রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় আগুন লাগার খবর ছড়িয়ে পড়লেও ঘটনাস্থলে গিয়ে বড় ধরনের অগ্নিকাণ্ডের কোনো প্রমাণ পায়নি ফায়ার সার্ভিস।
শনিবার (২৫ জুলাই) রাত ৯টা ২০ মিনিটে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে আগুন লাগার খবর আসে। খবর পেয়ে দ্রুত দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করে।
ফায়ার সার্ভিস জানায়, কার্গো ভিলেজে আগুন লাগেনি। তবে কার্গো ভিলেজের পাশের একটি ময়লার স্তুপে ধোঁয়া দেখা যায়। সেই স্থানেই ফায়ার সার্ভিসের সদস্যরা প্রয়োজনীয় ব্যবস্থা নেন।
সর্বশেষ তথ্য অনুযায়ী, কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। বিমানবন্দরের কার্যক্রমেও কোনো বড় ধরনের বিঘ্ন ঘটেনি।

