Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, নভে. 25, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » এলাকাভিত্তিক ছোট বাজার ও মহল্লায় বোতলজাত তেলের সংকট
    অর্থনীতি

    এলাকাভিত্তিক ছোট বাজার ও মহল্লায় বোতলজাত তেলের সংকট

    ইভান মাহমুদনভেম্বর 27, 2024
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    oil
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাজারজাতকারীরা সরবরাহ কমিয়ে দেওয়ায় দেশের কোথাও কোথাও বোতলজাত তেল এক প্রকার হাওয়া হয়ে গেছে। ঢাকায় বড় বাজার ও সুপারশপগুলোতে সরবরাহ স্বাভাবিক থাকলেও এলাকাভিত্তিক ছোট বাজার ও মহল্লায় বোতলজাত তেলের সরবরাহ কম।
    ভোজ্যতেলের সরবরাহ বাড়ানো ও দাম স্বাভাবিক রাখতে দুই দফায় আমদানি পর্যায়ে মূল্য সংযোজন কর (ভ্যাট) কমিয়েছে সরকার। এতে বোতলজাত ও খোলা উভয় ধরনের তেলের দাম লিটারে ১০ থেকে ১২ টাকা কমার কথা। তবে কমেছে ৫ থেকে ৬ টাকা। ভ্যাট ছাড়ের সুফল আমদানিকারকরা পেলেও পুরোপুরি পাচ্ছেন না ভোক্তা।

    অন্তর্বর্তী সরকার গত ১৭ অক্টোবর অপরিশোধিত সয়াবিন তেল, পরিশোধিত পাম অয়েল ও সয়াবিন বীজ– এই তিন পণ্য আমদানিতে ভ্যাট ১৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ নির্ধারণ করে। এর পর ১৯ নভেম্বর স্থানীয় উৎপাদন পর্যায়ে আরও ৫ শতাংশ ভ্যাট অব্যাহতি দেওয়া হয়। ফলে শুধু আমদানি পর্যায়ে ৫ শতাংশ ভ্যাট থাকল। কিন্তু ভ্যাট কমার প্রভাব নেই বাজারে। চট্টগ্রামের খাতুনগঞ্জে গত আগস্টে পাইকারি পর্যায়ে প্রতি কেজি পাম অয়েল বিক্রি হয়েছে ১২৭ থেকে ১৩০ টাকায়। গত সপ্তাহে বিক্রি হয়েছে ১৬৭ থেকে ১৭৫ টাকায়। অর্থাৎ, তিন মাসে কেজিতে বেড়েছে ৪০ থেকে ৪৫ টাকা। পাইকারিতে দর বেশি থাকায় খুচরায় এর প্রভাব পড়েছে।

    ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাবে, এক মাসের ব্যবধানে খোলা সয়াবিনের দাম প্রায় ৭ শতাংশ ও পাম অয়েলের দাম ৬ শতাংশ বেড়েছে। এক বছরের ব্যবধানে এই হার আরও বেশি। রাজধানীর তেজকুনিপাড়ার মায়ের দোয়া স্টোরের স্বত্বাধিকারী হেলাল উদ্দিন  বলেন, ‘কোম্পানি গায়ে লেখা দরে বোতলজাত তেল দিচ্ছে। খুচরা পর্যায়ে নির্ধারিত দরের চেয়ে বেশি দামে বিক্রি সম্ভব নয়। সে জন্য বোতল রাখা বাদ দিয়েছি। তবে খোলা তেলের দর কিছুটা কমেছে।’

    খুচরা ও পাইকারি ব্যবসায়ীদের অভিযোগ, আমদানিকারকরা চাহিদামতো তেল সরবরাহ করছেন না। তবে আমদানিকারক ও বাজারজাতকারীদের দাবি, চাহিদার তুলনায় আমদানি কম, বিশ্ববাজারে দাম বেশি, ডলারের দামে অস্থিরতা, ঋণের সুদ হার বৃদ্ধি এবং শীর্ষ আমদানিকারকদের কেউ কেউ নিষ্ক্রিয় থাকায় ভোজ্যতেলের বাজারে স্বস্তি ফিরছে না। তারা বলছেন, মূলত বিশ্ববাজারে দর বাড়ার কারণে দেশে দাম স্থির রাখতে সরকার ভ্যাট কমিয়েছে। ফলে নতুন করে দাম বাড়েনি।

    তবে সংশ্লিষ্ট অনেকে বলছেন, ব্যবসায়ীদের এসব দাবি অজুহাত মাত্র। এখন যে তেল বিক্রি হচ্ছে, তা আমদানি হয়েছে তিন থেকে ছয় মাস আগে। তখন বিশ্ববাজারে তেলের দর অনেক কম ছিল। এখন বিশ্ববাজার ঊর্ধ্বমুখী থাকলেও সেই তেল আমদানি করে পরিশোধনের পর বাজারে আসবে আরও কিছুদিন পর।

