Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, নভে. 17, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ৫৩৫ কোটি টাকায় পাঁচ জেলায় হচ্ছে আধুনিক পরমাণু চিকিৎসাকেন্দ্র
    অর্থনীতি

    ৫৩৫ কোটি টাকায় পাঁচ জেলায় হচ্ছে আধুনিক পরমাণু চিকিৎসাকেন্দ্র

    নিউজ ডেস্কনভেম্বর 16, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশের বিভিন্ন অঞ্চলে ক্যানসার, হৃদরোগ, থাইরয়েড, কিডনি ও লিভারের মতো জটিল রোগের উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দিতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে পাঁচটি সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে আধুনিক পরমাণু চিকিৎসাকেন্দ্র স্থাপন করা হবে। প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ৫৩৫ কোটি ৫৪ লাখ টাকা।

    বর্তমানে দেশের ২২টি মেডিকেল কলেজ ও হাসপাতালে পরমাণু চিকিৎসার বিভিন্ন সুবিধা চালু থাকলেও রোগীর চাহিদার তুলনায় তা পর্যাপ্ত নয়। ফলে অনেক রোগী প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। বিশেষ করে নিম্ন আয়ের মানুষের জন্য এ ধরনের চিকিৎসাসেবা পাওয়া আরও কঠিন হয়ে পড়েছে।

    সম্প্রতি ‘দেশের ৫টি মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালায়েড সায়েন্সেস (ইনমাস) স্থাপন’ শীর্ষক প্রকল্পটি অনুমোদন দিয়েছে সরকার। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন চার বছরে প্রকল্পটি বাস্তবায়ন করবে। পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

    প্রকল্পের আওতায় টাঙ্গাইল, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, নোয়াখালী ও পটুয়াখালী জেলার সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে পাঁচটি নতুন চিকিৎসাকেন্দ্র স্থাপন করা হবে। এর আগে মানিকগঞ্জ, গাজীপুর ও রাঙামাটিসহ আটটি জেলায় কেন্দ্র স্থাপনের সম্ভাবনা যাচাই করা হয়েছিল। তবে প্রয়োজনীয় জমির প্রাপ্যতা ও সম্ভাব্যতা যাচাই শেষে পাঁচটি জেলা চূড়ান্ত করা হয়।

    বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন ১৯৬০ সাল থেকে দেশে বিভিন্ন ধরনের পরমাণু চিকিৎসাসেবা দিয়ে আসছে। বর্তমানে ঢাকা, মিটফোর্ড, চট্টগ্রাম, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, দিনাজপুর, খুলনা, ফরিদপুর, বগুড়া, সিলেট ও কুমিল্লার সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে এ ধরনের প্রতিষ্ঠান রয়েছে। পাশাপাশি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে একটি জাতীয় পরমাণু চিকিৎসাবিষয়ক প্রতিষ্ঠানও সেবা দিচ্ছে। এ ছাড়া সোহরাওয়ার্দী, পাবনা, কুষ্টিয়া, যশোর, সাতক্ষীরা, গোপালগঞ্জ ও কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল এবং মহাখালী বক্ষব্যাধি হাসপাতালেও এ সেবার ব্যবস্থা রয়েছে।

    তবে বিদ্যমান কেন্দ্রগুলো দিয়ে ক্রমবর্ধমান চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না। বিশেষ করে ক্যানসার, থাইরয়েড, কিডনি ও লিভারের বিভিন্ন জটিল রোগ নির্ণয়ে উন্নত প্রযুক্তির প্রয়োজন বাড়ছে। নতুন পাঁচটি কেন্দ্র চালু হলে দেশের বিভিন্ন অঞ্চলের রোগীরা নিজ নিজ এলাকার কাছাকাছি থেকে এসব সেবা পাওয়ার সুযোগ পাবেন।

    প্রকল্পের আওতায় পাঁচটি কেন্দ্রের ভবন নির্মাণ, দেশি-বিদেশি চিকিৎসা সরঞ্জাম সংগ্রহ, প্রয়োজনীয় আসবাবপত্র ও যানবাহন কেনা এবং দক্ষ জনবল তৈরির জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। প্রকল্পটির প্রস্তাব গত জানুয়ারি মাসে পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল। তখন বাস্তবায়নের সময় নির্ধারণ করা হয় ২০২৬ সালের জুলাই থেকে ২০৩০ সালের জুন পর্যন্ত।

