Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, নভে. 7, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » দেশের বহুজাতিক কোম্পানিগুলোর শীর্ষ নির্বাহীদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
    অর্থনীতি

    দেশের বহুজাতিক কোম্পানিগুলোর শীর্ষ নির্বাহীদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

    ইভান মাহমুদনভেম্বর 27, 2024
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    মঙ্গলবার (২৬ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক ডজনেরও বেশি কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা, ব্যবস্থাপনা পরিচালক এবং কান্ট্রি হেডরা বাংলাদেশে ব্যবসা ও বিনিয়োগের সুযোগ নিয়ে আলোচনার জন্য প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে আসেন।

    বাংলাদেশে কর্মরত বহুজাতিক কোম্পানিগুলোর শীর্ষ নির্বাহীরা দেশের ব্যবসা-বাণিজ্যের পরিবেশ আরও উন্নত ও সহজতর করার আহ্বান জানিয়েছেন।

    তাঁদের প্রতি এ আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘একটি টিম হিসেবে আমাদের একসঙ্গে কাজ করতে হবে। আপনারা দেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে সম্ভাব্য বিনিয়োগকারীদের বাংলাদেশে আসতে উৎসাহিত করুন।’

    বৈঠকে বহুজাতিক কোম্পানিগুলোর নির্বাহীরা বলেছেন, বাংলাদেশে ব্যবসার পরিবেশ আরও উন্নত ও সহজতর করতে হবে। ব্যবসা করার ক্ষেত্রে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে বেশ সময় লাগছে। এগুলো আরও সহজ করতে হবে। কর কাঠামোতে আরও স্বচ্ছতা ও জবাবহিদিতা নিশ্চিত করতে হবে। এগুলো করা হলে দেশে বিনিয়োগ বাড়বে। কর্মসংস্থান বাড়বে। তারা বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) অফিসে ওয়ানস্টপ সার্ভিসের উন্নয়ন এবং ক্রেডিট রেটিং বাড়ানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপর জোর দেন।

    তারা সরকারের শ্রম অধিকার সংস্কারের উদ্যোগের প্রশংসা করে বলেন, শ্রম খাত সংস্কারের উদ্যোগ নেওয়া হলে এবং এটি যথাযথভাবে কার্যকর হলে বিনিয়োগ বাড়াতে সহায়ক হবে।

    জবাবে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দেশের বিনিয়োগ সম্ভাবনা প্রচার এবং ব্যবসায়িক সুযোগ সম্প্রসারণে সরকারের সঙ্গে কাজ করার আহ্বান জানান।

    প্রধান উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশের জন্য আমরা একটি দল। একটি দল হিসাবে আমাদের একসঙ্গে কাজ করতে হবে। এতে সম্ভাব্য বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশে আসতে উৎসাহিত হবে।

    এ সময় প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান উপস্থিত ছিলেন।

    বিশেষ দূত লতিফ সিদ্দিকী নির্বাহীদের ব্যবসায়িক মানদণ্ডের ধারক হিসেবে অভিহিত করে বলেন, অতীতে একটি বিশ্বাসের ঘাটতি ছিল, যা আমাদের দূর করতে হবে।

    বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক মাহমুদ জানান, ব্যবসার পরিবেশ সহজতর করতে বিডায় সম্পর্ক ব্যবস্থাপক নিয়োগ দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, তিনি এবং লতিফ সিদ্দিকী আগামী মাসে সিঙ্গাপুরে গিয়ে রেটিং এজেন্সিগুলোর সঙ্গে আলোচনা করবেন।

    এসময় এনবিআর চেয়ারম্যান জানান, জাতীয় সিঙ্গেল উইন্ডো চালু করা হচ্ছে, যা ব্যবসা পরিচালনার প্রক্রিয়া উল্লেখযোগ্যভাবে সহজ করবে।

    বৈঠকে বহুজাতিক কোম্পানির মধ্যে উপস্থিত ছিলেন- ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক জাভেদ আখতার, শেভরন বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক এরিক এম ওয়াকার, গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান, দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং কর্পোরেশন লিমিটেডের (এইচএসবিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব উর রহমান, মেটলাইফ বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আলাউদ্দিন আহমেদ, এসজিএস বাংলাদেশ লিমিটেডের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর আবদুর রশিদ, সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম এইচ এম ফাইরোজ, ডিএইচএল ওয়ার্ল্ড ওয়াইড এক্সপ্রেস বাংলাদেশ লিমিটেডের দেশীয় ব্যবস্থাপক মো. মিয়ারুল হক, ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের কান্ট্রি হেড সুমিতাভা বসু, ওরাকল বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর রুবাবা দৌলা প্রমুখ।

    নির্বাহীদের প্রধান উপদেষ্টা ব্যবসায়িক ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, ব্যবসার প্রসারে সমস্যাগুলো চিহ্নিত করতে সাহায্য করুন যাতে আমরা তা সমাধান করতে পারি।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    জলবায়ু সম্মেলনে অংশ নিতে ১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

    নভেম্বর 6, 2026
    অর্থনীতি

    জানুয়ারিতে চালুর পথে এসপিএম প্রকল্প, তেল খালাসে বছরে ৮০০ কোটি টাকা সাশ্রয়ের আশা

    নভেম্বর 6, 2026
    অর্থনীতি

    সারের আমদানিনির্ভরতা কমাতে তিনটি নতুন কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের

    নভেম্বর 6, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.