Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, জুন 10, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » বাজেটে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর করের চাপ কমানো হচ্ছে
    অর্থনীতি

    বাজেটে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর করের চাপ কমানো হচ্ছে

    নিউজ ডেস্কজুন 10, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    জনগণের ওপর নতুন করের চাপ না দিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, ব্যবসা সহজীকরণ ও ডিজিটাল রাজস্ব ব্যবস্থাকে অগ্রাধিকার দিয়ে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রণয়ন করা হচ্ছে। বেশিরভাগ নিত্যপণ্যে কর ছাড় ও শিল্প উদ্যোক্তাদের জন্য বিভিন্ন প্রণোদনা রাখা হয়েছে। ব্যবসা সহজ করা ও সাধারণ মানুষকে শক্তি দেওয়ার ওপর এবারের বাজেটে বেশি ফোকাস করা হয়েছে।

    এসব কথা বলেন দেশের রাজস্ব আহরণ, করনীতি নির্ধারণ ও জাতীয় বাজেটের রাজস্ব কাঠামো তৈরির মূল দায়িত্ব পালনকারী প্রতিষ্ঠান জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।

    প্রশ্ন: এবারের বাজেটটি কেমন হতে যাচ্ছে?

    আবদুর রহমান খান: এবারের বাজেট হবে জনবান্ধব, ব্যবসাবান্ধব ও অর্থনীতিবান্ধব।

    প্রশ্ন: বাজেটে এবার নতুনত্ব কী থাকছে?

    আবদুর রহমান খান: হ্যাঁ, নতুনত্ব অনেক কিছুই থাকছে। মেইনলি যেটি বললাম, ব্যবসা-বাণিজ্যের যে নিয়ম-কানুন এগুলো যতটা সম্ভব সহজ করা যায় ও ডিজিটালাইজেশনকে প্রমোট করা- এটিই হচ্ছে মূল ফোকাস। একইসঙ্গে সাধারণ জনগণের ওপর যাতে বাড়তি করের চাপ না আসে সেই চেষ্টাটা করা- এটাই আমাদের এবারের বাজেটের ফোকাস। যেটি বললাম, ব্যবসাকে সহজ করা ও সাধারণ মানুষকে শক্তি দেওয়া এটার ওপরে বেশি ফোকাস করা হয়েছে এবারের বাজেটে।

    প্রশ্ন: বাজেটে রাজস্ব আদায়ের যে লক্ষ্যমাত্রা দেওয়া হচ্ছে, সেটি কতটা বাস্তবায়নযোগ্য?

    আবদুর রহমান খান: যে লক্ষ্যমাত্রা দেওয়া হচ্ছে সেই লক্ষ্যমাত্রা আসলে কতটা বাস্তবায়ন হবে- তা সবসময়ই চ্যালেঞ্জিং। এটি নির্ভর করে আমরা নিয়ম-কানুনে কতটা শৃঙ্খলা আনতে পারি, কর ফাঁকি কতটা রোধ করতে পারি, তার ওপর নির্ভর করবে। আমরা যদি কর ফাঁকি রোধ করতে পারি, কর আহরণ বাড়াতে পারি, তাহলে অনেকটাই হয়তো কাছাকাছি যাবে। নিঃসন্দেহে এমনিতে লক্ষ্য অর্জন খুবই চ্যালেঞ্জ।

    প্রশ্ন: বাজেটে সাধারণ মানুষের জন্য নিত্যপণ্যে বড় কোনো ছাড় থাকছে কি না?

    আবদুর রহমান খান: হ্যাঁ, থাকবে। বেশিরভাগ পণ্যে আমরা ছাড় দিচ্ছি।

    প্রশ্ন: এবারের বাজেটে ব্যবসায়ীরা বড় কোনো কর ছাড় পাচ্ছে কি?

    আবদুর রহমান খান: হ্যাঁ, পাচ্ছে। যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তাদের জন্য অনেক ছাড় আছে।

    প্রশ্ন:এবারের বাজেট প্রণয়নে আইএমএফের চাপ আসলে কতটা ছিল?

    আবদুর রহমান খান: সেটি তো ভিন্ন জিনিস। আইএমএফ তো একটা কথাই বলে, আমাদের রেভিনিউ আদায় বাড়াতে হবে, খরচ কমাতে হবে, যাতে আমাদের ঋণের পরিমাণটা কমে। এটাই হচ্ছে তাদের মূল কথা।

    প্রশ্ন: ডিজিটালাইজেশনে জোর দেওয়ার কথা বলছিলেন।

    আবদুর রহমান খান: হ্যাঁ, আমরা ডিজিটালাইজেশনে যাচ্ছি। ডিজিটালাইজেশন তো আসলে একদিনে হয় না। এগুলো যখন শুরু করি, সময় লাগে। আমরা শুরু করে দিয়েছি। ওয়ার্ল্ড ব্যাংকের সঙ্গে আমরা যে নতুন প্রজেক্টটা হাতে নিয়েছি, তার অধীনে আমরা ব্যাপক ডিজিটালাইজেশন করার চেষ্টা করবো। কিছু কাজ হয়তো শেষ করতে পারবো, যেগুলো আগে থেকে করা আছে। আর নতুন করে যেগুলো শুরু করবো, সেগুলোতে একটু সময় লাগবে।

    প্রশ্ন: নতুন সরকারের বাজেটটি আসলে সাধারণ মানুষের জন্য কেমন হতে যাচ্ছে, যদি এক বাক্যে বলতে চান।

    আবদুর রহমান খান: এক বাক্যে বললে, এবারের বাজেটে দেশের মানুষের জন্য শক্তি দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এটাই হলো মূল। দেশের মানুষকেই বাজেটের মূল ফোকাসে রাখা হয়েছে। মানুষের যাতে অসুবিধা না হয় ও বিশেষ করে দ্রব্যমূল্যের যে চাপ, সেটা যাতে কিছুটা হলেও কমাতে পারি সেটিই আমাদের লক্ষ্য। সূত্র: জাগো নিউজ

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    মধ্যবিত্তের কষ্ট বাড়িয়ে ব্যবসায়ীদের সুবিধা নিশ্চিত করছে এনবিআর

    জুন 10, 2026
    অর্থনীতি

    শর্তের বেড়াজালে কি আটকে পড়বে শিল্প পুনরুজ্জীবন পরিকল্পনা?

    জুন 10, 2026
    অর্থনীতি

    সংকট ও চ্যালেঞ্জে ঘেরা নতুন সরকারের প্রথম বাজেট

    জুন 10, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.