    প্রকল্পের বিভিন্ন ব্যয় পর্যালোচনার জন্য গত ১০ মে প্রকল্প মূল্যায়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় জমি উন্নয়ন, অফিস ভবন নির্মাণ, যানবাহন কেনাসহ কয়েকটি খাতের ব্যয় নিয়ে প্রশ্ন ওঠে। জমি উন্নয়নে ৮ কোটি টাকা, অফিস ভবন নির্মাণে প্রায় ২২ কোটি টাকা, প্রকল্প কার্যালয়ের জন্য ৪ কোটি টাকা এবং মনিহারি সামগ্রী কেনার জন্য ১০ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব পুনর্বিবেচনা করতে বলা হয়। একই সঙ্গে প্রকল্পের কাজ সঠিকভাবে পরিচালনার জন্য শুরু হওয়ার এক মাসের মধ্যে দক্ষ ও অভিজ্ঞ একজন স্থায়ী প্রকল্প পরিচালক নিয়োগের নির্দেশনা দেওয়া হয়। পরে সংশোধিত প্রস্তাব জমা দেওয়ার পর প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় প্রকল্পটি অনুমোদন পায়।

    নতুন কেন্দ্রগুলো চালু হলে ক্যানসার, হৃদরোগ, থাইরয়েড, কিডনি ও লিভারের মতো জটিল রোগ শনাক্ত এবং চিকিৎসায় আধুনিক পরমাণু প্রযুক্তি ব্যবহারের সুযোগ বাড়বে। পাশাপাশি চিকিৎসাবিজ্ঞানে গবেষণা, বিশেষজ্ঞ জনবল তৈরি এবং আন্তর্জাতিক মানের চিকিৎসাসেবা সম্প্রসারণেও ভূমিকা রাখবে প্রকল্পটি।

    সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, পাঁচটি নতুন কেন্দ্র স্থাপন দেশের স্বাস্থ্যসেবায় ইতিবাচক পরিবর্তন আনতে পারে। এতে উন্নত চিকিৎসার জন্য রাজধানীমুখী রোগীর চাপ কমবে এবং প্রত্যন্ত অঞ্চলের মানুষও তুলনামূলক কম খরচে আধুনিক চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ পাবেন।

    তবে শুধু অবকাঠামো ও দামি যন্ত্রপাতি স্থাপন করলেই প্রকল্পের লক্ষ্য অর্জিত হবে না। এসব যন্ত্রপাতি পরিচালনার জন্য দক্ষ চিকিৎসক, প্রযুক্তিবিদ ও প্রশিক্ষিত জনবল নিশ্চিত করা জরুরি। কারণ প্রয়োজনীয় দক্ষ কর্মীর অভাবে অনেক হাসপাতালে দামি চিকিৎসা সরঞ্জাম অব্যবহৃত পড়ে থাকার নজির রয়েছে।

    পরিকল্পনা কমিশনের সদস্য (সিনিয়র সচিব) মো. এহছানুল হক বলেন, পাঁচটি মেডিকেল কলেজ হাসপাতালে নতুন প্রতিষ্ঠান স্থাপনের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে আন্তর্জাতিক মানের পরমাণু চিকিৎসাসেবা সম্প্রসারণ করা হবে। এর ফলে সাধারণ ও সুবিধাবঞ্চিত মানুষের কাছে আধুনিক ও সাশ্রয়ী চিকিৎসা পৌঁছে দেওয়া সম্ভব হবে। একই সঙ্গে জনস্বাস্থ্যের উন্নয়ন, চিকিৎসাসেবায় সমতা প্রতিষ্ঠা, গবেষণা এবং বিশেষজ্ঞ জনবল তৈরির সুযোগ সৃষ্টি হবে। এ প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় হবে ৫৩৫ কোটি ৫৪ লাখ টাকা।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    ২০৫০ সালে দেশে ভুট্টার চাহিদা ছাড়াতে পারে ১ কোটি ৭০ লাখ টন

    নভেম্বর 16, 2026
    স্বাস্থ্য

    ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৫০২ ছাড়াল

    নভেম্বর 16, 2026
    অর্থনীতি

    টাকায় ঋণ দিতে চায় আইএফসি, অনুমতির অপেক্ষায়

    নভেম্বর 16, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.