Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, নভে. 25, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা, কোন গ্রেডে কত?
    অর্থনীতি

    পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা, কোন গ্রেডে কত?

    নিউজ ডেস্কUpdated:নভেম্বর 25, 2026নভেম্বর 25, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দীর্ঘ আলোচনা, দরকষাকষি ও গোপন ভোটের পর অবশেষে পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণ করেছে নিম্নতম মজুরি বোর্ড। মালিক ও শ্রমিকপক্ষের আলোচনার ভিত্তিতে সর্বনিম্ন মজুরি ১৭ হাজার টাকা চূড়ান্ত করা হয়েছে। নতুন এই মজুরি কাঠামো আগামী ডিসেম্বর থেকে কার্যকর হবে। এ বিষয়ে শিগগিরই সরকারি প্রজ্ঞাপন জারি করা হবে।

    মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় মজুরি বোর্ডের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে দিবাগত রাত সাড়ে ৩টায় সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বোর্ডের চেয়ারম্যান জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী। টানা দুই দিনের আলোচনায় মোট ২১ ঘণ্টা সময় ব্যয় করে এই সিদ্ধান্তে পৌঁছান বোর্ডের সদস্যরা।

    সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বোর্ডের নিরপেক্ষ সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমেদ, মালিকপক্ষের প্রতিনিধি বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব ও বিজিএমইএর পরিচালক এবিএম শামসুদ্দিন। শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন এবং বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতার।

    বোর্ডের চেয়ারম্যান জানান, প্রথমবারের মতো মাত্র ২০ দিনের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি চূড়ান্ত করা সম্ভব হয়েছে। দীর্ঘ আলোচনা শেষে মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে সমঝোতা হয়েছে। সিদ্ধান্তটি দ্রুত সরকারি গেজেট প্রকাশের জন্য পাঠানো হবে। এ বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করতে বুধবারও বোর্ডের বৈঠক অনুষ্ঠিত হবে।

    নতুন মজুরি কাঠামোর প্রথম থেকে তৃতীয় গ্রেডের বেতন সর্বসম্মতিক্রমে নির্ধারণ করা হয়েছে। তবে সর্বনিম্ন বা চতুর্থ গ্রেডের মজুরি নিয়ে মালিক ও শ্রমিকপক্ষ একমত হতে না পারায় শ্রম আইন অনুযায়ী গোপন ভোটের আয়োজন করা হয়। এতে বোর্ডের চার সদস্য ১৭ হাজার টাকার পক্ষে ভোট দেন। অন্যদিকে দুই সদস্য ১৮ হাজার টাকার প্রস্তাব সমর্থন করেন। সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে শেষ পর্যন্ত চতুর্থ গ্রেডের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারিত হয়।

    নতুন কাঠামোতে চতুর্থ গ্রেডের হেলপার, সুতা কাটার কর্মী ও লাইন সহকারীদের মজুরি হবে ১৭ হাজার টাকা। তৃতীয় গ্রেডের জুনিয়র অপারেটর, অভিজ্ঞ হেলপার, ফোল্ডার, প্যাকার, ট্যাগিং কর্মী ও সেলাই সহকারীরা পাবেন ১৯ হাজার ২০০ টাকা। দ্বিতীয় গ্রেডের সেলাই, কাটিং, ফিনিশিং ও মান নিয়ন্ত্রণ বিভাগের অপারেটরসহ বিশেষায়িত কাজে নিয়োজিত জ্যেষ্ঠ হেলপার, জ্যেষ্ঠ কলার জয়েন্টার এবং জ্যেষ্ঠ কাফ মেকারদের মজুরি নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা।

    অন্যদিকে প্রথম গ্রেডের জ্যেষ্ঠ অপারেটর, প্যাটার্ন মেকার, নমুনা প্রস্তুতকারক, স্ক্রিন প্রিন্টার ও জ্যেষ্ঠ ডাইং অপারেটরদের জন্য নির্ধারণ করা হয়েছে ২১ হাজার ৫০০ টাকা। ফলে নতুন কাঠামোয় সর্বনিম্ন ও সর্বোচ্চ গ্রেডের মজুরির ব্যবধান দাঁড়াচ্ছে ৪ হাজার ৫০০ টাকা।

    বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, যেসব শ্রমিক বর্তমানে নির্ধারিত ন্যূনতম মজুরির চেয়ে বেশি বেতন পান, তাঁদের বেতনও অন্তত ২ হাজার টাকা সমন্বয় করা হবে। এ বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে। তবে কোনো কারখানার আর্থিক সক্ষমতা থাকলে তারা এর চেয়ে বেশি বেতন দিতে পারবে।

    বৈঠক সূত্রে জানা গেছে, দীর্ঘ দরকষাকষির একপর্যায়ে শ্রমিকপক্ষের প্রতিনিধিরা সর্বনিম্ন মজুরি ১৮ হাজার টাকা করার চূড়ান্ত প্রস্তাব দেন। অন্যদিকে মালিকপক্ষের প্রস্তাব নিয়ে সোমবার থেকেই আলোচনা চলছিল। মঙ্গলবার দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে আলোচনা শুরু হয়। বিকেল ৪টায় বোর্ডের চেয়ারম্যান সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এরপর নামাজ ও রাতের খাবারের বিরতি দিয়ে বৈঠক চলে রাত দেড়টা পর্যন্ত। এ সময় উভয়পক্ষ মোট ছয় দফা প্রস্তাব দেয়। শেষ পর্যন্ত বোর্ডের সদস্যদের ভোটে ১৭ হাজার টাকা চূড়ান্ত হয়।

    শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার বলেন, অতীতে শ্রমিকদের মজুরি নিয়ে আন্দোলন হলে ‘কাজ নেই, মজুরি নেই’ নীতি প্রয়োগ করে অনেক কারখানা বন্ধ করে দেওয়া হতো। এবার আন্দোলনের কারণে ৫০০ থেকে ৬০০টি কারখানা বন্ধ থাকলেও এ ধরনের ঘোষণা দেওয়া হয়নি। অতীতে শ্রমিকদের আন্দোলন দমনে গুলির ব্যবহার দেখা গেলেও এবার পরিস্থিতি ভিন্ন ছিল। পাশাপাশি শ্রমিকদের ব্যাপক হারে চাকরিচ্যুত করার ঘটনাও ঘটেনি বলে মন্তব্য করেন তিনি।

    শ্রমিকদের কাজে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে বাবুল আখতার বলেন, শ্রমিকদের দাবির পরিপ্রেক্ষিতে মজুরি বোর্ড গঠনের পরও অনেকে আন্দোলন চালিয়ে গেছেন। আবার কেউ কেউ অন্য পক্ষের স্বার্থে আন্দোলনে যুক্ত হয়েছেন। এ কারণে শ্রমিকদের মধ্যে অসন্তোষ এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

    তিনি আরও বলেন, নতুন মজুরি ঘোষণা হওয়ার পর কোনো সংগঠনের নাম ব্যবহার করে আন্দোলন করা হলে তার দায় সংশ্লিষ্ট সংগঠনকেই নিতে হবে। অন্যদিকে কেউ বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করলে রাষ্ট্র প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।

    এ ছাড়া আন্দোলনে জড়িত শ্রমিকদের চাকরিচ্যুতি বন্ধ, গ্রেপ্তার হওয়া শ্রমিকদের মুক্তি, তাঁদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার এবং কোনো ধরনের হয়রানি না করার বিষয়ে সরকারের কাছে সুপারিশ করবে মজুরি বোর্ড। এমনটাই জানিয়েছেন শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    বকেয়া বিল নিয়ে ই-ভ্যাট সেবা বন্ধের হুঁশিয়ারি বিদেশি প্রতিষ্ঠানের

    নভেম্বর 24, 2026
    অর্থনীতি

    অর্থনীতির প্রবৃদ্ধি নিম্নমুখী কেন, পেছনে কী কারণ?

    নভেম্বর 24, 2026
    অর্থনীতি

    রেলের আমদানিনির্ভরতা কমাতে স্থানীয় উৎপাদনের উদ্যোগ

    নভেম্বর 24, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.