশ চায় অ্যামচেম

    জুন 27, 2026
    অর্থনীতি

    মার্কিন বাণিজ্যচুক্তি: কৃষক বাঁচলে বাঁচবে কৃষি—চুক্তিতে সেই নিশ্চয়তা কতটা?

    জুন 27, 2026
    অর্থনীতি

    কাঁঠালের চিপস-আচার যাচ্ছে ৩০ দেশে, বাড়ছে রপ্তানির সম্ভাবনা

    জুন 27, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.