Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, জুলাই 26, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » হেলিকপ্টার থাকলে বছরে গুনতে হবে ১০ লাখ টাকার অগ্রিম কর
    অর্থনীতি

    হেলিকপ্টার থাকলে বছরে গুনতে হবে ১০ লাখ টাকার অগ্রিম কর

    মনিরুজ্জামানUpdated:জুন 21, 2026জুন 20, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বিলাসবহুল পরিবহন ব্যবহারে খরচ আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। প্রস্তাবিত জাতীয় বাজেটে শীতাতপনিয়ন্ত্রিত ডাবলডেকার বাস, স্লিপার কোচ এবং হেলিকপ্টারের মালিকদের জন্য নতুন অগ্রিম কর আরোপের প্রস্তাব রাখা হয়েছে।

    বাজেট প্রস্তাব অনুযায়ী, শীতাতপনিয়ন্ত্রিত ডাবলডেকার বাস ও স্লিপার কোচের মালিকদের প্রতি বছর ৫০ হাজার টাকা অগ্রিম কর পরিশোধ করতে হবে। অন্যদিকে হেলিকপ্টারের মালিকদের বার্ষিক ১০ লাখ টাকা অগ্রিম কর দিতে হবে।

    কর বিশেষজ্ঞদের মতে, পরিবহন খাতে অতিরিক্ত ব্যয়ের চাপ তৈরি হলে এর প্রভাব শেষ পর্যন্ত যাত্রীদের ওপরও পড়তে পারে। ফলে বিলাসবহুল বাস কিংবা হেলিকপ্টার সেবার ভাড়া বাড়ানোর পথে হাঁটতে পারেন মালিক বা পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলো।

    বর্তমান নিয়ম অনুযায়ী, মোটরযানের নিবন্ধন বা ফিটনেস নবায়নের সময় নির্ধারিত হারে অগ্রিম কর পরিশোধ করতে হয়। কর পরিশোধের প্রমাণপত্র জমা না দিলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিবন্ধন বা ফিটনেস নবায়নের অনুমোদন দেয় না।

    দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ রুটে বর্তমানে শীতাতপনিয়ন্ত্রিত দোতলা বাস ও স্লিপার কোচ জনপ্রিয় পরিবহন হিসেবে ব্যবহৃত হচ্ছে। ঢাকা থেকে কক্সবাজার, চট্টগ্রাম, সিলেট, খুলনা, যশোর ও রংপুরসহ বিভিন্ন গন্তব্যে এসব বাস চলাচল করছে।

    অন্যদিকে করপোরেট ভ্রমণ, জরুরি চিকিৎসা সেবা এবং বিশেষ যাতায়াতে হেলিকপ্টারের ব্যবহারও সাম্প্রতিক বছরগুলোতে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এ খাতে বেশ কয়েকটি বেসরকারি অপারেটর প্রতিষ্ঠান সেবা দিয়ে আসছে।

    শুধু বিলাসবহুল পরিবহন নয়, প্রস্তাবিত বাজেটে ভারী ট্রাক, লরি, প্রাইম মুভার, ক্রেন, ড্রেজার ও রোলারের মালিকদের ওপরও অগ্রিম কর আরোপের প্রস্তাব রাখা হয়েছে।

    পরিবহন খাতে নতুন এই করব্যবস্থা সরকারের রাজস্ব বাড়াতে সহায়ক হতে পারে। তবে এর প্রভাব যাত্রীভাড়া ও সেবার ব্যয়ের ওপর কতটা পড়ে, তা নির্ভর করবে মালিকপক্ষ ও অপারেটরদের পরবর্তী সিদ্ধান্তের ওপর।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    ভারতের সঙ্গে বাণিজ্য কমায় বেনাপোল কাস্টমসের রাজস্ব লক্ষ্যমাত্রা কমাল এনবিআর

    জুলাই 26, 2026
    অর্থনীতি

    পায়রা বন্দরের ডিজিটাল যাত্রা, কোটি টাকার বরাদ্দে স্বচ্ছতার প্রশ্ন

    জুলাই 26, 2026
    অর্থনীতি

    বিদেশি বিনিয়োগে বাধা: বাংলাদেশের সামনে ৯ বড় চ্যালেঞ্জ

    জুলাই 26, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.