Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, জুন 24, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ৫০ হাজার টন গম আমদানির পরিকল্পনা
    অর্থনীতি

    খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ৫০ হাজার টন গম আমদানির পরিকল্পনা

    হাসিব উজ জামানUpdated:নভেম্বর 14, 2024নভেম্বর 14, 2024
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশের কৃষি খাতে চলতি বছর বড় ধরনের বিপর্যয় নেমে এসেছে। বিশেষ করে দেশের পূর্ব ও উত্তরাঞ্চলের বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ধান উৎপাদন। কৃষি মন্ত্রণালয়ের হিসেবে দেখা গেছে, এবার বন্যায় প্রায় ১১ লাখ মেট্রিক টন ধান নষ্ট হয়েছে। এই অবস্থায় দেশের খাদ্য সংকট মোকাবিলায় গম ও চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার।

    সরকার ইতিমধ্যেই গম আমদানির জন্য নতুন একটি দরপত্র আহ্বান করেছে। এই দরপত্রের মাধ্যমে ৫০ হাজার মেট্রিক টন গম কেনার পরিকল্পনা করা হয়েছে। গমের এই চালান চট্টগ্রাম ও মোংলা বন্দরে খালাস করা হবে, যার মধ্যে ৩০ হাজার টন চট্টগ্রামে এবং ২০ হাজার টন মোংলায় পৌঁছাবে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, দরপত্র জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২৫ নভেম্বর।

    মূলত ইউরোপীয় ব্যবসায়ীরা এই দরপত্রে অংশগ্রহণ করবেন বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে সরকারের খাদ্য অধিদপ্তর গম আমদানির এই প্রক্রিয়া তদারকি করছে। এছাড়া খাদ্য সংকট সামাল দিতে সরকারি ও বেসরকারি পর্যায়ে যৌথ উদ্যোগ নেওয়া হচ্ছে।

    এই গমের চালান চট্টগ্রাম ও মোংলা বন্দরে খালাস করা হবে। এই উদ্যোগের মাধ্যমে দেশের খাদ্য মজুদ পরিস্থিতি শক্তিশালী করতে চায় সরকার। এর আগেও গম আমদানির একটি দরপত্র আহ্বান করা হয়েছিল। যার মেয়াদ ছিল ৭ নভেম্বর পর্যন্ত, তবে সেই প্রক্রিয়া থেকে গম আমদানি হয়েছে কিনা তা নিশ্চিত নয়।

    নতুন এই দরপত্রের মাধ্যমে গম আমদানির কাজ নভেম্বরের শেষে শুরু হওয়ার কথা রয়েছে। সরকার দ্রুততার সাথে খাদ্য মজুদে জোর দিচ্ছে, বিশেষ করে বছরের বাকি সময়ে খাদ্য সংকট মোকাবিলার জন্য সময় মতো ব্যবস্থা গ্রহণ করতে আগ্রহী।

    সরকারের পক্ষ থেকে শুধু গম নয়, চাল আমদানিরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, ৫ লাখ মেট্রিক টন চাল আমদানি প্রক্রিয়া অনুমোদন পেয়েছে এবং শিগগিরই বেসরকারি খাতকে এই চাল আমদানির অনুমতি দেওয়া হবে। অন্যদিকে রাশিয়ার সরকারি তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম ৯ মাসে বাংলাদেশ দেশটি থেকে প্রায় ২৭ লাখ টন গম আমদানি করেছে। যা বাংলাদেশকে রাশিয়ার তৃতীয় বৃহৎ গম আমদানিকারক হিসেবে দাঁড় করিয়েছে।

    দেশে অভ্যন্তরীণ খাদ্য উৎপাদন বিপর্যস্ত হওয়ার পর, আমদানির ওপর নির্ভরতা বাড়ানো ছাড়া সরকারের হাতে অন্য বিকল্প নেই। গম ও চাল আমদানি প্রক্রিয়া চলমান রেখে সরকার দেশব্যাপী খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিজ্ঞ। তবে, এই নির্ভরতা দীর্ঘমেয়াদে দেশের অর্থনীতির উপর কেমন প্রভাব ফেলবে। তা নিয়ে এখনই ভাবা জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    মতামত

    নেতানিয়াহু ক্ষমতাচ্যুত হলেও ইসরায়েলের জাতিগত নির্মূল অভিযান পুরোদমে চলবে!

    জুন 23, 2026
    অর্থনীতি

    রেমিট্যান্স প্রবাহে রেকর্ড গড়ল বাংলাদেশ

    জুন 23, 2026
    আন্তর্জাতিক

    ইতামার বেন গভির: কীভাবে নেতানিয়াহুকে ক্ষমতায় টিকিয়ে রাখা লোকটি ক্ষমতায় এলেন?

    জুন 23, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.