    বাংলাদেশ পাইকারি ভোজ্যতেল ব্যবসায়ী সমিতির সহসভাপতি আবুল হাসেম বলেন, প্রথম দফায় ভ্যাট কমানোর পর বাজারে তেমন প্রভাব পড়েনি। দ্বিতীয় দফায় কমার পর মিলাররা প্রতি মণে ৫০০ টাকার মতো কমিয়েছেন। দুই দফায় ভ্যাট কমার কারণে লিটারে ১২ থেকে ১৩ টাকা কমার কথা থাকলেও বিভিন্ন কারণে খুচরা পর্যায়ে দাম কমছে না। পাইকাররা যে দরে মিলারদের কাছে তেল পাওয়ার কথা, সেই দরে পাননি এতদিন। তবে এখন কিছুটা কম দরে পাওয়া যাচ্ছে।

    সিটি গ্রুপের পরিচালক বিশ্বজিৎ সাহা বলেন, ‘বিশ্ববাজারে ভোজ্যতেলের দাম এখন বেশি। যখন কম ছিল, তখন রাজনৈতিক অস্থিরতা ছিল দেশে। তাই এটির সুফল পাইনি আমরা। তা ছাড়া এলসি খুলতে গিয়ে নানা বাধার মুখে পড়তে হচ্ছে। ডলারের দামও অস্থির কয়েক বছর ধরে। এ জন্য আমদানি কমেছে। এর প্রভাব আছে বাজারে।’

    এক সপ্তাহ ধরে বরিশালের বেশির ভাগ পাইকারি কিংবা খুচরা ব্যবসায়ীর কাছে ৫ লিটারের বোতলজাত সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না। খোলা সয়াবিন তেল খুচরা বাজারে প্রতি কেজি ২০০ টাকা বিক্রি হচ্ছে। বোতলজাত তেলের দাম কম হওয়ায় বোতল থেকে ঢেলে খোলা হিসেবে বিক্রি করছেন অনেক অসাধু ব্যবসায়ী।

    কুমিল্লায় পাইকারি তেলের বাজার রাজগঞ্জ, চকবাজার ও নিউমার্কেট ঘুরে দেখা গেছে, কিছু দোকানে বোতলজাত তেল মিললেও প্রতি লিটারে ২০ থেকে ২৫ টাকা বেশি নিচ্ছেন বিক্রেতারা। আবার কিছু ব্যবসায়ী অধিক লাভের আশায় গোপনে বোতলের মুখ খুলে খোলা অবস্থায় বিক্রি করছেন কেজি ১৯০ থেকে ২০০ টাকা দরে। ঝিনাইদহের শৈলকুপা বাজার থেকে হঠাৎ উধাও বোতলজাত সয়াবিন তেল।

    গত শনি ও রোববার রাজধানীর কারওয়ান বাজার, মহাখালী কাঁচাবাজার ও নাখালপাড়া সমিতির বাজার ঘুরে দেখা গেছে, খুচরা পর্যায়ে প্রতি কেজি খোলা সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৭৫ থেকে ১৮০ টাকা। তবে নির্ধারিত দরেই, অর্থাৎ ১৬৭ টাকা লিটার বিক্রি হচ্ছে বোতলজাত সয়াবিন তেল। এ ছাড়া খোলা পাম অয়েল প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৬৮ থেকে ১৭০ টাকায়। দিন দশেক আগেও এসব তেলের এমন দরই ছিল। দেশের অন্যান্য জেলায় দর আরও বেশি। গতকাল কুমিল্লা ও বরিশালে কেজিপ্রতি খোলা সয়াবিন তেল বিক্রি হয়েছে ১৯০ থেকে ২০০ টাকা। বোতলজাত তেল প্রতি লিটার বিক্রি হয়েছে ১৭৫ থেকে ১৮০ টাকা। অথচ তেলের বোতলে লেখা আছে সর্বাচ্চ খুচরা মূল্য ১৬৭ টাকা। বোতলজাত তেল লিটার হিসেবে বিক্রি হলেও খোলা তেল বিক্রি হয় কেজি হিসেবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    বকেয়া বিল নিয়ে ই-ভ্যাট সেবা বন্ধের হুঁশিয়ারি বিদেশি প্রতিষ্ঠানের

    নভেম্বর 24, 2026
    অর্থনীতি

    অর্থনীতির প্রবৃদ্ধি নিম্নমুখী কেন, পেছনে কী কারণ?

    নভেম্বর 24, 2026
    অর্থনীতি

    রেলের আমদানিনির্ভরতা কমাতে স্থানীয় উৎপাদনের উদ্যোগ

    নভেম্বর 24, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.