Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, নভে. 23, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » নানামুখী ঝড়-ঝাপটায় উন্নয়ন প্রকল্পে স্থবিরতা
    অর্থনীতি

    নানামুখী ঝড়-ঝাপটায় উন্নয়ন প্রকল্পে স্থবিরতা

    ইভান মাহমুদনভেম্বর 27, 2024
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    চলতি ২০২৪–২৫ অর্থবছরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাতটি উন্নয়ন প্রকল্পে মোট ১৪৩ কোটি টাকা বরাদ্দ রয়েছে। অর্থবছরের প্রথম চার মাসে, অর্থাৎ জুলাই থেকে অক্টোবর পর্যন্ত ১ টাকাও খরচ করা সম্ভব হয়নি। একইভাবে আইন ও বিচার বিভাগ তাদের চারটি প্রকল্পে ১৪৯ কোটি টাকা বরাদ্দের বিপরীতে গত চার মাসে ১ টাকাও খরচ করতে পারেনি।

    পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাকিস্তান, জার্মানি, অস্ট্রেলিয়া, ভুটান, ব্রুনেই ও সৌদি আরবে সাতটি চ্যান্সারি কমপ্লেক্স তৈরির জন্য আলাদাভাবে এসব উন্নয়ন প্রকল্প নেওয়া হয়েছে। ক্ষমতার পটপরিবর্তনের পর নানামুখী ঝড়-ঝাপটায় উন্নয়ন প্রকল্পে স্থবিরতা চলছে বলে মনে করা হয়।

    পরিকল্পনা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করেন, জুলাই-আগস্টের আন্দোলন; ক্ষমতার পটপরিবর্তন এবং ঠিকাদার ও প্রকল্প পরিচালকদের খুঁজে না পাওয়া—সবকিছুর প্রভাব পড়েছে উন্নয়ন কর্মকাণ্ডে। ফলে গত দেড় দশকের মধ্যে সবচেয়ে কম এডিপি বাস্তবায়নের মধ্য দিয়ে এগোতে হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে।

    এ বিষয়ে জানতে চাইলে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) গবেষক তৌফিকুল ইসলাম খান প্রথম আলোকে বলেন, আর্থিক সক্ষমতা বিবেচনা করে প্রকল্প নেওয়া উচিত। ব্যাংক থেকে বিরাট অঙ্কের অর্থ ঋণ করে প্রকল্প বাস্তবায়ন করা উচিত নয়। তিনি আরও বলেন, বর্তমান এডিপিতে বহু প্রকল্প রাজনৈতিক বিবেচনায় নেওয়া হয়েছে। আবার কিছু প্রকল্প শুরুর দিকে আছে, যদিও সেগুলোর তেমন একটা প্রয়োজন নেই। এ ধরনের প্রকল্প এডিপি থেকে বাদ দেওয়া উচিত। বরং বিদেশি সহায়তাপুষ্ট প্রকল্প ও শেষের দিকে থাকা প্রকল্প বাস্তবায়নে বেশি মনোযোগ দেওয়া উচিত।

    এডিপিতে সব মিলিয়ে ৫৬ মন্ত্রণালয় ও বিভাগের ১ হাজার ৩৫২টি প্রকল্প অন্তর্ভুক্ত আছে। এর মধ্যে ৩৮টি মন্ত্রণালয় ও বিভাগ বরাদ্দের ১০ শতাংশও খরচ করতে পারেনি গত জুলাই–অক্টোবর সময়ে। অর্থাৎ ৬৮ শতাংশ মন্ত্রণালয়ের কার্যক্ষমতা দুর্বল।

    অন্তর্বর্তী সরকার এখন খরচ বাড়িয়ে অর্থনীতি চাঙা রাখার চেষ্টা করছে। গত সোমবার নীতিনির্ধারক পর্যায়ে সিদ্ধান্ত হয়েছে যে অগ্রাধিকারমূলক গুরুত্বপূর্ণ প্রকল্প যত দ্রুত সম্ভব বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। সেই অনুসারের সংশোধিত এডিপিতে ওই সব প্রকল্পে বরাদ্দ দেওয়া হবে। এ ছাড়া বিদেশি সহায়তাপুষ্ট প্রকল্প বাস্তবায়ন অগ্রাধিকার পাবে।

    সরকার এখন প্রকল্প যাচাই–বাছাই প্রক্রিয়ার মধ্য রয়েছে। যাচাই-বাছাই শেষে অতিমূল্যায়িত ও রাজনৈতিক উদ্দেশ্যে নেওয়া এ ধরনের বেশ কিছু প্রকল্প এডিপি থেকে বাদ দেওয়া হবে বলে জানা গেছে।

    পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) সূত্রে জানা গেছে, গত চার মাস জুলাই-অক্টোবরে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) খরচ হয়েছে ২১ হাজার ৯৭ কোটি টাকা, যা এর আগের ২০২৩–২৪ অর্থবছরের একই সময়ের চেয়ে সাড়ে ১০ হাজার কোটি টাকা কম। আগের অর্থবছরের একই সময়ে খরচ হয়েছিল ৩১ হাজার ৬৯২ কোটি টাকা। চলতি অর্থবছরের এডিপির মোট আকার ২ লাখ ৭৮ হাজার ২৮৯ কোটি টাকা।

    আইএমইডির নথি ঘেঁটে দেখা গেছে, গত ১৫ বছরের মধ্যে চলতি অর্থবছরেই প্রথম চার মাসে সর্বনিম্ন বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন হয়েছে। ২০১০-১১ অর্থবছর থেকে চলতি ২০২৪–২৫ অর্থবছর পর্যন্ত চার মাসের হিসাবে আর কখনোই এত কম এডিপি বাস্তবায়ন হয়নি। প্রতিবারই প্রথম চার মাসে এডিপির ১০ থেকে ১৫ শতাংশের মতো বাস্তবায়ন হয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    বিদ্যুৎ উৎপাদনে গ্যাসকে ছাড়িয়ে শীর্ষে কয়লা, চার বছরে ব্যবহার বেড়েছে ৩২৮ শতাংশ

    নভেম্বর 23, 2026
    অর্থনীতি

    টানা নয় দফা কমার পর ফের বাড়ল সোনার দাম

    নভেম্বর 23, 2026
    অর্থনীতি

    উপকূলীয় অঞ্চলে হারিয়ে যাচ্ছে মহিষের চারণভূমি

    নভেম্বর 23, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.