Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, জুন 26, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » নতুন পে স্কেলে কমছে যেসব ভাতা
    অর্থনীতি

    নতুন পে স্কেলে কমছে যেসব ভাতা

    মনিরুজ্জামানজুন 26, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নবম জাতীয় পে স্কেলে মূল বেতন উল্লেখযোগ্যভাবে বাড়ানোর পরিকল্পনা রয়েছে। তবে একই সঙ্গে বাড়িভাড়া, চিকিৎসা, শিক্ষা সহায়তা ও যাতায়াতসহ কয়েকটি ভাতা কমানো বা নতুনভাবে নির্ধারণের উদ্যোগ নিয়েছে সরকার। সরকারি ব্যয়ের ভারসাম্য বজায় রাখতেই এ বিষয়ে আলোচনা চলছে!

    গত বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বে পুনর্গঠিত সচিব কমিটির এক উচ্চপর্যায়ের বৈঠকে নতুন পে স্কেলের কাঠামো, এর আর্থিক প্রভাব এবং বাস্তবায়নের কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগামী ১ জুলাই থেকে নতুন বেতন কাঠামো কার্যকর করার নীতিগত সিদ্ধান্ত ধরে পরিকল্পনা এগিয়ে নেওয়া হচ্ছে।

    অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, মূল বেতন বাড়ানোর পাশাপাশি সরকারের সামগ্রিক ব্যয় নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন ভাতার হার পুনর্মূল্যায়নের প্রস্তাব এসেছে।

    বাড়িভাড়া ভাতা
    বর্তমানে অঞ্চলভেদে সরকারি কর্মচারীরা মূল বেতনের ৪৫ থেকে ৭০ শতাংশ পর্যন্ত বাড়িভাড়া ভাতা পান। নতুন পে স্কেলে মূল বেতন বাড়লে একই হারে ভাতা বহাল থাকলে সরকারি ব্যয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। এ কারণে ভাতার এই হার যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনার প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে।
    চিকিৎসা ভাতা

    এখন সব গ্রেডের কর্মকর্তা-কর্মচারীরা মাসে ১ হাজার ৫০০ টাকা চিকিৎসা ভাতা পান। নতুন কাঠামোয় এই ভাতার পরিমাণ পুনর্নির্ধারণ বা সর্বোচ্চ সীমা নির্ধারণের বিষয়টি বিবেচনায় রয়েছে।

    শিক্ষা সহায়ক ভাতা
    দুই সন্তানের জন্য দেওয়া শিক্ষা সহায়ক ভাতাও পুনর্বিবেচনার তালিকায় রয়েছে। প্রয়োজন হলে এ ভাতার ক্ষেত্রেও একটি সর্বোচ্চ সীমা নির্ধারণ করা হতে পারে।

    যাতায়াত ভাতা
    নির্দিষ্ট গ্রেডের কর্মচারীদের যাতায়াত ভাতা এবং প্রাধিকারপ্রাপ্ত কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণ ও জ্বালানি সুবিধা নতুন করে মূল্যায়নের প্রস্তাবও আলোচনায় এসেছে।

    অপ্রয়োজনীয় ভাতা বাতিলের ভাবনা
    বর্তমান সময়ে কার্যকারিতা হারিয়েছে বা খুব সীমিত গুরুত্ব বহন করে—এমন কিছু ছোট ভাতা পুরোপুরি বাতিলের প্রস্তাবও দেওয়া হয়েছে। তবে কোন কোন ভাতা বাতিল হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি।

    বৈঠকে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি বলেন, সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যেই বেতন বৃদ্ধি করা হচ্ছে। তবে একই সঙ্গে জনপ্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহি এবং সেবার মানও উন্নত করতে হবে। নাগরিকদের জন্য সরকারি সেবা আরও সহজ ও কার্যকর করাও নিশ্চিত করতে হবে।

    সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নতুন অর্থবছর থেকেই সরকারি কর্মকর্তা-কর্মচারীরা নবম পে স্কেলের আওতায় বেতন-ভাতা পাবেন। এ উদ্দেশ্যে প্রস্তাবিত বাজেটে প্রায় ৪৪ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দ রাখা হয়েছে। তবে বিভিন্ন ভাতা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গেজেট প্রকাশের পর কার্যকর হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    বর্তমান বাস্তবতায় অর্থনীতির হাল ধরতে হবে সরকারকেই

    জুন 25, 2026
    অর্থনীতি

    বাজেটের বড় দুর্বলতা উচ্চ রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা: ড. মোস্তাফিজুর

    জুন 25, 2026
    অর্থনীতি

    ঋণনির্ভর বাজেটে উন্নয়নের স্বপ্ন কতটা অর্জনযোগ্য?

    জুন 25, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.